Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

‘ফিট থাকলে নিশ্চয়ই অস্ট্রেলিয়ার প্লেনে উঠত সামি’, অবশেষে এল আগরকরের স্বীকারোক্তি

গত ছয় থেকে আট মাস, এমনকি অস্ট্রেলিয়া সফরেও আমরা ওকে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু ও ফিট ছিল না।

‘ফিট থাকলে নিশ্চয়ই অস্ট্রেলিয়ার প্লেনে উঠত সামি’, অবশেষে এল আগরকরের স্বীকারোক্তি

মহম্মদ সামি ও অজিত আগরকর

সৌম্য বাগচী

শেষ আপডেট: 17 October 2025 18:37

দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উত্তরাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে চার বলে তিন উইকেট নিয়ে মহম্মদ সামি বিসিসিআই নির্বাচক প্রধান (Ajit Agarkar) অজিত আগরকরকে (Ajit Agarkar) বুঝিয়ে দিয়েছেন, চোট তাঁকে কাবু করতে পারেনি (Mohammed Shami’s Fitness), বরং এখনও তাঁর মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে। 

অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়া স্কোয়াডে স্থান হয়নি সামির। রঞ্জিতে নামার আগে বাংলার এই পেসার বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকরের বিরুদ্ধে মুখও খুলেছিলেন। সামি বলেছিলেন, তিনি পুরোপুরি ফিট ও বাংলার হয়ে রঞ্জিতে খেলবেন। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, নির্বাচক মণ্ডলীকে ফিটনেস সম্পর্কে তথ্য দেওয়া তাঁর কাজ নয়। 

এবার আগরকর এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এ সামির বক্তব্যের প্রসঙ্গ টানলেন। নির্বাচক কমিটির প্রধান বললেন, সামি ফিট থাকলে নিশ্চই অস্ট্রেলিয়াগামী দলে সুযোগ পেতেন।

আগরকর বলেছেন, মহম্মদ সামি যদি আমায় বলত যে, ও সুস্থ রয়েছে, আমি নিশ্চয়ই জবাব দিতাম। আমি যদি সামির জায়গায় থাকতাম, তাহলে সেটাই করতাম। আমি ঠিক জানি না ও সোশ্যাল মিডিয়ায় কী বলেছে। যদি আমি জানতে পারতাম, তাহলে নিশ্চয়ই তাকে ফোন করতাম। আমার ফোন ক্রিকেটারদের জন্য সব সময় খোলা। গত কয়েক মাসে সামির সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। কিন্তু আমি চাই না, তোমাকে (সামি) সংবাদের শিরোনামে আনতে।

সেই সঙ্গে আগরকর আরও বলেন, ভারতের জন্য ও একজন দুরন্ত পারফরমার। ও যদি কিছু বলে থাকে, তবে সেটা আমাদের দুজনের মধ্যে হওয়া উচিত ছিল। ইংল্যান্ড সফরের আগেও আমি বলেছিলাম, ফিট থাকলে নিশ্চয়ই সামি প্লেনে উঠত। খুবই দুঃখজনক সেটা হয়নি। আমাদের ঘরোয়া ক্রিকেট সবে শুরু হয়েছে। আমরা যদি দেখি সামি ফিট রয়েছে, তবে গল্পটা বদলেও যেতে পারে। রঞ্জির প্রথম রাউন্ড শুরু হয়েছে। আমরা আরও কয়েকটি ম্যাচ দেখব। যদি ও ভাল বল করে, তাহলে কেন আমরা সামির মতো ভাল বোলারকে চাইব না। গত ছয় থেকে আট মাস, এমনকি অস্ট্রেলিয়া সফরেও আমরা ওকে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু ও ফিট ছিল না। কিন্তু যতদূর জানি ও এখনও পুরোপুরি ফিট নয়।


```