Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

Virat Kohli: শততম সেঞ্চুরির মাইলস্টোন ছুঁতে পারবেন বিরাট? সামনের রোডম্যাপ কী বলছে?

রোডম্যাপ যতই উজ্জ্বল দেখাক, বাস্তব বলছে, ২০২৭ বিশ্বকাপে বিরাটের বয়স দাঁড়াবে ৩৮। ওভারলোডিং, ফিটনেস ম্যানেজমেন্ট, নতুনদের জায়গা করে দেওয়া—সবই ফ্যাক্টর।

Virat Kohli: শততম সেঞ্চুরির মাইলস্টোন ছুঁতে পারবেন বিরাট? সামনের রোডম্যাপ কী বলছে?

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 December 2025 10:36

দ্য ওয়াল ব্যুরো: রাঁচি–রায়পুর মিলিয়ে দু’ম্যাচে দু’দুটি সেঞ্চুরি। বয়স ৩৭ পেরোলেও ব্যাটে ছন্দ, চোখে ক্ষিদে, শরীরে আগ্রাসন—সবকিছু মিলিয়ে বিরাট কোহলি (Virat Kohli) আবার সেই পুরনো ছন্দে। আর তার সঙ্গেই ফিরেছে বহুচর্চিত প্রশ্ন—তিনি কি পারবেন, সত্যিই কি পারবেন শততম সেঞ্চুরির মাইলস্টোন ছুঁতে?

কিছুদিন আগে পর্যন্ত এই সওয়ালে মিশে থাকত নস্টালজিয়া আর আবেগ। সম্ভব-অসম্ভবের ঊর্ধ্বে উঠে বিরাটের অনুরাগীরা চাইছিলেন শুধু তাঁদের প্রিয় তারকাকে খেলতে দেখতে। কিন্তু রাঁচি আর রায়পুরের সেঞ্চুরির পর সমীকরণটা বদলে গেছে। আবার মনে হচ্ছে—কোনও কিছুই অসম্ভব নয়। কঠিন, খুব কঠিন… কিন্তু অসম্ভব নয়।

সংখ্যার হিসেবে এখনও পর্যন্ত বিরাটের আন্তর্জাতিক সেঞ্চুরি ৮৪টি। মানে আরও ১৬টি দরকার সেই মাইলস্টোনে পৌঁছতে। ভবিষ্যত সূচি বলছে—২০২৭ বিশ্বকাপ (World Cup 2027) পর্যন্ত বিরাটের হাতে প্রায় ৩০–৩৫টি ওয়ানডে থাকতে পারে। এটাই তাঁর প্রধান রুট—কারণ টি-২০ (T20) আর টেস্ট (Test) ক্রিকেটে তিনি আর নেই। অবসর নিয়েছেন। এখন বিরাট এক-ফর্ম্যাটের ক্রিকেটার। ১৬ সেঞ্চুরি চাই ৩৫ ইনিংসে। যুক্তি আর অঙ্ক বলে—এটা প্রায় অসম্ভব। কিন্তু বিরাট তো বরাবরই যুক্তির বাইরের ক্রিকেটার।

২০১৭–১৯ সালের মধ্যে বিরাট খেলেছিলেন জীবনের সেরা ওয়ানডে ক্রিকেট। সে সময় তাঁর সেঞ্চুরির হার ছিল ৩.৮ ইনিংসে একটি। অবাক করার মতো বিষয়—শেষ ১৯ ইনিংসে বিরাটের ৫ সেঞ্চুরির গড় দাঁড়িয়েছে ঠিক সেই একই ৩.৮! মানে বয়সের ভারকে তুড়ি মেরে উড়িয়ে তিনি আস্তে আস্তে ফিরে যাচ্ছেন তাঁর সেরা ফর্মে!

তবে সত্যি হচ্ছে, ১০০ ছুঁতে হলে বিরাটকে নিজেকেই ছাপিয়ে যেতে হবে—সেঞ্চুরির হার নামিয়ে আনতে হবে প্রায় ২ ইনিংস প্রতি ১ সেঞ্চুরিতে। এটা কাগজে-কলমে কঠিন চ্যালেঞ্জ, কিন্তু বিরাটের কেরিয়ারের ইতিহাস বলে—ওঁর ক্ষেত্রে যুক্তির পাতায় সবসময় হিসেব মেলে না।

রোডম্যাপ যতই উজ্জ্বল দেখাক, বাস্তব বলছে, ২০২৭ বিশ্বকাপে বিরাটের বয়স দাঁড়াবে ৩৮। ওভারলোডিং, ফিটনেস ম্যানেজমেন্ট, নতুনদের জায়গা করে দেওয়া—সবই ফ্যাক্টর। সব ম্যাচে তিনি বড় ইনিংস খেলার সুযোগ পাবেন না। ওয়ানডে ক্রিকেটের সূচিও ক্রমশ ছোট হচ্ছে। তবুও কিছুই অসম্ভব নয়। আসলে বিরাটকে নিয়ে ‘না’ শব্দটা কখনওই চূড়ান্ত নয়। তাঁর কেরিয়ার অসম্ভবকে সম্ভব করার খতিয়ানে সাজানো—হোবার্ট, মেলবোর্ন, মুম্বই—প্রতিটা বড় ময়দানে যুক্তিকে হারিয়েছেন। তাই ১০০ সেঞ্চুরির স্বপ্ন আবার নতুন জেগেছে।


```