Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Vijay Hazare Trophy: কর্নাটককে হারিয়ে ফাইনালে বিদর্ভ, চূড়ান্ত যুদ্ধের প্রতিপক্ষ কে?

এই পারফরম্যান্সের সুবাদে শুধু কর্নাটকের খেতাবরক্ষার লড়াই শেষ হয়নি, পাশাপাশি বিদর্ভ বুঝিয়ে দিয়েছে তারা কতটা ভারসাম্যপূর্ণ দল। 

Vijay Hazare Trophy: কর্নাটককে হারিয়ে ফাইনালে বিদর্ভ, চূড়ান্ত যুদ্ধের প্রতিপক্ষ কে?

ফাইনালে বিদর্ভ

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 January 2026 10:53

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর মঞ্চে একতরফা আধিপত্য। গতবারের চ্যাম্পিয়ন কর্নাটককে ছ’উইকেটে উড়িয়ে দিয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে বিদর্ভ। ব্যাটেবলে নিখুঁত পারফরম্যান্সে সেমিফাইনালেই হোঁচট খেল কর্নাটকের খেতাব ধরে রাখার স্বপ্ন।

শুরুতেই ধাক্কা

টস হেরে ব্যাট করতে নেমেই চাপে পড়ে যায় কর্নাটক (Karnataka)। পাওয়ারপ্লেতে বিদায় নেন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) ও দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। স্কোরবোর্ডে তখন ২০/২।

চাপের মুখে ইনিংস ধরে রাখেন করুণ নায়ার (Karun Nair)। ধ্রুব প্রভাকর (Dhruv Prabhakar) ও কৃষ্ণন শ্রীজিতের (Krishnan Shrijith) সঙ্গে জুটি গড়ে তিনি কর্নাটককে লড়াইয়ে ফেরানোর চেষ্টা চালান। ৯০ বলে ৭৬ রানের ইনিংসে কিছুটা ভিত তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু ঠিক তখনই ম্যাচের রাশ টেনে ধরেন দর্শন নলকাণ্ডে (Darshan Nalkande)। মাঝের ওভারে একের পর এক উইকেট তুলে কর্নাটকের গতি থামিয়ে দেন। প্রভাকর, শ্রেয়স গোপাল (Shreyas Gopal) ও অভিনব মনোহর (Abhinav Manohar)—তিনজনকেই সাজঘরে ফেরান নলকাণ্ডে।

শেষদিকে শ্রীজিতের ৫৪ ও বিজয়কুমার বৈশাখের (Vijaykumar Vyshak) উপর ভর করে কর্নাটক ৪৯.৪ ওভারে ২৮০ তুললেও, স্কোরটা খুব বেশি স্বস্তিদায়ক ছিল না।

চাপে ফেলার সুযোগই দিল না বিদর্ভ

২৮১ রান তাড়া করতে নেমে শুরুতেই বিদায় নেন অথর্ব তাইডে (Atharva Taide)। কিন্তু তাতে খুব একটা বিপাকে পড়েনি বিদর্ভ (Vidarbha)। ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নেন আমন মোখাদে (Aman Mokhade)। ধৈর্য আর হিসেবি ব্যাটিংয়ে প্রথমে ইনিংস গুছিয়ে নেন। অন্য প্রান্তে দারুণ সঙ্গ দেন ধ্রুব শোরে (Dhruv Shorey)। এই জুটিতেই কার্যত ম্যাচ বিদর্ভের দিকে হেলে যায়। শোরে আউট হওয়ার পরও কোনও চাপ তৈরি হয়নি। অভিজ্ঞ রবিকুমার সমর্থ (Ravikumar Samarth) এসে পরিস্থিতি সামলে নেন। স্ট্রাইক ঘোরানো, খারাপ বল প্রহারসবই পরিকল্পনামাফিক।

আত্মবিশ্বাস নিয়ে ফাইনালের পথে

আমন মোখাদে ১২২ বলে দুর্দান্ত ১৩৮ রান করে আউট হলেও ততক্ষণে কাজ প্রায় শেষ। অপরাজিত ৭৬ রানে ম্যাচ শেষ করে দেন সমর্থ। ৪৬.২ ওভারে ২৮৪/৪২২ বল হাতে রেখেই বিদর্ভর জয় নিশ্চিত।

এই পারফরম্যান্সের সুবাদে শুধু কর্নাটকের খেতাবরক্ষার লড়াই শেষ হয়নি, পাশাপাশি বিদর্ভ বুঝিয়ে দিয়েছে তারা কতটা ভারসাম্যপূর্ণ দল। ব্যাটিং গভীরতা, বোলিং আক্রমণসব মিলিয়ে ফাইনালে নামার আগে স্পষ্ট ফেভারিট। এবার সামনে অন্তিম চ্যালেঞ্জ। প্রতিপক্ষ কে? ঠিক হবে দ্বিতীয় সেমিফাইনালে সৌরাষ্ট্র (Saurashtra) বনাম পাঞ্জাব (Punjab) ম্যাচের ফলাফলের ভিত্তিতে। ফাইনালের আগে সেই ‘শোডাউনে’র দিকে তাকিয়ে বিদর্ভ।


```