Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিজয় হাজারেতে ছুঁলেন নজির! জাতীয় দল থেকে বাদ পড়ার যন্ত্রণা শতরানেই মেটালেন ঋতুরাজ

কোনও আবেগী উদযাপন নয়, কোনও উগ্র মন্তব্যও নয়। ব্যাটেই যাবতীয় উত্তর। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার যে রাস্তা, সেটাই বেছে নিলেন ঋতুরাজ।

 

বিজয় হাজারেতে ছুঁলেন নজির! জাতীয় দল থেকে বাদ পড়ার যন্ত্রণা শতরানেই মেটালেন ঋতুরাজ

ঋতুরাজ গায়কোয়াড়

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 January 2026 17:46

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় দলে জায়গা না পাওয়া কখনও কখনও কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। কারও কাছে সেটা ভেঙে পড়ার শুরু, আবার কারও ক্ষেত্রে আরও শক্ত হয়ে ফেরার ইন্ধন জোগায়।

ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) হল দ্বিতীয়টা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের (India vs New Zealand ODIs) দল থেকে বাদ পড়ার কয়েক দিনের মধ্যেই ব্যাট হাতে এমন এক ইনিংস খেললেন, যা শুধু ম্যাচ বাঁচাল নাঘরোয়া ক্রিকেটের ইতিহাসে তাঁকে বসিয়ে দিল আলাদা আসনে। মহারাষ্ট্রের (Maharashtra) জার্সিতে বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) শেষ লিগ ম্যাচে গোয়ার (Goa) বিরুদ্ধে অপরাজিত ১৩৪ শুধু একটি শতরান নয়, বরং নির্বাচকদের উদ্দেশ্যে স্পষ্ট ও জোরালো বার্তা।

চাপের মুহূর্তে ব্যাটে উত্তর

ম্যাচের পরিস্থিতি জটিল। মহারাষ্ট্রের স্কোরবোর্ডে তখন ২ রানে ৩ উইকেট। টপ অর্ডার ভেঙে পড়েছে। এমন অবস্থায় পাঁচ নম্বরে নামলেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। শুরুতে সাবধানী। প্রথমে বল দেখা, পরিস্থিতি বোঝা, স্ট্রাইক রোটেশনসবই হিসেব কষে।

একপ্রান্তে উইকেট পড়তে থাকলেও বিচলিত হননি ঋতুরাজ। বরং ইনিংসকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে আনেন। অযথা ঝুঁকি নয়, সুযোগ পেলে শট। ভিকি অসওয়ালের (Vicky Ostwal) সঙ্গে ১০৮ রানের জুটি কার্যত ম্যাচের মুখও ঘোরায়। সপ্তম উইকেটের পার্টনারশিপ মহারাষ্ট্রকে শুধু লজ্জা থেকে বাঁচায়নি, ৫০ ওভারে ২৪৯/৭ পর্যন্ত পৌঁছে দিয়েছে। ১৩১ বলে অপরাজিত ১৩৪৮টি চার, ৬টি ছক্কা। স্ট্রাইক রেট চোখে পড়ার মতো নয়, কিন্তু প্রভাবে গভীর।

বিজয় হাজারেতে ইতিহাস, লিস্ট ‘এ’-তে আধিপত্য

এই ইনিংসের সঙ্গে জুড়ে গিয়েছে একটা বড়সড় পরিসংখ্যান। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) এটি ঋতুরাজের ১৫তম শতরান। যার সুবাদে তিনি ছুঁলেন মহারাষ্ট্রেরই অঙ্কিত বাওনের (Ankit Bawne) দীর্ঘদিনের রেকর্ড। পার্থক্য একটাইগায়কোয়াড় এই নজিরে পৌঁছেছেন মাত্র ৫৯ ইনিংসে, যেখানে বাওনের লেগেছিল ৯৪ ইনিংস।

শুধু তাই নয়, লিস্ট ‘এ’ ক্রিকেটে (List A cricket) এটি তাঁর ২০তম শতরান। ইনিংসের সংখ্যাও নজরকাড়া৯৫ ম্যাচে! এই ফরম্যাটে দ্রুততম ৫ হাজার রান পূর্ণ করা ব্যাটসম্যানদের তালিকাতেও নিজের জায়গা মজবুত করলেন ঋতুরাজ। বর্তমানে ন্যূনতম ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে তাঁর গড় ৫৮.৮৩অস্ট্রেলিয়ার মাইকেল বেভানের (Michael Bevan) থেকেও বেশি! এগুলো নিছক সংখ্যা নয়। ধারাবাহিকতার প্রমাণ।

নির্বাচনে বাইরে, আলোচনার কেন্দ্রে

টাইমিংটা গুরুত্বপূর্ণ। রায়পুরে ভারতের হয়ে প্রথম ওয়ানডে শতরান করার পরও নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়া (India ODI squad) প্রশ্ন তোলে অনেক মহলে। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ফেরা সমীকরণ বদলালেও, ঋতুরাজ যে-ফর্মে ছিলেন, তা উপেক্ষা করা সত্যিই কঠিন ছিল। এই শতরান সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। কোনও আবেগী উদযাপন নয়, কোনও উগ্র মন্তব্যও নয়। ব্যাটেই যাবতীয় উত্তর। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার যে রাস্তা, সেটাই বেছে নিলেন ঋতুরাজ।


```