Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL 2026: চেন্নাইয়ের নেতৃত্ব ঋতুরাজের হাতে, আগামী আইপিএল মরশুমে ধোনি খেলবেন? জল্পনা তুঙ্গে

চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে আসছে বড়সড় পরিবর্তন। ২০২৬ আইপিএলে চেন্নাইয়ের ক্যাপ্টেন হবেন ঋতুরাজ গায়কোয়াড়, এ কথা নিজেই জানালেন মহেন্দ্র সিং ধোনি। 

IPL 2026: চেন্নাইয়ের নেতৃত্ব ঋতুরাজের হাতে, আগামী আইপিএল মরশুমে ধোনি খেলবেন? জল্পনা তুঙ্গে

মহেন্দ্র সিং ধোনি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 August 2025 08:41

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে আসছে বড়সড় পরিবর্তন। ২০২৬ আইপিএলে চেন্নাইয়ের ক্যাপ্টেন হবেন ঋতুরাজ গায়কোয়াড়, এ কথা নিজেই জানালেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার (২ অগস্ট) চেন্নাইয়ের একটি প্রাইভেট অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন ‘থালা’। জানান, চোট কাটিয়ে ফিরছেন ঋতুরাজ। আর তাঁকেই তুলে দেওয়া হচ্ছে সিএসকে’র অধিনায়কত্বের দায়িত্ব।

২০২৫ আইপিএলের শুরুতেই কাঁধে গুরুতর চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ঋতুরাজ। সেই সময় হঠাৎ করেই আবার নেতৃত্বে ফিরতে হয় ধোনিকে। কিন্তু সেটা ছিল পরিকল্পনার বাইরে। এবার ধোনি নিজেই স্পষ্ট করে দিলেন, চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসবে, আর ক্যাপ্টেনসিও যাবে নতুন হাতে।

অনুষ্ঠানে ধোনি বলেন, “২০২৫ আইপিএলে আমাদের ব্যাটিং অর্ডারে কিছু দুর্বলতা ছিল, যেটা আগামী মরশুমে মেরামত করার চেষ্টা করব। ঋতু কামব্যাক করছে, সেটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। ওর অভিজ্ঞতা কাজে লাগবে।”

তিনি আরও বলেন, “গত মরশুমে আমরা খারাপ খেলিনি, কিন্তু কিছু জায়গায় ঘাটতি ছিল। সেগুলো ঠিক করতে হবে। ডিসেম্বরের মিনি অকশনেই আমরা কিছু পরিবর্তনের দিকে এগোতে পারি।” ধোনির এই মন্তব্যে জল্পনা শুরু হয়েছে। সিএসকে হয়তো ছেড়ে দিতে চলেছে রাহুল ত্রিপাঠী ও দীপক হুডাকে। কারণ গত মরশুমে তাঁদের পারফরম্যান্স কার্যত হতাশাজনক ছিল।

সবাই অপেক্ষায় ছিলেন এই মঞ্চেই হয়তো ধোনি ঘোষণা করবেন ২০২৬-এ তিনি খেলবেন কি না। কিন্তু সে বিষয়ে কোনও মন্তব্য করেননি প্রাক্তন ভারত অধিনায়ক। তবে এটুকু বললেন, “দলের ব্যাটিং অর্ডার, নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে আমাদের নতুন পরিকল্পনা থাকবে।”চেন্নাইয়ের ভক্তদের জন্য এটুকু নিশ্চিত—ঋতুরাজের অধিনায়কত্বে ২০২৬-এ নতুন ভাবে মাঠে নামবে চেন্নাই। 


```