Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

Eng vs Ind: ২০১১ সালের পর এমন কাণ্ড ঘটালেন আকাশ, ভাইরাল হচ্ছে গিল-জাদেজার ভিডিও

গিল এবং জাদেজা পুরো দলের সঙ্গে হাততালি দিতে শুরু করেন। এরপর তাঁরা আকাশকে হেলমেট খুলে ফেলার ইঙ্গিত করেন।

Eng vs Ind: ২০১১ সালের পর এমন কাণ্ড ঘটালেন আকাশ, ভাইরাল হচ্ছে গিল-জাদেজার ভিডিও

আকাশ দীপ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 2 August 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো: ওভালে চলছে ইংল্যান্ড বনাম ভারতের চলতি টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ (England vs India Fifth test)। আজ তৃতীয় দিনে অর্ধশতক হাঁকিয়ে চমকে দিয়েছেন পেসার আকাশ দীপ (Akash Deep)। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে টিম ইন্ডিয়া সাই সুদর্শন আউট হওয়ার পর আকাশ দীপকে নাইটওয়াচম্যান হিসাবে পাঠিয়েছিল। দ্বিতীয় দিন শেষে চার রানে অপরাজিত ছিলেন আকাশ।

তবেতৃতীয় দিন তিনি যা করলেন, তাতে ভারতের ব্যাটিং গভীরতা আরও বেড়ে গেল। সুইং বোলিংয়ের জন্য বিখ্যাত আকাশ দীপ ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতকটি তুলে নেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে জুটি বেঁধে তিনি দলের স্কোর বোর্ডে যোগ করেন ১০৭ রান। তাঁর ব্যাট থেকে আসে মূল্যবান ৬৬ রান। ৯৪ বলে ১২টি চার হাঁকিয়ে এই রান করেন তিনি। আকাশের ইনিংস দেখে কোচ গৌতমের মুখেও হাসি ফুটে ওঠে।

আকাশদীপের অর্ধশতক পূর্ণ করার সময় দলের অধিনায়ক শুভমান  গিল (Shubman Gill) এবং অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) প্রতিক্রিয়া ক্রমশ ভাইরাল হচ্ছে। আকাশ দীপ যখন তাঁর অর্ধশতক পূর্ণ করেন তখন গিল এবং জাদেজা পুরো দলের সঙ্গে হাততালি দিতে শুরু করেন। এরপর তাঁরা আকাশকে হেলমেট খুলে ফেলার ইঙ্গিত করেন। দুজনেই তখন ওভালের ব্যালকনি থেকে চিৎকার করে বলতে শুরু করেন, সেঞ্চুরি করার পরে যেমনভাবে একজন ব্যাটার হেলমেট খুলে ফেলেনঠিক তেমনই হেলমেট খুলে ফেলা উচিত আকাশ দীপের

আকাশ দীপ এদিন যে কাণ্ড ঘটালেন ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তেমনটি ঘটল ২০১১ সালের পর। ২০১১ সালের পর টেস্টে হাফ সেঞ্চুরি করা ভারতের প্রথম নাইটওয়াচম্যান তিনি। ২০১১ সালে অমিত মিশ্র ইংল্যান্ডের বিপক্ষে এই কাজটি করেছিলেন। তবে, হাফ সেঞ্চুরি করার পর আকাশ অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। জেমি ওভারটনের বলে গালিতে গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আকাশ।তবে ব্যাট হাতে এবারই প্রথম কামাল দেখালেন না আকাশ। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটেও তাঁর বেশ কিছু স্মরণীয় ইনিংস আছে।


```