Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

ইশানের নেতৃত্বে বাইশ গজে ফিরছেন সামি, দলীপের জন্য পূর্বাঞ্চলের দল ঘোষণা

দলে সামির পাশাপাশি রয়েছেন পেসার আকাশ দীপও। বাংলার এই ফাস্ট বোলার এখন ব্যস্ত টিম ইন্ডিয়ার জার্সিতে ওভাল টেস্ট খেলতে। 

ইশানের নেতৃত্বে বাইশ গজে ফিরছেন সামি, দলীপের জন্য পূর্বাঞ্চলের দল ঘোষণা

মহম্মদ সামি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 2 August 2025 16:47

দ্য ওয়াল ব্যুরো: ইশান কিশানের (Ishan Kishan) অধিনায়কত্বে ফের বাইশ গজে প্রত্যাবর্তন ঘটতে চলেছে বাংলার পেসার মহম্মদ সামির (Mohammed Shami)। ২০২৫ সালের দলীপ ট্রফির (Duleep Trophy) জন্য এদিন পূর্বাঞ্চলের (East Zone) ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই দলের নেতৃত্ব দেবেন ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিশান (Ishan Kishan)। পাশাপাশি অভিজ্ঞ ব্যাটার তথা ভারতীয়  দলের ক্যাপটেন অভিমন্যু ঈশ্বরণকে এই দলের সহ-অধিনায়ক করা হয়েছে।

দলে সামির পাশাপাশি রয়েছেন পেসার আকাশ দীপও। বাংলার এই ফাস্ট বোলার এখন ব্যস্ত টিম ইন্ডিয়ার জার্সিতে ওভাল টেস্ট খেলতে। দলে রয়েছেন অসমের রিয়ান পরাগ। এছাড়াও, বিহারের ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশীকে ছয়জন স্ট্যান্ডবাই খেলোয়াড়দের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চোট থেকে সেরে ওঠার পর আবার মহম্মদ সামির বাইশ গজে প্রত্যাবর্তন ঘটছে। তিনি শেষবার খেলেছিলেন আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়েযেখানে তিনি নয়টি ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন। তাঁর শেষ প্রথম-শ্রেণির ম্যাচটি ছিল রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ২০২৪ সালের নভেম্বরে এবং শেষ টেস্টটি খেলেছিলেন ২০২৩ সালের জুনে। 

তবে বাংলার সুদীপ চট্টোপাধ্যায়ের পূর্বাঞ্চলের ১৫ জনের স্কোয়াডে স্থান হয়নি। সেই সঙ্গে জায়গা পাননি বাংলার উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েলও। গত রঞ্জি ট্রফি মরশুমে সুদীপ বাংলার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। আর দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে যথেষ্ট নজর কেড়েছিলেন অভিষেক। তবে বাংলা থেকে সুযোগ পেয়েছেন পেসার মুকেশ কুমার।

ইস্ট জোন স্কোয়াড: ইশান কিশান (অধিনায়ক), অভিমন্যু শ্বর (সহ-অধিনায়ক), সন্দীপ পট্টনায়েক, বিরাট সিং, দানিশ দাস, শ্রীদাম পল, শরদীপ সিং, কুমার কুশাগরা, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মনীশি, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, আকাশ কুমার, আকাশ।

স্ট্যান্ডবাই: মুখতার হুসেন, আশীর্বাদ সোয়াইন, বৈভব সূর্যবংশী, স্বস্তিক সামল, সুদীপকুমার ঘরামি, রাহুল সিং।


```