Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

শেষ ওভারে এল জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের ফাইনালে ওঠার পথ কিছুটা হলেও প্রশস্ত করল।

শেষ ওভারে এল জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 September 2025 12:54

দ্য ওয়াল ব্যুরোশ্রীলঙ্কাকে চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোরের ম্যাচে চার উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ (Sri Lanka vs Bangladesh)। এর আগে তারা গ্রুপ পর্বে আফগানিস্তানকে হারিয়ে বুঝিয়ে দিয়েছিল এবার তারা শুধু খেলতে আসেনি, নিজেদের প্রমাণ করতে এসেছে। এই ম্যাচে হেরে গিয়ে ফাইনালে ওঠার পথ কণ্টকময় হয়ে উঠল শ্রীলঙ্কার। 

শনিবার দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে সাত উইকেটে ১৬৮ রান করে। জবাবে বাংলাদেশ ১৯.৫ ওভারে ছয় উইকেটে ১৬৯ রান করে ম্যাচটি জিতে নেয়। তাদের পক্ষে সাইফ হাসান ৬১ এবং তৌহিদ হৃদয় ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দাসুন শানাকা দুটি করে উইকেট নেনঅন্যদিকে নুয়ান তুষারা এবং দুষ্মন্ত চামিরা নেন একটি করে উইকেট।

গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতে বাংলাদেশ সুপার-৪-এ পৌঁছে এবং শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের ফাইনালে ওঠার পথ কিছুটা হলেও প্রশস্ত করল। লিটন দাসদের অ্যাকাউন্টে এখন দুই পয়েন্ট এবং নেট রান রেট ০.১২১। যেখানে শ্রীলঙ্কার নেট রান রেট -০.১২১।

আজ ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। সুপার-৪-এর চারটি দল একে অপরের বিরুদ্ধে তিনটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলার সুযোগ পাবে।

জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে বাংলদেশ ইনিংসের শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারের পঞ্চম বলে নুয়ান তুষারা তানজিদ হাসানকে বোল্ড করেন। তানজিদ নিজের খাতাও খুলতে পারেননি। এরপর সাইফ হাসান লিটন দাসের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন। নিসাঙ্কার বলে হাসারাঙ্গার হাতে ক্যাচ দেন অধিনায়ক লিটন। ১৬ বলে ২৩ রান করে ফিরে আসেন তিনি। ওপেনারসাইফ হাসান ৬১ রান করেন। এরপর তৌহিদ হৃদয় ৫৮ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। জাকির আলি ৯ রান করেন। শামীম হোসেন এবং নাসুম আহমেদ যথাক্রমে ১৪ এবং ১ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। মেহেদি হাসানও নিজের খাতা খুলতে পারেননি। 

এর আগে পাথুম নিসঙ্কা এবং কুশল মেন্ডিস শ্রীলঙ্কাকে ভাল শুরু এনে দেন। প্রথম উইকেটে ৪৪ রানের জুটি গড়েন দুজনযা ভেঙে দেন তাসকিন আহমেদ। তাঁর বলে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নিসাঙ্কা। শ্রীলঙ্কার হয়ে দাসুন শানাকা সর্বোচ্চ ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং ছয়টি ছক্কা। এছাড়া শ্রীলঙ্কার আর কোনও ব্যাটারই সেভাবে রান পাননি। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান তিনটি এবং মেহেদি হাসান দুটি উইকেট নেন। আর তাসকিন আহমেদ পেয়েছেন একটি উইকেট।


```