Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভাঙলেন উন্মুক্ত চন্দের রেকর্ড! ব্রিসবেনের মাঠে অনূর্ধ্ব-১৯ ম্যাচে অস্ট্রেলিয়া শাসন বৈভবের

বৈভব সবচেয়ে কম বয়সে প্রতিযোগিতামূলক ক্রিকেটে শতরান করেছেন—মাত্র ১৩ বছর ১৮৮ দিনে। শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৯ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে লিখেছেন আরেক রেকর্ড।

ভাঙলেন উন্মুক্ত চন্দের রেকর্ড! ব্রিসবেনের মাঠে অনূর্ধ্ব-১৯ ম্যাচে অস্ট্রেলিয়া শাসন বৈভবের

বৈভব সূর্যবংশী

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 September 2025 15:27

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৪। অথচ ব্যাটে আগুন ঝরাচ্ছেন, ভাঙছেন রেকর্ড। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) আবারও প্রমাণ করলেন, তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের আসল ভরসা। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে (Ian Healy Oval) বুধবার অস্ট্রেলিয়ার (Australia U19) বিরুদ্ধে ম্যাচে সাকুল্যে ছ’টা ছক্কা হাঁকিয়ে ভেঙে দিলেন উন্মুক্ত চন্দের (Unmukt Chand) রেকর্ড।

চন্দ ২১ ম্যাচে মেরেছিলেন ৩৮টি ছক্কা। বৈভব মাত্র ১০ ইনিংসে তা পেরিয়ে যান। ৭০ রানের ঝড়ো ইনিংসের মধ্যেই এল মাইলফলক ছোঁয়ার মুহূর্ত। শেষমেশ অধিনায়ক যশ দেশমুখের বলে আরিয়ান শর্মার চমকপ্রদ ক্যাচে ফিরতে হয় তাঁকে।

এখন বৈভবের ঝুলিতে যুব ওয়ানডে ক্রিকেটে (Youth ODI) ৪১টি ছক্কা। তাঁর মোট রান ৫৪০, যার এক-চতুর্থাংশই এসেছে সীমারেখার বাইরের শটে। ভারতীয় দলে উন্মুক্ত চন্দের পর তৃতীয় স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। যিনি ২০১৮-২০ সালের মধ্যে ২৭ ম্যাচে মেরেছিলেন ৩০ ছক্কা।

এখানেই শেষ নয়। সাম্প্রতিক সময়ে একের পর এক নজির গড়ছেন বৈভব। আইপিএলে (IPL) ইতিহাসের সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান। রঞ্জি ট্রফিতেও (Ranji Trophy) মাত্র ১২ বছর ২৮৪ দিনে অভিষেক! আরেকটা রেকর্ড বিশ্ব যুব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শতরান—৫২ বলে। পাকিস্তানের কামরান গুলামের (Kamran Ghulam) ৫৩ বলের সাফল্য ভেঙে দেন। একই ইনিংসে ১০খানা ছক্কার ঝড়, যা ভারতীয় ক্রিকেটে সর্বোচ্চ।

বৈভব সবচেয়ে কম বয়সে প্রতিযোগিতামূলক ক্রিকেটে শতরান করেছেন—মাত্র ১৩ বছর ১৮৮ দিনে। শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৯ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে লিখেছেন আরেক রেকর্ড। ভারতের দ্রুততম যুব টেস্ট সেঞ্চুরি।

সব মিলিয়ে, বৈভবের ব্যাট এখন যেন রেকর্ড ভাঙার মেশিন। প্রশ্ন একটাই—দামাল ছেলেটিকে থামাবে কে?


```