Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এক ওভারে ৫ উইকেট! টি-২০ ইতিহাসে অসম্ভবকে সম্ভব করলেন ইন্দোনেশিয়ার এই পেসার

এক ওভারে পাঁচ উইকেট, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম। গেদে প্রিয়ান্দানা শুধু ম্যাচ জেতাননি, ক্রিকেটের রেকর্ডবুকেও স্থায়ী আসন পাকা করে নিলেন।

এক ওভারে ৫ উইকেট! টি-২০ ইতিহাসে অসম্ভবকে সম্ভব করলেন ইন্দোনেশিয়ার এই পেসার

গেদে প্রিয়ান্দানা

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 December 2025 16:30

দ্য ওয়াল ব্যুরো: বাইশ গজের যুদ্ধে এমন কীর্তি আগে কখনও লেখা হয়নি। এক ওভারে পাঁচ উইকেটশুধু পুরুষ বা মহিলা ক্রিকেট নয়, আন্তর্জাতিক টি২০ দুনিয়ায় এই নজির গড়েনি কেউ। মঙ্গলবার বালিতে সেই শূন্যস্থান ভরাট করলেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা (Gede Priandana)। ২৮ বছর বয়সি বোলার এক ওভারে পাঁচ কম্বোডিয়ান ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠিয়ে খোদাই করলেন বিশ্বরেকর্ড।

হ্যাটট্রিক থেকে পাঁচে পাঁচ!

আশ্চর্যের ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়া বনাম কম্বোডিয়া টি২০ সিরিজের প্রথম ম্যাচে। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কম্বোডিয়া তখন ১০৬/৫। ম্যাচ পুরোপুরি হাতছাড়া নয়এমন সময় বল হাতে আসেন প্রিয়ান্দানা। আর আসতেই ধামাকা! ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক। আউট হন শাহ আবরার হুসেন (Shah Abrar Hussain), নির্মলজিৎ সিং (Nirmaljit Singh) ও চান্থোয়েন রাথানাক (Chanthoeun Rathanak)। চতুর্থ বলে ডট। পঞ্চম ও ষষ্ঠ বলে ফের দুই উইকেটমোংদারা সোক (Mongdara Sok) এবং পেল ভেনাক (Pel Vennak)। এক ওভারে পাঁচ উইকেট। টিটোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম!

আরও অদ্ভুত ঘটনা এই: এই ওভারে মাত্র এক রান দেন প্রিয়ান্দানাএকটি ওয়াইড থেকে। আর সেই ওভারেই কার্যত ম্যাচ শেষ। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়া জেতে ৬০ রানে।

চার উইকেট ছিল, পাঁচ কখনও নয়!

এর আগে ওভারে চার উইকেট নেওয়ার নজির ছিল। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (Lasith Malinga), আফগানিস্তানের রশিদ খান (Rashid Khan), আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার (Curtis Campher) কিংবা ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার (Jason Holder)—সকলেই এই তালিকায় রয়েছেন। কিন্তু পাঁচ? আন্তর্জাতিক টি২০-তে আজকের আগে অ-ভূতপূর্ব!

ঘরোয়া ময়দানে অবশ্য এমন কীর্তি ঘটেছে দু’বার। ২০১৩১৪ ভিক্টরি ডে টিটোয়েন্টি কাপে ইউসিবিবিসিবি একাদশের হয়ে আলআমিন হোসেন (Al-Amin Hossain) প্রথম নজির গড়েন। পরে ২০১৯২০ সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে কর্নাটকের হয়ে একই কীর্তি রচনা করেছিলেন অভিমন্যু মিঠুন (Abhimanyu Mithun)। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে এমন নজির এই প্রথম।

ব্যাটে অবদান, ম্যাচে আধিপত্য

প্রিয়ান্দানার দিনটা শুধু বলেই আটকে ছিল না। ইনিংসের শুরুতে ওপেন করতে নেমে ১১ বলে ৬ রানও করেন তিনি। তবে ইন্দোনেশিয়ার ব্যাটিংয়ের আসল স্তম্ভ ছিলেন উইকেটকিপারব্যাটার ধর্ম কেসুমা (Dharma Kesuma)। অপরাজিত ১১০ রান করেন ৬৮ বলেআটটি চার ও ছ’টি ছক্কায় সাজানো এক দাপুটে ইনিংস। আর এই সব মিলিয়ে, বালির মাঠে যা ঘটল, তা শুধু নিছক লড়াই নয়টি২০ ইতিহাসে নতুন অধ্যায়। এক ওভারে পাঁচ উইকেট, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম। গেদে প্রিয়ান্দানা শুধু ম্যাচ জেতাননি, ক্রিকেটের রেকর্ডবুকেও স্থায়ী আসন পাকা করে নিলেন।


```