Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলের

U19 Asia Cup Final: বড়দের ফাইনালে ভরপুর রঙ্গ, আজ ছোটদের ম্যাচেও তামাশা দেখাবেন মহসিন নকভি?

ময়দানের বাইরে তাই আজ আরেকটি ‘ম্যাচ’ চলবে—ক্যামেরার সামনে, মঞ্চের উপর। আর সেই খেলায় নকভি-ফ্যাক্টর যে আবার নয়া বিতর্কের জন্ম দিতে পারে, তা বলাই বাহুল্য।

U19 Asia Cup Final: বড়দের ফাইনালে ভরপুর রঙ্গ, আজ ছোটদের ম্যাচেও তামাশা দেখাবেন মহসিন নকভি?

মহসিন নকভি

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 December 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: বড়দের এশিয়া কাপ ফাইনালের (U-19 Asia Cup) ধুন্ধুমার লড়াই, টানটান উত্তেজনা ছাপিয়ে শিরোনাম দখল করেছিলেন তিনি—মহসিন নকভি (Mohsin Naqvi)! টিম ইন্ডিয়া কাপ জেতে। মহসিন, যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হওয়ার পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, পহেলগাম-নাশকতা ও অপারেশন সিঁদুরের সূত্রে দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতির জেরে তাঁর হাত থেকে খেতাব নিতে অস্বীকার করে ভারতীয় টিম। সমুচিত জবাব দিতে ট্রফি সুদ্ধ চম্পট দেন নকভি৷ তবে থেকে সেই স্মারক কোথায় রয়েছে কেউ জানে না! বিসিসিআই খোঁজ পায়নি৷ এশিয়ান ক্রিকেট কাউন্সিল নিরুত্তর। আইসিসিও আপাতত মুখে কুলুপ এঁটেছে৷

এই আবহে আজ ছোটদের এশিয়া কাপ ফাইনাল৷ মুখোমুখি সেই ভারত–পাকিস্তান। আর আজও সেন্টার স্টেজে থাকার কথা মহসিন নকভির (Mohsin Naqvi)। সূত্রের খবর, দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U19 Asia Cup Final) ফাইনাল দেখতে হাজির থাকতে পারেন তিনি

পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) চেয়ারম্যান হিসেবে টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে (U19 Asia Cup Final) উপস্থিত থাকার সম্ভাবনা নকভির। শুধু ম্যাচ দেখা নয়, ট্রফি প্রদান পর্বেও তাঁকে দেখা যেতে পারে। অর্থাৎ, ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে যেই দলই চ্যাম্পিয়ন হোক, মঞ্চের কেন্দ্রে থাকবেন নকভিই—এই সম্ভাবনা নতুন করে চর্চা উসকে দিয়েছে।

প্রধান কারণ, তিক্ত অতীত খুব দূরের নয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারত পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও পুরস্কার বিতরণী ঘিরে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। কূটনৈতিক টানাপোড়েনের আবহে ভারতীয় দল নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। ফল? ট্রফি চলে যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তরে। আজও সেই ট্রফি (U19 Asia Cup Final) ভারতীয় শিবিরের হাতে পৌঁছয়নি—এমনটাই জানা যাচ্ছে।

এর পর নভেম্বর ২০২৫-এ দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের (Rising Stars Asia Cup) ফাইনাল। সেখানে সম্পূর্ণ উল্টো ছবি। পাকিস্তান শাহিনস (Pakistan Shaheens) সুপার ওভারে বাংলাদেশ ‘এ’ দলকে (Bangladesh A) হারানোর পর মাঠে নেমে উচ্ছ্বাসের সঙ্গে ট্রফি তুলে দেন নকভি। সেই দৃশ্যও কম বিতর্ক উসকে দেয়নি।

এই প্রেক্ষাপটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল নিছক জুনিয়রদের লড়াই (U19 Asia Cup Final) নয়। ভারত অনূর্ধ্ব-১৯ (India U19) ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ (Pakistan U19)—দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের পাশাপাশি নজর থাকবে মাঠের বাইরেও। নকভি যদি সত্যি উপস্থিতি থাকেন, তবে ট্রফি প্রদান পর্বে কী নাটক জমে ওঠে—সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল!

ময়দানের বাইরে তাই আজ আরেকটি ‘ম্যাচ’ চলবে—ক্যামেরার সামনে, মঞ্চের উপর। আর সেই খেলায় নকভি-ফ্যাক্টর যে আবার নয়া বিতর্কের জন্ম দিতে পারে, তা বলাই বাহুল্য।


```