U19 World Cup: আজ ফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, খেলা শুরু কটা থেকে? দেখবেন কোথায়?
ইংল্যান্ডও কম যায় না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে প্রমাণ করেছে, চাপের ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর গোটা দল। ফলে যুব বিশ্বকাপের ফাইনাল যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই বাহুল্য।
ইংল্যান্ডও কম যায় না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে প্রমাণ করেছে, চাপের ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর গোটা দল। ফলে যুব বিশ্বকাপের ফাইনাল যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই বাহুল্য।
কখন, কোথায় খেলা?
ভারত-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে শুক্রবার, ৬ ফেব্রুয়ারি। ম্যাচ শুরু হবে দুপুর ১টা (IST) থেকে। টস ১২টা ৩০ মিনিটে (IST)। ভেন্যু—হারারে, জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব (Harare Sports Club)।
টিভি ও লাইভ স্ট্রিমিং
ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network)। অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপ ও ওয়েবসাইটে।