Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

U19 Asia Cup Final: ধাক্কা সামলে লড়াইয়ে ফিরল পাকিস্তান, দুরন্ত ছন্দে সমীর মিনহাস

পাকিস্তান শুরুতে ধাক্কা খেলেও ভেঙে পড়েনি। লক্ষ্য: একই ছকে ইনিংস টেনে নিয়ে গিয়ে শেষের ওভারগুলোর জন্য মঞ্চ তৈরি করা।

U19 Asia Cup Final: ধাক্কা সামলে লড়াইয়ে ফিরল পাকিস্তান, দুরন্ত ছন্দে সমীর মিনহাস

ভারত বনাম পাকিস্তান

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 December 2025 11:57

দ্য ওয়াল ব্যুরো: হাইভোল্টেজ ফাইনাল (U19 Asia Cup Final)। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। সেই লড়াই খেলতে নেমে শুরুর ধাক্কা সামলে ম্যাচে (India vs Pakistan) ফেরার কাজটা শান্ত মাথাতেই সেরে ফেলল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল (Pakistan U19)। দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে টিম ইন্ডিয়ার (India U19) বিরুদ্ধে প্রথম উইকেট হারানোর পর অযথা তাড়াহুড়ো নয়, বরং ধীরে ধীরে জমি শক্ত করার পথটাই বেছে নিল তারা। ইনিংসের প্রথম ১১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৯০/১। ক্রিজে অপরাজিত সমীর মিনহাস (Sameer Minhas) ও উসমান খান (Usman Khan)।

শুরুতে ধাক্কা

ইনিংসের প্রথম দিকেই পাকিস্তানকে বাগে আনার সুযোগ পেয়েছিল ভারত (U19 Asia Cup Final)। হামজা জাহুর (Hamza Zahoor) আক্রমণাত্মক হতে গিয়ে ঝুঁকি নেন। শেষ পর্যন্ত সেটারই মাশুল দিতে হয়। হিতেন প্যাটেলের (Hiten Patel) বলে মিড-অফে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তিনি। তবে তার আগে বারদুয়েক জীবন পেয়েছিলেন—একবার স্লিপের উপর দিয়ে এজ, আর একবার মিড-অনে ক্যাচ ফস্কানো। এই সুযোগ হারানোই ভারতের বোলিংয়ের (U19 Asia Cup Final) শুরুর ধার কিছুটা ভোঁতা করে দেয়।

প্রথম উইকেট পড়ার পর পাকিস্তান দ্রুত রান তুলতে যায়নি। বরং, সমীর মিনহাস ও উসমান খান নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করে ইনিংস এগিয়ে নিয়ে চলেন (U19 Asia Cup Final)। পাওয়ারপ্লের পর স্কোরবোর্ড সচল রাখলেও অযথা ঝুঁকি নিতে দেখা যায়নি।

সমীর মিনহাসের নিয়ন্ত্রিত আক্রমণ

এই পর্যায়ে সবচেয়ে চোখে পড়েছে সমীর মিনহাসের ব্যাটিং। বল বুঝে খেলেছেন। ঢিলেঢালা লাইন পেলে মেরেছেন, কিন্তু অপ্রয়োজনীয় শট খেলেননি। তাঁর আগ্রাসনই ভারতীয় বোলারদের (U19 Asia Cup Final) পরিকল্পনা বদলাতে বাধ্য করেছে। অধিনায়ক আয়ুষ মাত্রে (Ayush Mhatre) স্পিনে যান দ্রুত। কনিষ্ক চৌহানকে (Kanishk Chouhan) আনা হয় আক্রমণে। পেসে দীপেশ দেবেন্দ্রনের (Deepesh Devendran) স্পেল পাকিস্তানের পক্ষেই গেছে। প্রথম ৩ ওভারে অকাতরে রান বিলিয়েছেন। বিশেষ করে সমীরের ব্যাটে আসে টানা বাউন্ডারি। এর ফলে ভারতের শুরুতে তৈরি করা চাপ কিছুটা আলগা হয়ে যায়।

নিয়ন্ত্রণ খোঁজার চেষ্টা

ভারতীয় শিবির এই অবস্থায় স্পষ্টতই ছন্দের সন্ধানে! হেনিল প্যাটেল (Henil Patel) ও কিষান কুমারের (Kishan Kumar) প্রথম দিকের টাইট লাইন-লেংথের পর মিডল ওভারে সেই ধারের ছাপ নেই। বোলার পরিবর্তন হলেও ব্রেকথ্রু আসেনি। ফিল্ডিংয়েও ছোটখাটো ভুল চোখে পড়েছে, যার সুবাদে ইনিংস গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে পাকিস্তান।

১১ ওভার শেষে পরিস্থিতি বলছে—ম্যাচ (India vs Pakistan) এখনও খোলা। পাকিস্তান শুরুতে ধাক্কা খেলেও ভেঙে পড়েনি। লক্ষ্য: একই ছকে ইনিংস টেনে নিয়ে গিয়ে শেষের ওভারগুলোর জন্য মঞ্চ তৈরি করা। ভারতের সামনে চ্যালেঞ্জ, দ্রুত উইকেট তুলে এই জুটি ভাঙা। আপাতত ফাইনালে এগিয়ে নেই কেউই। তবে শুরুতে যেটুকু নিয়ন্ত্রণ ভারতের (India vs Pakistan) হাতে ছিল, সেটা যে পুরোপুরি ধরে রাখা যায়নি—এই বাস্তবটাই পরে ফারাক গড়ে দেবে না তো?


```