Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বললেন ‘টেল’, পড়ল ‘হেড’! তাহলে কী করে টসে ‘জিতলেন’ ফতিমা? বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া!

ক্রিকেট বিশেষজ্ঞরাও বলছেন, টস মানে ন্যায্যতার প্রথম ধাপ—সেখানেই যদি বিভ্রান্তি তৈরি হয়, তাহলে ম্যাচ পরিচালনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।

বললেন ‘টেল’, পড়ল ‘হেড’! তাহলে কী করে টসে ‘জিতলেন’ ফতিমা? বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া!

হরমনপ্রীত ও ফতিমা সানা

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 October 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম পাকিস্তান মানেই টানটান নাটক! সে মাঠে হোক বা মাঠের বাইরে—উত্তেজনা একচুল কমে না। এবার মেয়েদের বিশ্বকাপে (Women’s World Cup 2025) সেই নাটকেরই নতুন সংযোজন ‘টস-কাণ্ড’! রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ভারত–পাক ম্যাচ শুরুর আগে ঘটল এমন এক অদ্ভুত ঘটনা, যা চোখ এড়িয়ে গেল সম্প্রচার সংস্থার, আইসিসির। কিন্তু সমাজমাধ্যমের নিশ্ছিদ্র প্রহরাকে ফাঁকি দিতে পারল কই?

ঘটনার কেন্দ্রে পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা (Fatima Sana)। টসে হারমানপ্রীত কৌর (Harmanpreet Kaur) কয়েন ছোড়েন আর ফাতিমা বলেন—‘টেল’। মাইক্রোফোনে তা স্পষ্টভাবে শোনা যায়। কিন্তু অবাক কাণ্ড—ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিটজ (Shandre Fritz) ও ধারাভাষ্যকার মেল জোন্স (Mel Jones) করলেন ঠিক উলটো ঘোষণা: ‘হেড’। আর কয়েনও এসে পড়ল ‘হেড’-এ! ভুল কল করা সত্ত্বেও ফতিমা চুপ করে থাকলেন, কিছুই বললেন না। যার সুযোগ নিয়ে হাসিমুখে টসও জিতে গেলেন তিনি।

সবচেয়ে বিস্ময়কর: হরমনপ্রীতও (Harmanpreet Kaur) গণ্ডগোল বুঝতে পারেননি। টসের ফল মেনে নেন। টেলিভিশন সম্প্রচারেও গোড়ায় কিছুই বোঝা যায়নি, কিন্তু আসল রহস্য ধরা পড়ে দর্শকদের মোবাইল ফুটেজে। সমাজমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল হইচই—‘এটা কীভাবে সম্ভব?’ কিংবা ‘নিয়ম কোথায় গেল?’—প্রশ্নের ঝড় বইতে শুরু করে। বিতর্কিত ক্লিপ ভাইরাল ‘এক্স’ ও ইনস্টাগ্রামে। বহু ক্রিকেটপ্রেমী লিখেছেন, এমন ঘটনায় ম্যাচ রেফারির হস্তক্ষেপ জরুরি ছিল। অনেকের অভিযোগ: ফতিমার এই নীরবতা ইচ্ছেকৃত। অন্যায়ভাবে ‘অ্যাডভান্টেজ’নেওয়ার জন্যই তিনি চুপ থাকেন। তাই সরাসরি প্রশ্ন: ‘স্পোর্টসম্যানশিপ কোথায় গেল?’

আইসিসি (ICC) বা ভারতীয় দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। যদিও বিষয়টি নিয়ে আলোড়ন ক্রমশ বাড়ছে। ক্রিকেট বিশেষজ্ঞরাও বলছেন, টস মানে ন্যায্যতার প্রথম ধাপ—সেখানেই যদি বিভ্রান্তি তৈরি হয়, তাহলে ম্যাচ পরিচালনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।

ফতিমা কিংবা হরমনপ্রীতের কেউই অবশ্য পরে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। টস জিতে পাকিস্তান বেছে নেয় ফিল্ডিং। ফাতিমার যুক্তি, ‘উইকেটে খানিকটা আর্দ্রতা আছে, প্রথমে বোলিংয়ে নামাই ভালো। আত্মবিশ্বাসী আমরা, আশা করি আজ আরও ভালো খেলব। ২৫০ রানের মধ্যে রাখলে চেজ করা সম্ভব!’

ভারতীয় দলে একটিমাত্র পরিবর্তন—অমনজোতের বদলে দলে ফিরেছেন রেণুকা ঠাকুর (Renuka Thakur)। ম্যাচের আগে অধিনায়ক বলেন, ‘এখানকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে। ইতিবাচক ভাবছি, ভালো ফল চাই।’


```