Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এবার বল হাতে কামাল বৈভবের, নয়া নজির গড়ে ফের শিরোনামে বিহারের কিশোর

তবে এবার ব্যাট হাতে নয়, বৈভব রেকর্ড গড়ল বল হাতে। 

এবার বল হাতে কামাল বৈভবের, নয়া নজির গড়ে ফের শিরোনামে বিহারের কিশোর

বৈভব সূর্যবংশী

শেষ আপডেট: 14 July 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছরের বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ছটায় এখন ক্রিকেট-বিশ্ব আলোকিত। ব্যাট হাতে তার বাইশ গজে নামা মানেই একের পর এক রেকর্ড আর চার-ছক্কার ফুলঝুরি। এই বয়সেই বিহারের কিশোর যা যা নজির গড়েছে, তা বাইশ গজের দুনিয়ার কিংবদন্তিরাও করতে পারেননি।

তবে এবার ব্যাট হাতে নয়, বৈভব রেকর্ড গড়ল বল হাতে। শুনতে অবাক লাগলেও এটাই হয়েছে। ইংল্যান্ড-ভারত অনূর্ধ্ব-১৯ টেস্টে (England vs India Youth Test) উইকেট শিকারি বৈভবকে দেখা গেল। আর উইকেট নিয়েই সে নাম তুলে দিল ইতিহাসের পাতায়।

ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী আবারও খবরের শিরোনামে। এবার ১৪ বছর বয়সি বৈভব তার ব্যাটিংয়ের জন্য নয়, তার বোলিংয়ের জন্য খবরের শিরোনামে। ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ যুব টেস্টের দ্বিতীয় দিনে নিজের প্রথম যুব টেস্ট উইকেট নিয়ে নজির গড়েছে ভারতীয় ক্রিকেটের এই নতুন সেনশেসন। এখন বৈভবই ভারতের হয়ে সর্বকনিষ্ঠ যুব টেস্ট উইকেট শিকারি। মাত্র ১৪ বছর ১০৭ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করল বিহারের কিশোর।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯-এর মধ্যে খেলা প্রথম যুব টেস্টের দ্বিতীয় দিনে বৈভব সূর্যবংশী এই রেকর্ডটি গড়েছে। এই টেস্টের প্রথম ইনিংসে অবশ্য রান পায়নি বৈভব। তবে আয়ুষ মাত্রে (১০২), অভিজ্ঞান (৯০) এবং রাহুল কুমার (৮৫)-এর সহায়তায় ভারত প্রথমে ব্যাট করে ৫৪০ রান করে।

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ইংল্যান্ড ৫ উইকেটে ২৩০ রান সংগ্রহ করেছে। ইংল্যান্ডের হয়ে ক্যাপ্টেন হামজা শেখ ৮৪ রান করেন, আর রকি ফ্লিনটফ করেন ৯৩ রান। ভারতের হয়ে হেনিল প্যাটেল প্রথম ওভারেই ওপেনার আর্চি ভনকে আউট করেন। এরপর তিনি জ্যাডেন ডেনলিকে তার শিকার বানান। এরপরই আসে ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি। বল করতে আস বৈভব সূর্যবংশী

৪৫তম ওভারের শেষ বলে বামহাতি অর্থোডক্স স্পিনার বৈভব একটি নিচু ফুল টস করে, যা হামজা শেখ লং-অফের দিকে উড়িয়ে দেন, কিন্তু হেনিল প্যাটেল দুর্দান্ত ক্যাচ নিয়ে বৈভবকে উইকেট পেতে সাহায্য করেন। বৈভব হয়ে ওঠে যুব টেস্টে সর্বকনিষ্ঠ উইকেট নেওয়া ভারতীয়। 

এই রেকর্ডটি এর আগে ছিল মনীষীর দখলে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫/৫৮ এবং ২/৩০ রানের পরিসংখ্যান রেকর্ড করেছিলেন তিনি। সেবার তিনি আউট করেছিলেন মার্কো জ্যানসেনকে।

তবে, সামগ্রিক রেকর্ডের ক্ষেত্রে এ ক্ষেত্রে সবার আগে রয়েছেন পাকিস্তানের মাহমুদ মালিক ১৯৯৪ সালে ১৩ বছর ২৪১ দিন বয়সে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট নিয়েছিলেন তিনি

যুব টেস্টে উইকেট নেওয়া সবচেয়ে কম বয়সি খেলোয়াড়

নাম

টিম

বয়স

প্রতিপক্ষ দল

স্থান

বছর

১. মাহমুদ মালিক

পাকিস্তান

১৩ বছর ২৪১ দিন

নিউজিল্যান্ড

ফয়সালাবাদ

১৯৯৪

২. হিদায়াতুল্লাহ খান

পাকিস্তান

 ১৩ বছর ২৫১ দিন

শ্রীলঙ্কা

কলম্বো

২০০৩

৩. বৈভব সূর্যবংশী

ভারত

১৪ বছর ১০৭ দিন

ইংল্যান্ড

বেকেনহ্যাম

২০২৫

৪. নিহাদুজ্জামান

বাংলাদেশ

১৪ বছর ১৩৯ দিন

শ্রীলঙ্কা

সিলেট

২০১৩

৫. আরিফুল হক

বাংলাদেশ

১৪ বছর ২৩১ দিন

শ্রীলঙ্কা

কলম্বো

২০০৭

৬. হাসান রাজা

পাকিস্তান

১৪ বছর ২৮৩ দিন

ইংল্যান্ড

শেখুপুরা

১৯৯৬

৭. হাসান রাজা

পাকিস্তান

১৪ বছর ২৮৩ দিন

ইংল্যান্ড

শেখুপুরা 

১৯৯৬

৮. আহমেদ শেহজাদ

পাকিস্তান

১৪ বছর ২৯৪ দিন

ভারত

পেশোয়ার

২০০৬

৯. শোয়েব মালিক

পাকিস্তান

১৪ বছর ৩১১ দিন

ইংল্যান্ড 

ফয়সালাবাদ

১৯৯৬


```