Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs India: করুণের আউটের ধরন দেখে হতাশ কুম্বলে বললেন, ‘হয়তো’ মাথা কাজ করছিল না

অনিল কুম্বলের মতো প্রাক্তন ভারতীয় কিংবদন্তি তো বলেই দিয়েছেন, সম্ভবত করুণের মাথা কাজ করছিল না।

Eng vs India: করুণের আউটের ধরন দেখে হতাশ কুম্বলে বললেন, ‘হয়তো’ মাথা কাজ করছিল না

করুণ নায়ার ও অনিল কুম্বলে

শেষ আপডেট: 14 July 2025 15:34

দ্য ওয়াল ব্যুরো: গত দুই মরশুম ঘরোয়া ক্রিকেটে যখন রানের বন্যা ছোটাচ্ছিলেন করুণ নায়ার (Karun Nair) তখন তাঁর হয়ে ব্যাট ধরেছিলেন তাবড় প্রাক্তন ক্রিকেটাররা। সবারই দাবি ছিল টেস্ট ক্রিকেটে একটি ত্রিশতরানের মালিককে আর কবে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে।

সুযোগ অবশ্য পেলেন করুণ নায়ার। ইংল্যান্ড বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য নির্বাচিত করা হল তাঁকে। ইংল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচে দ্বিশতরান করে প্রথম একাদশে ঢোকার দাবি জোরাল করলেন। ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের (England-India Test Series) প্রথম ম্যাচে লিডসে প্রথম টেস্টে সুযোগ পেয়েও ব্যর্থ হলেন। দ্বিতীয় টেস্টে বার্মিংহামেও ব্যর্থ হন তিনি। তবুও তাঁকে সুযোগ দেওয়া হয় লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে। সেখানেও ব্যর্থতার সরণি থেকে বেরোতে পারেননি নায়ার। আর এরপরই তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। অনিল কুম্বলের (Anil Kumble) মতো প্রাক্তন ভারতীয় কিংবদন্তি তো বলেই দিয়েছেন, সম্ভবত করুণের মাথা কাজ করছিল না।

আট বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তনটা ভাল হল না করুণ নায়ারের। ডানহাতি এই ব্যাটারের ব্যাট মোটেও তাঁর প্রতি সুবিচার করছে না। প্রথম দুই টেস্টের ব্যর্থতার পর তাঁকে নিয়ে সেই ভাবে কাটাছেড়া না হলেও লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে তার আউট হওয়ার ধরন দেখে অনেকেই ভ্রু কুঁচকে গিয়েছে। 

লর্ডস টেস্টের চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে ৩৩ বছর বয়সি নায়ার শুরুটা ভালি করেছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি সোজা বল খেলতে গিয়ে মিস করেন। ব্রাইডন কার্সের বল তাঁর প্যাডে লাগে। মাঠে থাকা আম্পায়ার আঙুল তুলতে দ্বিধা করেননি।

সঙ্গে সঙ্গে নায়ার রিভিউ নিয়ে নেন। তবে তাতে অবশ্য কাজ হয়নি। ৩৩ বলে ১৪ রান করে তিনি শেষ পর্যন্ত ফিরে যান। তাঁর এই আউট হওয়ার ধরন হতবাক হয়ে গিয়েছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক। স্কাই স্পোর্টসের হয়ে এখন ধারাভাষ্য দিচ্ছেন তিনি। কার্তিক বলেছেন, তিনি বুঝতে পারছেন না করুণ নায়ার আসলে কী ভাবছেন।

যশস্বী জয়সওয়ালের দ্রুত আউট হয়ে যাওয়ার পর ফার্স্ট ডাউনে নামা করুণ নায়ারের উচিত ছিল ক্রিজ কামড়ে পড়ে থাকা। উল্টোদিকে কেএল রাহুল বলের যোগ্যতা অনুযায়ী খেলে স্কোর বোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু নায়ারের আউট হওয়ার ধরন দেখে তাঁর মানসিকতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এ প্রসঙ্গে দীনেশ কার্তিক বলেন, করুণ নায়ার খুবই সাধারণ ভাবে আউট হয়েছে। এটা কি ইংল্যান্ডের জন্য একটা সাফল্য! একেবারেই অপ্রত্যাশিতভাবে আউট হল। বলটি খুব বেশি কিছু করতে পারেনি, কেবল সোজা মাঠে এসেছিল। আমি জানি না সে কী ভাবছিল। হয়তো ও আশা করেছিল, বলটি সুইং করবে। কিন্তু তা হয়নি। খুবই সাধারণ আউট। তবে এটা হয়তো ব্রাইডন কার্সের কাছে খুব ভাল লেগেছে

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটনও দীনেশ কার্তিকের সুরে সুর মিলিয়ে বলেছেন, “করুণ নায়ারের আউটটা ছিল একেবারেই অদ্ভুত” 

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর ৩৩ বছর বয়সি এই ব্যাটার টেস্ট দলে ফিরে আসেন। তিনি ভারতের হয়ে হেডিংলি টেস্টে ৬ নম্বরে ব্যাট করেছিলেন। তবে, এজবাস্টন এবং লর্ডসে পরের দু ম্যাচে করুণ নায়ার ৩ নম্বরে ব্যাট করে চলতি টেস্ট সিরিজে এখন পর্যন্ত খেলেছেন ছয় ইনিংসে। রান করেছেন যথাক্রমে , ২০, ৩১, ২৬, ৪০ এবং ১৪। মোট রান ১৩১।

চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর জিওস্টারকে সাক্ষাৎকার দেওয়ার সময় ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক অনিল কুম্বলেও করুণ নায়ারকে "ব্রেন ফেড" বলে অভিহিত করতে দ্বিধা করেননি।

কুম্বলে বলেন, ভারতের কাছে দুর্দান্ত সুযোগ ছিল। বোলাররা ইংল্যান্ডকে ১৯২ রানে আটকে রেখে জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিল। যশস্বী জয়সওয়াল আউট হল খারাপ শট খেলে। করুণ নায়ার এবং তারপর শুভমান গিল আউট হওয়ার পর ইংল্যান্ডের সামনে হঠাৎ করেই সুযোগ এসে গেল। করুণের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ ছিল। সে খুবই কঠোর পরিশ্রম করেছে। শুরুটাও ভাল করেছিল । আমি জানি না, সম্ভবত এটি একটি ব্রেন ফেড ছিল


```