Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইংল্যান্ড সফরে হাতের আঙুল ভেঙেছিল এই ব্যাটারেরও, চোটের জন্য দলীপ থেকে ছিটকে গেলেন করুণ

ওভালে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় আঙুলে চোট পান করুণ। এমনকি তাঁর আঙুলে ছোটখাটো ফ্র্যাকচারও হয়।

ইংল্যান্ড সফরে হাতের আঙুল ভেঙেছিল এই ব্যাটারেরও, চোটের জন্য দলীপ থেকে ছিটকে গেলেন করুণ

করুণ নায়ার

সৌম্য বাগচী

শেষ আপডেট: 8 August 2025 15:17

দ্য ওয়াল ব্যুরো: শুভমান গিলের টিম ইন্ডিয়া ওভালে জিতে ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের সিরিজ (England-India Test Series) ২-২ সমতায় শেষ করেছে। রোহিত শর্মা, বিরাট কোহলি পরবর্তী যুগে তরুণ ভারতীয় দলের কাছে এই জয় বিশেষ গুরুত্বপূর্ণ। শুধু রোহিত-বিরাট নন, এবারের ইংল্যান্ড সফরে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামির মতো পোড় খাওয়া ক্রিকেটাররাও। সেই সঙ্গে গোটা সফর জুড়ে টিম ইন্ডিয়াকে (Team India) ভুগতে হয়েছে ক্রিকেটারদের চোট-আঘাত (Injury) নিয়ে।

ওভালে পঞ্চম তথা শেষ টেস্টে মহম্মদ সিরাজ দুরন্ত পারফরম্যান্স করেন। দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন হায়দরাবাদের এই পেসার। বিশেষত টেস্টের শেষ দিনে তাঁর তিন উইকেট শিকার এখনও আলোচ্য বিষয়। ভারত ওভালে জেতে ছয় রানে।

গোটা সিরিজ জুড়েই দুর্দান্ত খেলেছে শুভমান ব্রিগেড। বিশষজ্ঞদের মতে, এই সিরিজের ফলাফল ভারতের পক্ষে হতেই পারত। এবারের ইংল্যান্ড সফরে ভারতের সব থেকে বড় সমস্যা ছিল ক্রিকেটারদের চোট। ঋষভ পন্থের পায়ের আঙুল ভেঙে যাওয়ায় তিনি ওভাল টেস্টে খেলতে পারেননি। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে চোট পেয়েছিলেন ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার। সেই অবস্থাতেই ব্যাট করে অর্ধশতক হাঁকান পন্থ। তবে শুধু তিনিই নন, চোটের কবলে পড়েছেন নীতীশকুমার রেড্ডি, অর্শদীপ সিং, আকাশ দীপরাও।  

কিন্তু ইংল্যান্ড সফর চলাকালীন চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার আরও এক সদস্য। কিন্তু তাঁকে নিয়ে কোনও আলোচনা হয়নি। তিনি হলেন করুণ নায়ার (Karun Nair)। আট বছর অপেক্ষার পর ভারতীয় টেস্ট দলে ফিরেছিলেন এই মিডল-অর্ডার ব্যাটার। ওভালে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় আঙুলে চোট পান করুণ। এমনকি তাঁর আঙুলে ছোটখাটো ফ্র্যাকচারও (Fracture in Finger) হয়। জানা গিয়েছে, চোটের কারণে আসন্ন দলীপ ট্রফিতে মধ্যাঞ্চলের হয়ে খেলতে পারবেন না করুণ।  

যদিও প্রত্যাবর্তন সিরিজে নিজেকে প্রমাণ করতে পারেননি করুণ। চার ম্যাচে একটি অর্ধশতক-সহ করেছেন ২০৫ রান। ভারতের মিডল-অর্ডারে তিনি ভরসা জোগাতে ব্যর্থ হয়েছেন।


```