Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কোচ খুঁজছে বিসিসিআই, যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন আপনিও

ট্রয় কুলি-সহ পুরনো কোচরা বিদায় নিয়েছেন। তাই বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের জন্য নতুন কোচিং স্টাফ খুঁজছে। বোলিং, ব্যাটিং, ক্রীড়া বিজ্ঞান এবং চিকিৎসা বিভাগের শীর্ষ পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

কোচ খুঁজছে বিসিসিআই, যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন আপনিও

বিসিসিআই

সৌম্য বাগচী

শেষ আপডেট: 8 August 2025 14:08

দ্য ওয়াল ব্যুরোসেন্টার অব এক্সিলেন্সের (COE) জন্য নতুন কোচ খুঁজছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। বিখ্যাত বোলিং কোচ ট্রয় কুলি-সহ (Troy Cooley) পুরনো কোচরা বিদায় নিয়েছেন। তাই বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের জন্য নতুন কোচিং (New Coachস্টাফ খুঁজছে। বোলিংব্যাটিংক্রীড়া বিজ্ঞান এবং চিকিৎসা বিভাগের শীর্ষ পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রথম শ্রেণির বোলার ও ইংল্যান্ডকে অ্যাশেজ জেতানো বোলিং কোচ কুলির সঙ্গে বিসিসিআইয়ের তিন বছরের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল। তিনি বর্ধিত মেয়াদে দায়িত্ব পালন করছিলেন। ৫৯ বছরের এই কোচ এনসিএ-তে বোলিং কোচ হিসাবে যোগ দিয়েছিলেন ২০২১ সালের শেষ দিকে।

কুলির পরিবর্ত হিসাবে নাম উঠেছে প্রাক্তন ভারতীয় পেসার ভিআরভি সিংয়ের। জাতীয় দলের জার্সিতে খেলা ভিআরভির সেন্টার অব এক্সিলেন্সে কুলীর অধীনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অবশ্য শুধু বোলিং কোচ নয়, বেশ কিছু পদ এখন খালি রয়েছে। কারণ মেয়াদ শেষ হয়েছে মেডিক্যাল টিমের প্রধান নীতীন প্যাটেল-সহ আরও কিছু সাপোর্ট স্টাফের। প্রায় তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর নীতীন চলতি বছরের মার্চ মাসে পদত্যাগ করেন। পাশাপাশি স্পিন-বোলিং কোচ সাইরাজ বাহুতুলেও সিওই থেকে পদত্যাগ করার পর আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে সাপোর্ট স্টাফ হিসাবে যোগ দিয়েছেন। 

এর আগে এনসিএ-র কোচ ছিলেন সীতাংশু কোটাক। তিনি এখন টিম ইন্ডিয়ার সঙ্গে পাকাপাকি ভাবে যুক্ত। তাই তাঁর ছেড়ে যাওয়া পদটিও খালি রয়েছে। প্রাক্তন ভারতীয় ব্যাটার ভিভিএস লক্ষ্মণ এখন সিওই-র প্রধান হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। চলতি বছরের শেষের দিকে তাঁর মেয়াদও শেষ হবে। তিনি হয়তো মেয়াদ বাড়াতে রাজি হবেন না। তবে বোর্ড সূত্রে জানা গিয়েছে, তাঁকে ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার অনুরোধ করা হবে।

বৃহস্পতিবার বিসিসিআই তিনটি গুরুত্বপূর্ণ পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে। সেখানে বোর্ড জানিয়েছে, সিওই-র আবাসিক কেন্দ্রে ব্যাটিং এবং বোলিং কোচ পদের জন্য আবেদনকারীদের অবশ্যই বিসিসিআই লেভেল-২ বা লেভেল-৩ কোচিং সার্টিফিকেট-সহ প্রথম শ্রেণির বা আন্তর্জাতিক ক্রিকেটার হতে হবে।

বিজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাটিং কোচের পদের জন্য রাজ্য বা এলিট যুব স্তরে কমপক্ষে পাঁচ বছরের কোচিং অভিজ্ঞতা প্রয়োজন। বোলিং কোচের ক্ষেত্রেও একই যোগ্যতাবলী রাখা হয়েছে। এই উভয় পদের জন্য প্রাসঙ্গিক সফটওয়্যারের প্রযুক্তিগত জ্ঞানও আবশ্যক।

স্পোর্টস মেডিসিন প্রধান পদের জন্যপ্রার্থীদের ক্রীড়া বিজ্ঞান বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (ডক্টরেট অগ্রাধিকারযোগ্য) এবং “বহু-বিষয়ক পারফরম্যান্স দল পরিচালনার নেতৃত্বের ভূমিকা”-তে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২০ আগস্ট।


```