Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ক্রিকেটের ঈশ্বরকে দেখা গেল হবু পুত্রবধূর সঙ্গে, মুহূর্তে ভাইরাল ভিডিও

সারার পোস্ট করা ভিডিওটিতে দেখা গিয়েছে বাড়িতে পুজো করছেন শচিন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী অঞ্জলি, কন্যা সারা ও হবু পুত্রবধূ সানিয়া।

ক্রিকেটের ঈশ্বরকে দেখা গেল হবু পুত্রবধূর সঙ্গে, মুহূর্তে ভাইরাল ভিডিও

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 August 2025 18:32

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের ঈশ্বর শচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ঘরে নতুন অতিথি আসতে চলেছেন। গতকালই (বুধবার) বাগদান পর্ব সম্পন্ন হয়েছে মাস্টার-ব্লাস্টারের পুত্র অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar Engagement)। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। পাত্রীর নাম সানিয়া চন্দক (Sania Chandok)।

জানা গিয়েছে, পাত্রী সানিয়া মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। সানিয়া নিজেও মুম্বই-ভিত্তিক মিস্টার পাজ পেট স্পা অ্যান্ড স্টোর এলএলপি-র একজন মনোনীত অংশীদার এবং পরিচালক। জানা গিয়েছে, অর্জুন ও সানিয়া ছোটবেলার বন্ধু। তবে সানিয়া সোশ্যাল মিডিয়ার খুব একটা পরিচিত মুখ নন। সবসময়ই সাদামাটা জীবন-যাপন করেন। পরিবার ও নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তাঁই তাঁদের সম্পর্কের কথা এতদিন লোকচক্ষুর আড়ালেই ছিল। 

তবে সানিয়াকে নাকি প্রায়শই দেখা যেত অর্জুনের বোন সারার সঙ্গে। শচিন কন্যা সারাই বাগদান পর্বের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে সানিয়ার সঙ্গে রয়েছেন শচিনও।

 সারার পোস্ট করা ভিডিওটিতে দেখা গিয়েছে বাড়িতে পুজো করছেন শচিন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী অঞ্জলি, কন্যা সারা ও হবু পুত্রবধূ সানিয়া। ভিডিওটি দুই পরিবারের মধ্যে সম্পর্ককে তুলে ধরেছে। এই ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। নেটিজেনরা প্রতিক্রিয়া জানিয়ে অর্জুন ও সানিয়েকে শুভেচ্ছাও জানিয়েছেন। 


```