Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

ইংল্যান্ড-ভারত দ্বিতীয় যুব টেস্টে দাপট দেখাচ্ছেন টিম ইন্ডিয়ার বোলাররা

আদিত্য রাওয়াত এবং হেনিল প্যাটেল ইংলিশ ওপেনারদের খাতা খুলতে না দিয়ে তাঁদের প্যাভিলিয়নে পাঠিয়ে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন।

ইংল্যান্ড-ভারত দ্বিতীয় যুব টেস্টে দাপট দেখাচ্ছেন টিম ইন্ডিয়ার বোলাররা

ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় যুব টেস্ট

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 July 2025 13:49

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র দলও এখন ইংল্যান্ড সফরে ব্যস্ত। টিম ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে এখন চলছে দ্বিতীয় যুব টেস্ট (England vs India Youth Test)। প্রথম টেস্ট ড্র হওয়ার পর রবিবার থেকে চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে শুরু হয়েছে দ্বিতীয়টি।

এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দল পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছিল ৩-২ ব্যবধানে। আইপিএল ২০২৫-এর ফর্ম বজায় রেখে ওডিআই সিরিজেও দুরন্ত পারফরম্যান্স করে ফের নজর কেড়ে নিয়েছে ভারতীয় ক্রিকেটের বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। একদিনের সিরিজে বৈভবের ব্যাট থেকে এসেছে ৩৫৫ রান। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি এবং একটি ফিফটি। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিহারের ১৪ বছরের এই কিশোর দ্বিতীয় ইনিংসে ৩৯ বলে অর্ধ-শতক হাঁকিয়েছিল। 

দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। একাংশ সিং (৬৬*) এবং অধিনায়ক থমাস রিউয়ের (৫৯) অর্ধশতকের সাহায্যে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দল প্রথম দিনে একটি সম্মানজনক স্কোর তৈরি করেছে। চেমসফোর্ডে খেলা দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে, ইংল্যান্ড ৬২ ওভারে সাত উইকেট হারিয়ে ২২৯ রান করেছে।

ভারতীয় দলের অধিনায়ক আয়ূষ মাত্রে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। আদিত্য রাওয়াত এবং হেনিল প্যাটেল ইংলিশ ওপেনারদের খাতা খুলতে না দিয়ে তাঁদের প্যাভিলিয়নে পাঠিয়ে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন। রাওয়াত বিজে ডকিন্সকে এলবিডব্লিউ আউট করেন। প্যাটেল অ্যাডাম থমাসকে এলবিডব্লিউ আউট করেন।

ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকিও (১৬) রান পাননি। রাওয়াতের বলে তিনি আউট হন। ইংল্যান্ডের প্রথম তিন উইকেটের পতন হয় মাত্র ২৯ রানে

একটা সময় ৮০ রানের মধ্যেই ইংল্যান্ড দলের অর্ধেকই প্যাভিলিয়নে ফিরে যান। তখন মনে হচ্ছিল ভারতীয় দল দ্রুতই ইংল্যান্ডকে অলআউট করে দেবে। কিন্তু থমাস রিউ এবং একাংশ সিং ষষ্ঠ উইকেটের জুটিতে তোলে ৯০ রান। শেষ পর্যন্ত রিউকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে জুটি ভেঙে দেন নমন পুষ্পক

থমাস রিউ ৭৯ বলে ৮টি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৯ রান করেন। এরপর পুষ্পক রালফ অ্যালবার্টকে রাহুল কুমারের হাতে ক্যাচ আউট করে ইংল্যান্ডকে সপ্তম ধাক্কা দেন। একাংশ ৯৮ বলে ৭টি চার ও একটি ছক্কার সাহায্যে অপরাজিত ৬৬ রান করেছেন। তাঁর সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন জেমস মিন্টো সিং (১৮*)।

ভারতের হয়ে আদিত্য রাওয়াত, আরএস অম্বরিশ এবং নমন পুষ্পক দুটি করে উইকেট নেন। হেনিল প্যাটেল নিয়েছেন একটি উইকেট। বৈভব সূর্যবংশী ৩ ওভার বল করে ৯ রান দিলেও কোনও উইকেট পানি।


```