Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘খেলাধুলায় রাজনীতি টেনে আনবেন না’, ভারত-পাক ম্যাচ বাতিলের তীব্র নিন্দা কেন্দ্রীয় মন্ত্রীর

খেলাধুলায় রাজনীতি টেনে আনা উচিত নয়। যদি ম্যাচটি ভারতে অনুষ্ঠিত হতো, তবে এটি একটি গুরুতর বিষয় হত, কিন্তু ম্যাচটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছিল। 

‘খেলাধুলায় রাজনীতি টেনে আনবেন না’, ভারত-পাক ম্যাচ বাতিলের তীব্র নিন্দা কেন্দ্রীয় মন্ত্রীর

রামদাস আঠাওয়ালে

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 July 2025 13:11

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। ভূস্বর্গের ওই ঘটনার পরই ভারতীয় ক্রিকেটররা তীব্র সমালোচনা করেছিলেন। সেই সঙ্গে শিখর ধাওয়ান, গৌতম গম্ভীরের মতো প্রাক্তন ক্রিকেটাররা সাফ জানিয়ে দিয়েছিলেন, কোন অবস্থাতেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নয়। 

নিজের অবস্থানে অনড় থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (WCL 2025) মঞ্চে না নামার সিদ্ধান্ত নেন ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। আয়োজকদের চিঠিও পাঠিয়ে দেন। এরপর শিখরের পথ ধরে একে একে খেলতে অস্বীকার করেন হরভজন সিং, যুবরাজ সিং, ইরফান পাঠানের মতো প্রাক্তনরা। বাধ্য হয়ে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ বাতিল ঘোষিত করে দু’পয়েন্ট দেওয়া হয় পাকিস্তানকে।

এবার ম্যাচ বাতিল প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে (Central Minister, Ramdas Athawale)। তিনি বলেছেন, খেলাধুলায় রাজনীতি টেনে আনা উচিত নয়।

'খেলাধুলায় কোনও রাজনীতি থাকা উচিত নয়'
রামদাস আঠাওয়ালে এএনআই-কে বলেছেন, ইংল্যান্ডে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এটা ঠিক যে, সন্ত্রাসীরা পহেলগামে সন্ত্রাসী হামলা চালিয়েছিল এবং তার পরে সন্ত্রাসী শিবির ধ্বংস করা হয়েছিল। কিন্তু ম্যাচের বিষয়টি ভিন্ন। খেলাধুলায় রাজনীতি টেনে আনা উচিত নয়। যদি ম্যাচটি ভারতে অনুষ্ঠিত হত, তবে এটি একটি গুরুতর বিষয় হতো, কিন্তু ম্যাচটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছিল। আমরা যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করেছি এবং ক্রিকেটেও তাদের পরাজিত করেছি। তাই এতে কোনও রাজনীতি থাকা উচিত নয়।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান ম্যাচটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ক্ষোভ উগরে দিচ্ছিলেন নেটিজেনরা। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটাররাও ম্যাচটি খেলতে অস্বীকার করেন। অবশেষে, আয়োজকরা এটি বাতিল করার সিদ্ধান্ত নেন। এই টুর্নামেন্টে যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন দলের এটি প্রথম ম্যাচ ছিল। ভারতীয় দলে শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রবিন উথাপ্পা এবং আম্বাতি রায়ডুর মতো প্রাক্তন তারকারা রয়েছেন।


```