Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হারে পিচকে কাঠগড়ায় তুললেন পাকিস্তানের কোচ, পাল্টা তোপ লিটনের

ওপেনার পারভেজ হোসেন ইমন (Parvez Hossain Emon) ৫৬ রানে অপরাজিত থেকে ম্যাচের নায়ক। আত্মবিশ্বাসে ভরপুর ব্যাটিং, অনবদ্য স্ট্রোক প্লে। পাকিস্তান বোলারদের রীতিমতো শাসন করে জয়ের মঞ্চ গড়ে দেন পারভেজ।

বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হারে পিচকে কাঠগড়ায় তুললেন পাকিস্তানের কোচ, পাল্টা তোপ লিটনের

মাইক হেসন ও লিটন দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 July 2025 11:27

দ্য ওয়াল ব্যুরো: ঢাকার (Dhaka) শের-ই-বাংলা স্টেডিয়ামে (Shere Bangla National Stadium) বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেই চূর্ণ পাকিস্তান (Bangladesh Crush Pakistan)। মাত্র ১১০ রানে গুটিয়ে গিয়ে ৭ উইকেটে হার। যার জেরে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ক্ষুব্ধ পাকিস্তান কোচ মাইক হেসন (Mike Hesson)। যদিও দলের ব্যাটারদের ভুল সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি ঢাকার পিচকেও কড়া ভাষায় আক্রমণ করলেন। তাঁর সোজাসাপটা অভিযোগ, ‘এই পিচ মোটেও আন্তর্জাতিক মানের নয়। কেউই এমন উইকেটে খেলতে চায় না!’

রবিবার বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম লড়াইয়ে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। শুরুটা ঝড়ো মেজাজে হলেও অপ্রত্যাশিত ব্যাটিং ধসে মাত্র ৪৬ রানে পাঁচ উইকেট পড়ে যায়। যেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ জোটেনি। এর পাশাপাশি রানের গতি থমকে যাওয়ায় কুড়ি ওভারও টিকতে পারেনি পাক ব্রিগেড। এক বল বাকি থাকতেই অলআউট! স্কোরবোর্ডে মিটমিট করে জ্বলছে ১১০! ফখর জামান কিছুটা লড়াই চালান। করেন ৪৪ রান। বাকিদের মধ্যে কেবল মহম্মদ আব্বাস আফ্রিদি (২২) ও খুশদিল শাহ (১৭) দু’অঙ্কে পৌঁছতে পেরেছেন।

পরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৫.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লড়াই জিতে নেয়। ওপেনার পারভেজ হোসেন ইমন (Parvez Hossain Emon) ৫৬ রানে অপরাজিত থেকে ম্যাচের নায়ক। আত্মবিশ্বাসে ভরপুর ব্যাটিং, অনবদ্য স্ট্রোক প্লে। পাকিস্তান বোলারদের রীতিমতো শাসন করে জয়ের মঞ্চ গড়ে দেন পারভেজ।

যদিও পাক কোচ আত্মসমালোচনার পাশাপাশি বাইশ গজ নিয়ে নাখুশ। বলেন, ‘আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি ঠিকই, কিন্তু এই পিচ আন্তর্জাতিক ম্যাচের অযোগ্য। যাঁরা এশিয়া কাপ বা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটা একেবারেই মেনে নেওয়া যায় না!’  এর পাশাপাশি নিজেদের কাঠগড়ায় তুলে হেসনের বক্তব্য, শুরুতে ফখর জামানের কয়েকটি শট দলকে বিভ্রান্ত করেছে। তাঁর কথায়, ‘প্রথমে চার-পাঁচটা ভালো শট খেলে আমরা উইকেট বিচারে ভুল করি। পরে বুঝতে পারি, বল ঘুরছে, মুভও করছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে!’

তবে হেসনের এই অভিযোগ ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস (Liton Das)। সাফ বলেছেন, ‘আমরা তো নিয়মিত মিরপুরে খেলি। জানি, এখানে ব্যাটিং করা খুব সহজ নয়। তার জন্যই তো প্রস্তুতি, পরিকল্পনা দরকার। আজ আমরা যেমন ব্যাট করেছি, সেটা যথেষ্ট ভালো। দ্বিতীয় ইনিংসে শিশির ছিল, বল ব্যাটে ভালভাবে এসেছে। তবে আমরা শুরুতেই উইকেট তুলে নিই। ওটাই টার্নিং পয়েন্ট।’

‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পারভেজ ইমনের গলাতেও একই সুর। জানান, পিচ নিয়ে কোনও সমস্যা ছিল না। তাঁর কথায়, ‘আমরা তো ১৬ ওভারের কম সময়ে রান তুলে নিয়েছি। পুরো ২০ ওভার ব্যাট করলে ১৫০-১৬০ রান হত। ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা পেরেছি। এটা আমাদের পরিকল্পনারই একটা অংশ ছিল!’ সেই সঙ্গে যোগ করেন, ‘আমরা ইতিবাচক মেজাজে ছিলাম। এক-দুই নিয়ে এগোচ্ছিলাম। বড় শট খেলতেও অসুবিধে হয়নি।’

সিরিজে ১-০ এগিয়ে এখন বাংলাদেশের লক্ষ্য মঙ্গলবার একই মাঠে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলা। সূচি অনুযায়ী পরের লড়াই অনুষ্ঠিত হবে ২২ জুলাই, মিরপুরে।


```