Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জাতীয় দলের কোচ নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী? সওয়াল শুনেই ফ্রন্টফুট-ব্যাকফুটে জবাব সৌরভের

তিনি ধর্মে আছেন। জিরাফে নেই। মানে ক্রিকেটে আছেন। রাজনীতিতে নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

জাতীয় দলের কোচ নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী? সওয়াল শুনেই ফ্রন্টফুট-ব্যাকফুটে জবাব সৌরভের

সৌরভ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 22 June 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো: তিনি ধর্মে আছেন। জিরাফে নেই। মানে ক্রিকেটে আছেন। রাজনীতিতে নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছাব্বিশের ভোট থেকে শুরু করে মুখ্যমন্ত্রীত্বের প্রস্তাব—সবকিছু অফ স্ট্যাম্পের বাইরে বেরোনো বল ভেবে ছেড়ে দিলেন। আর কোচিং সংক্রান্ত সওয়াল স্ট্রেট ব্যাটে সলিড ডিফেন্স করে বুঝিয়ে দিলেন—তিনি দৌড়ে আছেন!

এমনিতে ক্রিকেটের প্রশাসনিক অলিন্দে সৌরভের পাকা অভিজ্ঞতা। সিএবি থেকে বিসিসিআই—সিঁড়ি ভেঙে সর্বোচ্চ আসনে বসে দায়িত্ব সামলেছেন। কিন্তু ডাগ আউট, ট্রেনিং সেশনে সেভাবে ঘাম ঝরাননি। বারদুয়েক আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে ছিলেন। কিন্তু সেটা মুখ্যত পরামর্শদাতার কুর্সি, কোচ কিংবা ম্যানেজারের ভূমিকায় কোনওদিন আত্মপ্রকাশ করেননি বেহালার মহারাজ।

কিন্তু এই নিয়ে আগামীতে কোনও পরিকল্পনা? সাংবাদিকদের প্রশ্নের জবাবে যদিও জল্পনা জিইয়ে রাখলেন সৌরভ। বললেন, ‘আমি কোনওদিন এসব নিয়ে ভাবিনি। জীবনে অনেক দায়িত্ব সামলেছি। ক্রিকেটার হিসেবে কেরিয়ারে ইতি টানি ২০১৩ সালে। তারপর বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হই।’ বিসিসিআইয়ের সভাপতির চেয়ারে বসে মেয়েদের ক্রিকেটকে ব্যাপকভাবে প্রমোট করাই যে তাঁর মহত্তম কীর্তি—স্বীকার করেছেন সৌরভ।

কিন্তু পুরুষদের ক্রিকেটের কী হবে? অদূর ভবিষ্যতে কি তাঁকে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দেখা যাবে? জবাবে কিছুটা আগ্রাসী সৌরভ। বলে দিলেন, ‘দেখা যাক আগামীতে কী হয়! এখন সবে পঞ্চাশ (আসলে তেপ্পান্ন)। আমি সব সময় তৈরি। বাকিটুকু সময়ের হাতে ছেড়ে দিতে হবে।’

অবসরের পর খেলার ময়দান তো আর বাইশ গজ নয়, রাজনীতির রণাঙ্গনও যুদ্ধক্ষেত্র হতে পারে! আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে ক্রিকেটের পাশপাশি কোনও রাজনৈতিক দলে নাম লেখাতে চলেছেন? একবাক্যে প্রস্তাব খারিজ করে সৌরভের উত্তর, ‘এই নিয়ে আমি একেবারেই আগ্রহী নই।’

যদি মুখ্যমন্ত্রীত্বের প্রস্তাব আসে? এই সওয়ালেও মুখে কুলুপ মহারাজের।


```