বিশ্লেষকদের মতে, বল যদি কম ঘোরার সম্ভাবনা থাকে, তাহলে দুই স্পিনারই যথেষ্ট। সেক্ষেত্রে অর্শদীপ এগিয়ে। কিন্তু বড় ম্যাচে কুলদীপের উইকেট নেওয়ার ক্ষমতাও উপেক্ষা করা মুশকিল।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 22 February 2026 16:21
দ্য ওয়াল ব্যুরো: সুপার এইটে প্রথম ম্যাচেই বড় পরীক্ষার মুখে সূর্যকুমার যাদবদের হেডকোচ গৌতম গম্ভীর। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) আজ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। গ্রুপ পর্বে অপরাজিত টিম ইন্ডিয়া। কিন্তু সুপার এইটে ভুলের জায়গা নেই। এমন পরিস্থিতিতে প্রথম একাদশ নির্বাচন নিয়ে বড় প্রশ্ন—কুলদীপ যাদব (Kuldeep Yadav) নাকি অর্শদীপ সিং (Arshdeep Singh)—আমদাবাদের ‘কালো পিচে’ কাকে বেছে নেওয়া যুক্তিযুক্ত হবে?
ভারতের দোটানার কারণ
গ্রুপ পর্বে চার ম্যাচ জিতলেও টিম ইন্ডিয়ার ব্যাটিং সবসময় ভরসাযোগ্য ঠেটকেনি। আমেরিকা, নামিবিয়া, নেদারল্যান্ডস—তিন ম্যাচেই ধস নেমেছে। ম্যাচ বাঁচিয়েছেন বোলাররাই। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অর্শদীপরা দায়িত্ব সামলেছেন। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুটি বদল নজরে আসে। অক্ষর প্যাটেল (Axar Patel) ও কুলদীপকে বসিয়ে খেলানো হয় ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও অর্শদীপকে। কারণ আমদাবাদের উইকেট, যা শুরুর দিকে সিম মুভমেন্ট দিচ্ছিল।
এই পরিস্থিতিতে একই পিচে খেলা। আজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষরের ফেরার সম্ভাবনা প্রবল। কিন্তু প্রশ্ন হল, তৃতীয় পেসার হিসেবে অর্শদীপ থাকবেন, নাকি মাঝের ওভারে উইকেট তোলার জন্য কুলদীপকে ফিরিয়ে আনা হবে? বিশ্লেষকদের মতে, বল যদি কম ঘোরার সম্ভাবনা থাকে, তাহলে দুই স্পিনারই যথেষ্ট। সেক্ষেত্রে অর্শদীপ এগিয়ে। কিন্তু বড় ম্যাচে কুলদীপের উইকেট নেওয়ার ক্ষমতাও উপেক্ষা করা মুশকিল।
দক্ষিণ আফ্রিকা কি বদল আনবে?
দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক এডেন মার্করাম (Aiden Markram) সম্ভবত প্রথম পছন্দের একাদশেই ফিরবেন। ডেভিড মিলার (David Miller), মার্কো জানসেন (Marco Jansen), কেশব মহারাজ (Keshav Maharaj), লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)—সবার দলে থাকার সম্ভাবনা বেশ জোরালো। হাইভোল্টেজ ম্যাচে কুইন্টন ডি কক (Quinton de Kock) ও কাগিসো রাবাডার (Kagiso Rabada) মতো অভিজ্ঞ ক্রিকেটাররা পার্থক্য গড়তে পারেন।
সম্ভাব্য একাদশ
ভারতের সম্ভাব্য একাদশ:
সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) (অধিনায়ক), অভিষেক শর্মা (Abhishek Sharma), ঈশান কিষাণ (Ishan Kishan), তিলক বর্মা (Tilak Varma), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), অক্ষর প্যাটেল (Axar Patel), শিবম দুবে (Shivam Dube), রিঙ্কু সিং (Rinku Singh), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অর্শদীপ সিং (Arshdeep Singh)।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ:
এডেন মার্করাম (Aiden Markram), কুইন্টন ডি কক (Quinton de Kock), রায়ান রিকেলটন (Ryan Rickelton), ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis), ডেভিড মিলার (David Miller), ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs), করবিন বশ (Corbin Bosch), মার্কো জানসেন (Marco Jansen), কাগিসো রাবাডা (Kagiso Rabada), কেশব মহারাজ (Keshav Maharaj), লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)।