Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IND vs SA: আমদাবাদে আজ ‘কালো মাটির পিচ’! স্পিনারদের কতটা সুবিধা? ম্যাচের আগে বাড়ছে দোটানা

সব মিলিয়ে ভারতের সামনে কঠিন পরীক্ষা। কালো মাটির উইকেটে বাড়তি স্পিনার নাকি অতিরিক্ত পেসার—সিদ্ধান্তটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সুপার এইটের লড়াইয়ে তাই পিচই এখন আলোচনার কেন্দ্রে।

IND vs SA: আমদাবাদে আজ ‘কালো মাটির পিচ’! স্পিনারদের কতটা সুবিধা? ম্যাচের আগে বাড়ছে দোটানা

নরেন্দ্র মোদী স্টেডিয়াম

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 February 2026 10:31

দ্য ওয়াল ব্যুরো: আজ টি-২০ বিশ্বকাপের সুপার এইটে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। ম্যাচের আগে বড় প্রশ্ন—পিচ কেমন দাঁড়াবে? রিপোর্ট বলছে, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আজ কালো মাটির ট্র্যাক। যেখানে স্পিনারদের বিশেষ সাহায্য নাও মিলতে পারে। ফলে দল নির্বাচন নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টে দোটানা তৈরি হয়েছে।

স্পিন না পেস—কোন পথে ভারত?

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সাধারণত তিন ধরনের পিচ থাকে—লাল মাটি, কালো মাটি এবং মিশ্র। এই ম্যাচে ব্যবহার হচ্ছে কালো মাটির উইকেট। ঘাস প্রায় তুলে দেওয়া হয়েছে। ফলে বাইশ গজে বাউন্সে সমতা থাকবে, কিন্তু বল ঘুরবে তুলনায় কম। বিশেষজ্ঞদের মতে, এটা ফ্ল্যাট ডেক। শট খেলতে সুবিধে হবে। এমন পিচে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বদলে অর্শদীপ সিংকে (Arshdeep Singh) খেলানোই বুদ্ধিমানের।

আজ সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) জায়গায় প্রথম একাদশে ফিরতে পারেন। কিন্তু তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপকে খেলানো হবে কি না, সেটাই বড় প্রশ্ন। ডেথ ওভারে অর্শদীপের কার্যকারিতা এই সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

দক্ষিণ আফ্রিকারও একই মত

দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock) সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমদাবাদের উইকেটগুলো সাম্প্রতিক সময়ে পেসারদের বেশি সাহায্য করেছে। এখানে ঘূর্ণি খুব একটা নেই। সবটাই কন্ডিশনের ওপর নির্ভর করছে।’ তাঁর মন্তব্যেও স্পষ্ট, স্পিনারদের জন্য বিশেষ কিছু থাকার সম্ভাবনা কম।

কুলদীপের অনুশীলন কীসের ইঙ্গিত?

ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে কুলদীপকে দীর্ঘ সময় বল করতে দেখা গিয়েছে। সাধারণত যাঁরা খেলবেন, তাঁরা ম্যাচের আগের দিন হালকা থাকেন। তাই কুলদীপের ঘাম ঝরানোয় স্পষ্ট ইঙ্গিত—হয়তো একাদশে থাকছেন না তিনি।

সব মিলিয়ে ভারতের সামনে কঠিন পরীক্ষা। কালো মাটির উইকেটে বাড়তি স্পিনার নাকি অতিরিক্ত পেসার—সিদ্ধান্তটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সুপার এইটের লড়াইয়ে তাই পিচই এখন আলোচনার কেন্দ্রে।


```