Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বিশ্বকাপ অভিযান শেষ, তবু ভারতে আটকে! আইসিসির চার্টার ফ্লাইটে রওনা দেবে এই তিন দল

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বিমান চলাচলে যে জটিলতা তৈরি হয়েছে, তার মধ্যেই দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

বিশ্বকাপ অভিযান শেষ, তবু ভারতে আটকে! আইসিসির চার্টার ফ্লাইটে রওনা দেবে এই তিন দল

টিম ইংল্যান্ড

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 March 2026 17:10

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক আকাশপথে অনিশ্চয়তা। তার জেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পরও ভারতে আটকে তিন দল। আপাতত বিশেষ ব্যবস্থায় তাদের নিজেদের দেশে ফেরানো হবে। ইংল্যান্ড (England), দক্ষিণ আফ্রিকা (South Africa) ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies) টিমের জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে আইসিসি (ICC)। কারণ একটাই: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আমেরিকা (United States), ইজরায়েল (Israel) ও ইরানকে (Iran) ঘিরে চলা সংঘাতের জেরে আন্তর্জাতিক বিমান চলাচলে ব্যাঘাত ঘটেছে। বিশেষ করে উপসাগরীয় আকাশসীমায় নানা বিধিনিষেধ জারি হওয়ায় নিয়মিত বাণিজ্যিক উড়ান ব্যাহত। ফলে বিকল্প হিসেবে চার্টার ফ্লাইট-ই বেছে নিতে হয়েছে।

মুম্বই থেকে ইংল্যান্ডের উড়ান

সূত্রের খবর, শেষ চারের লড়াইয়ে ভারতের কাছে হারের পর ইংল্যান্ড (England) শনিবার সন্ধ্যায় মুম্বই থেকে সরাসরি লন্ডনের উদ্দেশে রওনা দেবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ইংল্যান্ড। সেই ম্যাচের পর থেকে ইংরেজদের দেশে ফেরার প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক উড়ান নিয়ে অনিশ্চয়তার জেরে পরিকল্পনায় পরিবর্তন। ফলে শেষ পর্যন্ত আইসিসি-ই (ICC) চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে।

একসঙ্গে রওনা দেবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা (South Africa) ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এখনও কলকাতায়। বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভও জানান ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি (Daren Sammy)। সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই!’ পরে চার্টার ফ্লাইটের ব্যবস্থা হওয়ার খবর পেয়ে জানান, পরিবর্তিত পরিস্থিতির আপডেট পেয়েছেন। যা শুধু তাঁর নয়, গোটা দলের প্রধান চাহিদা ছিল। আইসিসি-র সিদ্ধান্ত অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ টিম একসঙ্গে চার্টার ফ্লাইটে উড়ে যাবে। প্রথম গন্তব্য জোহানেসবার্গ। সেখান থেকে ক্যারিবিয়ান টিম অ্যান্টিগুয়ার উদ্দেশে রওনা দেবে।

প্রসঙ্গত, এই দুই দলের টুর্নামেন্ট-যাত্রাও আগেই শেষ হয়ে গিয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারতের কাছে হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় প্রোটিয়ারা।

এদিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ শিবির (Cricket West Indies) সূত্রে খবর, খেলোয়াড়দের নিরাপদে দেশে ফেরাতে আইসিসি-র (ICC) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বিমান চলাচলে যে জটিলতা তৈরি হয়েছে, তার মধ্যেই দ্রুত সমাধানের চেষ্টা চলছে।


```