Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

T20 World Cup: ম্যাচের আগের দিন হঠাৎ টিম ইন্ডিয়ার হোটেল বদল! আড়ালে ‘কুসংস্কার’?

কান পাতলে শোনা যাচ্ছে, দলের সাপোর্ট স্টাফের এক সদস্য প্রতিটি ভেন্যুতেই পুজো বা প্রার্থনা করেছেন। ফাইনালের আগে এই প্রবণতা আরও জোরালো।

T20 World Cup: ম্যাচের আগের দিন হঠাৎ টিম ইন্ডিয়ার হোটেল বদল! আড়ালে ‘কুসংস্কার’?

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 March 2026 12:14

দ্য ওয়াল ব্যুরো: ফাইনালের আগে অদ্ভুত সিদ্ধান্ত। টি–২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) ফাইনালের আগে আমদাবাদে (Ahmedabad) দলের হোটেল বদলে ফেলল ভারতীয় দল (India)। আগামিকাল মহারণ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড (New Zealand)। ম্যাচ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। তার আগে হোটেল পরিবর্তন।

সরকারিভাবে কোনও কারণ জানানো না হলেও অন্দরমহলের খবর, আগের হোটেলে থাকাকালীন আমদাবাদে ভারত দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে পরাস্ত হয়েছিল। একটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের (ODI World Cup 2023) ফাইনাল। আরেকটি চলতি টি–২০ বিশ্বকাপের সুপার এইট ম্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে। তবে এ সবই গুঞ্জন। দলীয় সূত্রে কেউ মুখ খুলতে চাননি। কিন্তু ফাইনালের আগে কোনও ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই।

কান পাতলে শোনা যাচ্ছে, দলের সাপোর্ট স্টাফের এক সদস্য প্রতিটি ভেন্যুতেই পুজো বা প্রার্থনা করেছেন। ফাইনালের আগে এই প্রবণতা আরও জোরালো। অনেকের মনে পড়ছে, মুম্বইয়ে (Mumbai) সেমিফাইনালে লড়াই শুরুর আবহেও এমন একটি অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চন্দ্রগ্রহণের জেরে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ম্যাচের আগে ভারতের অনুশীলন ৪৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়। দলের ভেতরে কেউ অবশ্য প্রকাশ্যে কুসংস্কারের কথা স্বীকার করছেন না। কিন্তু সূত্রের দাবি, ফাইনালের আগে ভাগ্যকে সহায় করতে সবরকম পথ খোলা রাখতে চাইছে বোর্ড।

পিচ নিয়ে শেষ মুহূর্তের হিসাব

ফাইনালের পিচ এখনও চূড়ান্ত হয়নি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিন ধরনের উইকেট রয়েছে—লাল মাটি (Red Soil), কালো মাটি (Black Soil) এবং মিশ্র পিচ। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কালো মাটির বাইশ গজে হেরেছিল ভারত। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার লাল মাটির পিচ বেছে নেওয়ার সম্ভাবনা প্রবল।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) লাল মাটির উইকেটে ভারত ব্যাট হাতে দাপট দেখায়। সেমিফাইনালে বড় রান ওঠে। ফলে একই ধরনের পিচে খেলার পক্ষে যুক্তি দিচ্ছেন অনেকেই। স্টাম্প ক্যামেরা এখনও বসানো হয়নি। সাধারণত সেটাই ইঙ্গিত দেয় পিচ চূড়ান্ত হয়েছে কি না। যদিও মাঠকর্মীদের একটি নির্দিষ্ট পিচ ঘিরে বাড়তি ব্যস্ততা দেখা গেছে। বিসিসিআইয়ের (BCCI) সিইও হেমাং আমিন (Hemang Amin) নিজেও সেই উইকেট পরীক্ষা করেন। যা পরে ঢেকে দেওয়া হয়।

ম্যাচের আগে জমকালো অনুষ্ঠান

ফাইনালের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পারফর্ম করবেন আন্তর্জাতিক পপ তারকা রিকি মার্টিন (Ricky Martin)। সঙ্গে থাকবেন সংগীতশিল্পী ফল্গুনী পাঠক (Phalguni Pathak) এবং বলিউড গায়ক সুখবিন্দর সিং (Sukhwinder Singh)। ম্যাচের আগে প্রায় এক লাখ দর্শকের সামনে অনুষ্ঠান। পাশাপাশি ফাইনাল দেখতে সমর্থকদের ঢল সামলাতে বিশেষ পরিষেবার ঘোষণা করেছে পশ্চিম রেল (Western Railway)। মুম্বই থেকে আমদাবাদ পর্যন্ত একটি বিশেষ ট্রেন ম্যাচের দিন চলবে।


```