Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

T20 World Cup: ফাইনাল দেখতে আমদাবাদে সমর্থকদের ঢল, চালু বাড়তি ফ্লাইট-ট্রেন

বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনা এখন চরমে। আর সেই উত্তেজনার ঢেউ পৌঁছে গিয়েছে বিমানবন্দর ও রেলস্টেশনেও। আমদাবাদ এখন কার্যত ক্রিকেট সমর্থকদের গন্তব্য শহর।

T20 World Cup: ফাইনাল দেখতে আমদাবাদে সমর্থকদের ঢল, চালু বাড়তি ফ্লাইট-ট্রেন

টিম ইন্ডিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 March 2026 11:42

দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) ফাইনাল ঘিরে উন্মাদনা তুঙ্গে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুখোমুখি ভারত (India)-নিউজিল্যান্ড (New Zealand)। আর সেই লড়াই দেখতে দেশজুড়ে সমর্থকদের ঢল নামছে আমদাবাদমুখী!

চাহিদা এতটাই, যে বিমান সংস্থা ও রেল—দু’দিকেই বাড়তি পরিষেবা চালু করা হচ্ছে। ম্যাচের আগেই টিকিট বুকিং বাড়ছে হু হু করে। শেষ মুহূর্তে আমদাবাদ পৌঁছনো অনেকের জন্য কঠিন। যে কারণে পরিস্থিতি সামলাতে বিশেষ ফ্লাইট ও ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাড়তি ফ্লাইট চালু করল একাধিক বিমান সংস্থা

ভারত–নিউজিল্যান্ড ফাইনালের আগে যাত্রী চাহিদা সামলাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিমান সংস্থাগুলি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) এবং আকাশা এয়ার (Akasa Air) অতিরিক্ত ফ্লাইট চালুর ঘোষণা করেছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, ক্রিকেট সমর্থকদের সুবিধার কথা মাথায় রেখে দিল্লি (Delhi), বেঙ্গালুরু (Bengaluru), মুম্বই (Mumbai) এবং হায়দরাবাদ (Hyderabad) থেকে আমদাবাদে (Ahmedabad) বাড়তি ফ্লাইট চালানো হবে। সংস্থার বিবৃতিমতে, দেশের নানা প্রান্ত থেকে সমর্থকেরা ফাইনাল দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন। সেই চাহিদা মেটাতেই এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা। অন্যদিকে আকাশা এয়ার জানিয়েছে, তারা ৮ এবং ৯ মার্চ মুম্বই–আমদাবাদ রুটে নিয়মিত পরিষেবার পাশাপাশি সরাসরি বিশেষ উড়ান চালাবে। ফাইনাল উপলক্ষে যাত্রীদের জন্য থাকছে বিশেষ ক্রিকেট-থিম, বিমানে বসে ম্যাচের লাইভ আপডেট দেখার জন্য ‘স্কাইস্কোরে’র (SkyScore) সুবিধা।

ট্রেনেও বাড়তি ব্যবস্থা

শুধু বিমান নয়, ট্রেন পরিষেবাতেও বাড়ছে চাপ। অনেক সমর্থক শেষ মুহূর্তে রেলপথে আমদাবাদ যাওয়ার পরিকল্পনা করছেন। এই পরিস্থিতিতে পশ্চিম রেলের (Western Railway) বিশেষ ঘোষণামাফিক মুম্বই থেকে আমদাবাদের মধ্যে দুটি বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে একটি ম্যাচের দিন, অর্থাৎ ৮ মার্চ চালানো হবে। ফলে সমর্থকেরা সরাসরি ম্যাচের দিনই শহরে পৌঁছতে পারবেন।

ইতিহাসের সামনে ভারত

এই ফাইনাল ঘিরে উত্তেজনার কারণ যথেষ্ট। টিম ইন্ডিয়া (India) ইতিহাসের সামনে দাঁড়িয়ে। টি–২০ বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত কোনও দল শিরোপা সফলভাবে ধরে রাখতে পারেনি। সেমিফাইনালে ইংল্যান্ডকে (England) হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। সেই ম্যাচে সঞ্জু স্যামসন (Sanju Samson) দুরন্ত ইনিংস খেলে দলকে ২৫৪ রানের বড় স্কোর এনে দেন।

অন্যদিকে নিউজিল্যান্ড (New Zealand) সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) পরাস্ত করে আত্মবিশ্বাসে ফুটছে। টিম সাইফার্ট (Tim Seifert) ও ফিন অ্যালেন (Finn Allen) ওপেনিং জুটিতে ম্যাচ প্রায় একতরফা করে দেন।

সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনা এখন চরমে। আর সেই উত্তেজনার ঢেউ পৌঁছে গিয়েছে বিমানবন্দর ও রেলস্টেশনেও। আমদাবাদ এখন কার্যত ক্রিকেট সমর্থকদের গন্তব্য শহর।


```