Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হ্যান্ডশেক-বিতর্কে ঘরে-বাইরে কোণঠাসা স্টোকস, কেউ বলছেন ‘হাস্যকর’, কারও চোখে ‘বখাটে ছেলে’!

চলতি বিতর্কে অবশ্য জাদেজা বা সুন্দর এখনও পর্যন্ত কিছু বলেননি। শুধু ম্যাচশেষে ওয়াশিংটনকে চেতেশ্বর পুজারা ঘটনা নিয়ে প্রশ্ন করলে সুকৌশলে পাশ কাটিয়ে জবাব দেন, ‘সবাই টেলিভিশনে যা দেখেছে, নিশ্চয়ই উপভোগ করেছে!’

হ্যান্ডশেক-বিতর্কে ঘরে-বাইরে কোণঠাসা স্টোকস, কেউ বলছেন ‘হাস্যকর’, কারও চোখে ‘বখাটে ছেলে’!

বেন স্টোকস

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 July 2025 12:29

দ্য ওয়াল ব্যুরো: উত্তেজক লড়াইয়ের বারুদ ঝেড়েমুছে ম্যাড়ম্যাড়ে করে দিয়েছিলেন রবীন্দ্র জাজেদা (Ravindra Jadeja) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ভারত হারেনি। ইংল্যান্ড জেতেনি। টানটান ম্যাঞ্চেস্টার টেস্ট (Manchester Test) খতম হল নিষ্প্রাণ ড্রয়ে। যদিও শেষপাতে টকঝালমিষ্টি চাটনি ঢেলে ওভালের উত্তেজনার তার এখন থেকেই সপ্তকে তুলে দিলেন দুই শিবিরের ক্রিকেটাররা।

নেপথ্যে: হ্যান্ডশেক বিতর্ক (Handshake Controversy)। যাকে কেন্দ্র করে আপাতত কাউকেই পাশে পাননি বেন স্টোকস (Ben Stokes), ইংরেজ অধিনায়ক। যিনি অমীংসিতভাবে লড়াইশেষের আর্জি নিয়ে রবীন্দ্র জাদেজার কাছে যান। কিন্তু তাঁর আবেদন ফিরিয়ে ছক্কা মেরে মুখের উপর শতরান সম্পূর্ণ করেন জাড্ডু। সেঞ্চুরি হাঁকান ওয়াশিংটন সুন্দরও।

এরপর ড্রয়ের প্রস্তাব মেনে নিলেও স্টোকস রীতিমতো খোঁচা খাওয়া বাঘের মতো ক্রুদ্ধ মুখে মাঠ ছাড়েন। যাকে ঘিরে ক্রিকেট দুনিয়া এই মুহূর্তে সরগরম।

তর্কের কেন্দ্রে শুধু ম্যাচ খতমের আর্জি নয়। দুই ব্যাটারের সেঞ্চুরিকে লঘু করে দেখাতে যে কায়দা বেছে নিয়েছেন স্টোকস, তাকে তুলোধনা করেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট সমালোচকদের একটা বড় অংশ।

যেমন, নাসের হুসেন। টেস্ট খতম হতেই স্কাই স্পোর্টসের স্টুডিওয় বসে তিনি বলেন, ‘আমার কোনও সমস্যা নেই। হয়তো ইংল্যান্ড বোলাররা ক্লান্ত ছিল, তাই তারা আগেভাগে ম্যাচ শেষ করতে চেয়েছিল। কিন্তু দুই ভারতীয় ব্যাটার ৮০-৯০ রানে খেলছে, তারা টেস্ট শতরান পেতে চাইবে, সেটাই তো স্বাভাবিক। সেই সময় স্টোকস ব্রুককে দিয়ে বল করিয়ে আসলে নিজেকেই হাস্যকর করে তুলল। কিন্তু ভুললে চলবে না, ভারতীয়রা দারুণ ব্যাট করেছে, তাদের কৃতিত্ব দিতেই হবে!’

একই সুর শোনা যায় সঞ্জয় মঞ্জরেকরের গলায়। জিও হটস্টারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমার মতে, শেষদিকে বেন স্টোকস একেবারে বখাটে ছেলের মতো আচরণ করেছে। যদি ম্যাচ শুরুর আগে দুই দলের মধ্যে শেষ এক ঘণ্টা না খেলার কোনও চুক্তি হত, তাহলে বিষয়টা আলাদা। কিন্তু তেমন কোনও কিছু হয়নি। ভারতীয় ব্যাটাররা তাঁদের ন্যায্য সুযোগ নিয়েছে মাত্র!’

পালটা ইংরেজদের বিঁধে তাঁর প্রশ্ন, ‘এই পরিস্থিতি যদি ইংল্যান্ডের হত? দুই ইংল্যান্ড ব্যাটার যদি শতরানের কাছাকাছি থাকত, তাহলে কি স্টোকস তখনও আগে ম্যাচ শেষ করার প্রস্তাব রাখত?’

চলতি বিতর্কে অবশ্য জাদেজা বা সুন্দর এখনও পর্যন্ত কিছু বলেননি। শুধু ম্যাচশেষে ওয়াশিংটনকে চেতেশ্বর পুজারা ঘটনা নিয়ে প্রশ্ন করলে সুকৌশলে পাশ কাটিয়ে জবাব দেন, ‘সবাই টেলিভিশনে যা দেখেছে, নিশ্চয়ই উপভোগ করেছে!’

এই সংযত ‘সুন্দর’ মন্তব্যের মধ্যেই লুকিয়ে রয়েছে পুরো নাটকের সারাংশ।


```