Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অবশেষে মুখ খুলল শ্রীলঙ্কা, ভারত-বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে ‘নিরপেক্ষ’ অবস্থান কলম্বোর

বর্তমানে রাজনৈতিক টানাপড়েনের কারণে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলে না। সেই কারণে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলি বসবে শ্রীলঙ্কায়, যার মধ্যে ভারত–পাকিস্তান খেলাও রয়েছে। 

অবশেষে মুখ খুলল শ্রীলঙ্কা, ভারত-বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে ‘নিরপেক্ষ’ অবস্থান কলম্বোর

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 January 2026 12:15

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) ঘিরে ভারতবাংলাদেশপাকিস্তান ত্রিমুখী টানাপড়েনে অবশেষে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা (Sri Lanka)। সহ-আয়োজক দেশ হয়েও এতদিন প্রকাশ্যে কিছু না বলায় কৌতূহল বাড়ছিল। তবে কলম্বো এবার স্পষ্ট জানিয়ে দিলএই ‘আঞ্চলিক বিরোধে’ তারা কোনও পক্ষ নিচ্ছে না।

কীভাবে জমল বিতর্ক?

বাংলাদেশ (Bangladesh) টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে অস্বীকার করে আইসিসি-র (ICC) কাছে আবেদন জানায়। প্রাথমিক সূচি অনুযায়ী কলকাতা ও মুম্বইয়ে চারটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে তারা ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরানোর দাবি জানায়। এই আবেদন আসে আইপিএল (Indian Premier League) থেকে মুস্তাফিজুর রহমানের হঠাৎ বেরিয়ে যাওয়ার পরপরই।

সেই আর্জি খারিজ করে বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় আইসিসি। বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়, সুযোগ পায় স্কটল্যান্ড (Scotland)।

শ্রীলঙ্কার বার্তা: নিরপেক্ষ থাকাই অগ্রাধিকার

এই গোটা ঘটনায় দীর্ঘদিন চুপ থাকার পর শ্রীলঙ্কার ক্রিকেট সচিব বান্দুলা দিসানায়েকে (Bandula Dissanayake) এএফপি-কে স্পষ্ট বার্তা দিয়েছেন। তাঁর কথায়, ‘ভারত (India), পাকিস্তান (Pakistan) ও বাংলাদেশের মধ্যে যে বিতর্ক চলছে, তাতে আমরা নিরপেক্ষ থাকতে চাই। তিন দেশই আমাদের বন্ধু রাষ্ট্র।তবে একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, ভবিষ্যতে যদি কোনও দেশ শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ জানায়, কলম্বো তাতে আগ্রহী থাকবে।

ভারতপাকিস্তান ম্যাচে বাড়তি নজর

বর্তমানে রাজনৈতিক টানাপড়েনের কারণে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলে না। সেই কারণে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলি বসবে শ্রীলঙ্কায়, যার মধ্যে ভারতপাকিস্তান খেলাও রয়েছে। এই প্রসঙ্গে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে (Sunil Kumara Gamage) জানিয়েছেন, টুর্নামেন্ট নির্বিঘ্নে সম্পন্ন করা তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষ করে ভারতপাকিস্তান ম্যাচগুলির নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ‘বিশেষ নজর’ রাখা হচ্ছে। বিশ্বকাপ ২০২৬ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ। 


```