Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘পাসপোর্ট গরম, ব্যাগ গোছানো’, আইসল্যান্ডের পর এবার পাকিস্তানের জায়গা নিতে প্রস্তুত উগান্ডা

৭ ফেব্রুয়ারি শুরু হতে চলা টি–২০ বিশ্বকাপ হবে বাংলাদেশের অনুপস্থিতিতে—এই প্রথম। পাকিস্তান আদৌ খেলবে কি না, সেই সিদ্ধান্ত এখনও ঝুলে। 

‘পাসপোর্ট গরম, ব্যাগ গোছানো’, আইসল্যান্ডের পর এবার পাকিস্তানের জায়গা নিতে প্রস্তুত উগান্ডা

উগান্ডা টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 January 2026 11:06

দ্য ওয়াল ব্যুরো: টি২০ বিশ্বকাপ (T20 World Cup) ঘিরে অনিশ্চয়তা যত বাড়ছে, ততই চড়ছে সোশ্যাল মিডিয়ার ঠাট্টাতামাশার বহর। আইসল্যান্ডের (Iceland Cricket) পর এবার প্রকাশ্যে ‘স্ট্যান্ডবাইবার্তা দিল উগান্ডা (Uganda Cricket)। পাকিস্তান (Pakistan) যদি শেষমেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে তারা পুরোদমে প্রস্তুতএমনটাই দাবি উগান্ডা ক্রিকেট বোর্ডের।

‘পাসপোর্ট গরম, ব্যাগ গোছানো’উগান্ডার কটাক্ষ

বৃহস্পতিবার উগান্ডা ক্রিকেটের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডল একটি মজাদার পোস্টে লেখে, ‘যদি টি২০ বিশ্বকাপে কোনও আসন ফাঁকা হয়, উগান্ডা তৈরিব্যাগ গোছানো, প্যাড বাঁধা। পাসপোর্ট গরম (বরফে নয়)। কোনও বেকার ওভেন ফেলে পালাবে না, কোনও জাহাজ মাঝসমুদ্রে ইউটার্ন নেবে না। গরম, চাপ, আওয়াজসব সামলাতে আমরা প্রস্তুত।

স্পষ্টতই এই ব্যঙ্গের লক্ষ্য পাকিস্তানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে চলা জল্পনা। বাংলাদেশের (Bangladesh) বিশ্বকাপ বয়কটের পর সলমন আগারাও নাকি একই পথে হাঁটতে পারেনএমন খবর ছড়িয়েছে ক্রিকেটমহলে।

জল্পনার সুলুকসন্ধান

বাংলাদেশ ইতিমধ্যে ২০২৬ টি২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council) ম্যাচ ভেন্যু ভারত (India) থেকে শ্রীলঙ্কা (Sri Lanka) সরাতে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেয় তারা। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরলেও আইসিসি জানিয়েছে, হুমকির মাত্রা এতটা নয়, যে ভেন্যু বদলাতে হবে।

এই প্রেক্ষাপটে পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টুর্নামেন্ট না খেলার কথা ভাবছেএমন খবরে সোশ্যাল মিডিয়া ব্যঙ্গের তোড়ে প্লাবিত। এর আগে আইসল্যান্ড ক্রিকেট মজার ছলে জানিয়েছিল, আগাম জানালে পাকিস্তানের জায়গা নিতে রাজি। এমনকি কলম্বো (Colombo) যাওয়ার বিমানের ভাড়া বাড়ার স্ক্রিনশটও পোস্ট করেছিল তারা।

সত্যিই সুযোগ পেতে পারে উগান্ডা?

ঠাট্টার চূড়ান্ত পর্যায়ে গিয়ে আইসল্যান্ড আবার নিজেই জানায়, নাম প্রত্যাহার করছে। কারণ তাদের ক্রিকেটাররা পেশাদার নন। কেউ বেকার, কেউ জাহাজের ক্যাপ্টেন, কেউ ব্যাংকারএভাবে হঠাৎ কাজ ফেলে বিশ্বকাপ খেলতে যাওয়া সম্ভব নয়। সেই পোস্টের শেষ লাইনটাই যেন উগান্ডার দরজা খুলে দেয়‘আমাদের ক্ষতি, হয়তো উগান্ডার লাভ।

এদিকে, ৭ ফেব্রুয়ারি শুরু হতে চলা টি২০ বিশ্বকাপ হবে বাংলাদেশের অনুপস্থিতিতেএই প্রথম। পাকিস্তান আদৌ খেলবে কি না, সেই সিদ্ধান্ত এখনও ঝুলে। কিন্তু ততদিন পর্যন্ত বিশ্বকাপ-উত্তেজনার পাশাপাশি ট্রোল আর ব্যঙ্গও যে সমানতালে চলবে—সেটা এতদিনে পরিষ্কার! 


```