Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দল ঘোষণা হয়ে গেল, তারপর পাকিস্তানের কোচ জানালেন, সরকার ছাড়পত্র না দিলে কিছুই ‘চূড়ান্ত’ নয়!

পাকিস্তানের বিশ্বকাপ জার্নি শুরুর আগেই কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্তের দড়ি টানাটানি অব্যহত। দল ঘোষণা হলেও, সরকার ছাড়পত্র না এলে শেষ মুহূর্তে বড় কোনও মোড় আসতেই পারে।

দল ঘোষণা হয়ে গেল, তারপর পাকিস্তানের কোচ জানালেন, সরকার ছাড়পত্র না দিলে কিছুই ‘চূড়ান্ত’ নয়!

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 25 January 2026 17:38

দ্য ওয়াল ব্যুরো: টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) জন্য ১৫ জনের দল ঘোষণা করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। কিন্তু স্কোয়াড সামনে আসার পরেই নতুন করে অনিশ্চয়তার আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের কোচ। স্পষ্ট জানিয়ে দিলেনসরকারি অনুমোদন না এলে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়।

ঘটনার সূত্রপাত অনেক আগে। আইসিসি (ICC) বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে রাখার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) প্রকাশ্যে হুমকি দেনমুস্তাফিজুর-লিটনদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে। হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটতে না কাটতে একশো আশি ডিগ্রি ঘুরে শেষ পর্যন্ত দল ঘোষণা। যার সুবাদে বোঝানো হয়েছে, মাঠে নামার প্রস্তুতি চলছে পুরোদমে। যদিও এবার সেই প্রস্তুতির সঙ্গে জুড়ে রইল বড়সড় ‘কিন্তু’।

কেন এত সংশয়?

দল ঘোষণার সাংবাদিক বৈঠকে পরিষ্কার করে দেওয়া হয়চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে। গদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium) হওয়া সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর ও নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ (Aaqib Javed), সলমন আলি আগা (Salman Ali Agha) এবং কোচ মাইকেল জেমস হেসন (Michael James Hesson)। সেই মঞ্চেই আকিব জাভেদ বলে বসেন, ‘আমাদের কাজ দল বাছা। আমরা সেটাই করেছি। কিন্তু পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সেই সিদ্ধান্ত সরকার নেবে। বোর্ড চেয়ারম্যানও সেটাই বলেছেন। তাই আপাতত অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই!’ তাঁর এই মন্তব্যেই স্পষ্টদল ঘোষণা মানেই অংশগ্রহণ নিশ্চিত, এমনটা ধরে নেওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, পাকিস্তানের সব গ্রুপ ম্যাচ হওয়ার কথা শ্রীলঙ্কায় (Sri Lanka)। তার আগে গত বছর আইসিসি, বিসিসিআই (BCCI) এবং পিসিবি-র (PCB) মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল২০২৭ পর্যন্ত ভারত-পাকিস্তান খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে।

স্কোয়াডে চমক নেই, নেতৃত্বে আগা

এই বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সলমন আগা (Salman Ali Agha)। ফেব্রুয়ারি ৭ থেকে মার্চ ৮ভারত ও শ্রীলঙ্কায় টুর্নামেন্ট। স্কোয়াডে বড় কোনও চমক নেই। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের (Australia T20 Series) জন্য যে দল রাখা হয়েছিল, প্রায় সবাই বিশ্বকাপ স্কোয়াডে। বাদ পড়েছেন শুধু মিডিয়াম পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (Mohammad Wasim Jr.)। স্পিন বিভাগে দু’জন বিশেষজ্ঞআবরার আহমেদ (Abrar Ahmed) এবং রহস্য স্পিনার উসমান তারিক (Usman Tariq)। অলরাউন্ড বিকল্প হিসেবে রয়েছেন মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz), শাদাব খান (Shadab Khan) এবং সাইম আইয়ুব (Saim Ayub)। এ ছাড়া তরুণ ব্যাটার খাওয়াজা নাফের (Khawaja Nafay) উপরেও আস্থা রেখেছেন নির্বাচকরা। এই স্কোয়াডে বেশ কয়েকজনের এটাই প্রথম বড় আইসিসি টুর্নামেন্ট।

মাঠে নামার আগে রাজনীতির ছায়া

পাকিস্তানের বিশ্বকাপ জার্নি শুরুর আগেই কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্তের দড়ি টানাটানি অব্যহত। দল ঘোষণা হলেও, সরকার ছাড়পত্র না এলে শেষ মুহূর্তে বড় কোনও মোড় আসতেই পারে। ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার কথা। কিন্তু তার আগে সবচেয়ে বড় ম্যাচটা হয়তো মাঠে নয়কাগজে-কলমেই খেলতে হবে। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান আদৌ নামবে কি না, সেই প্রশ্নের উত্তর আপাতত ঝুলেই রইল।


```