Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘বয়কট! বয়কট!’ হুঙ্কার সব মুখেই, এদিকে বিশ্বকাপের দল ঘোষণা করে দিল পাকিস্তান

বয়কটের হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই, আজ, বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। স্পষ্ট—কূটনৈতিক চাপ থাকলেও মাঠের প্রস্তুতি থমকে নেই।

‘বয়কট! বয়কট!’ হুঙ্কার সব মুখেই, এদিকে বিশ্বকাপের দল ঘোষণা করে দিল পাকিস্তান

পাকিস্তান টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 25 January 2026 13:28

দ্য ওয়াল ব্যুরো: মুখে বয়কটের হুঁশিয়ারি, বিবৃতিতে কূটনৈতিক চাপ আর তারই ফাঁকে টি–২০ বিশ্বকাপের দল ঘোষণা। আসন্ন টুর্নামেন্ট ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক নাটকীয় অবস্থান নতুন বিতর্ক উসকে দিল। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) বয়কট-তত্ত্বের ঠিক পরেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। যার জেরে প্রশ্নের মুখে পিসিবির বক্তব্যের গ্রহণযোগ্যতা।

কেন এই বিতর্ক?

ঘটনার সূত্রপাত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) এক সিদ্ধান্ত ঘিরে। নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ (Bangladesh) ভারত সফরে যেতে অস্বীকার করায় তাদের বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। একাধিক স্বাধীন ও নিরপেক্ষ নিরাপত্তা সমীক্ষায় জানানো হয়েছিল—ভারতে কোনও ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য’ হুমকির সম্ভাবনা নেই। তবু বাংলাদেশ অনড় থাকে। যার জেরে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে (Scotland) টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

এই সিদ্ধান্তের পরই পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রকাশ্যে আইসিসির সমালোচনা করেন এবং জানান, পাকিস্তানের (Pakistan) অংশগ্রহণ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। সেই বক্তব্য ঘিরেই জমে ওঠে ‘বয়কট নাটক’।

কথায় বয়কট, কাজে স্কোয়াড ঘোষণা

বিস্ময় এখানেই। বয়কটের হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই, আজ, বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। স্পষ্ট—কূটনৈতিক চাপ থাকলেও মাঠের প্রস্তুতি থমকে নেই।

ঘোষিত স্কোয়াডে দেখা যাচ্ছে, বাদ পড়েছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার—মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ও হ্যারিস রউফ (Haris Rauf)। রিজওয়ান গত এক বছর ধরেই পাকিস্তানের টি–২০ পরিকল্পনার বাইরে। এশিয়া কাপ ফাইনালে ব্যর্থতার পর রউফের বাদ পড়া খুব যদিও একটা অপ্রত্যাশিত নয়। দলের দায়িত্ব পেয়েছেন সলমন আলি আগা (Salman Ali Agha)। স্কোয়াডে রয়েছেন বাবর আজম (Babar Azam), শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi), শাদাব খানের (Shadab Khan) মতো তারকারা।

পাকিস্তানের টি–২০ বিশ্বকাপ স্কোয়াড

সলমন আলি আগা (Salman Ali Agha – অধিনায়ক), আবরার আহমেদ (Abrar Ahmed), বাবর আজম (Babar Azam), ফাহিম আশরাফ (Faheem Ashraf), ফখর জামান (Fakhar Zaman), খাজা মহম্মদ নাফায় (Khawaja Mohammad Nafay–উইকেটকিপার), মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz), মহম্মদ সালমান মির্জা (Mohammad Salman Mirza), নাসিম শাহ (Naseem Shah), সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan–উইকেটকিপার), সাইম আইয়ুব (Saim Ayub), শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi), শাদাব খান (Shadab Khan), উসমান খান (Usman Khan – উইকেটকিপার) ও উসমান তারিক (Usman Tariq)।


```