Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

স্প্রিং লাগানো নাকি? তাণ্ডবের পর অভিষেকের ব্যাট পরীক্ষায় নিউজিল্যান্ড টিম

কিউয়ি খেলোয়াড়দের হাসতে হাসতে ব্যাট হাতে নিয়ে ঘোরানো, ওজন দেখা—সব মিলিয়ে যেন পুরনো দিনের ‘স্প্রিং ব্যাট’ গল্পেরই আধুনিকতম সংস্করণ!

স্প্রিং লাগানো নাকি? তাণ্ডবের পর অভিষেকের ব্যাট পরীক্ষায় নিউজিল্যান্ড টিম

ছবি: এআই নির্মিত

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 January 2026 18:13

দ্য ওয়াল ব্যুরো: এমন ইনিংস খেললে প্রশ্ন তো উঠবেই! বল সত্যি কাঠের ব্যাটে লাগছে? নাকি ভেতরে রয়েছে কোনও লুকনো অস্ত্র?

গুয়াহাটিতে তৃতীয় টি-২০-তে যা কাণ্ড করে দেখালেন অভিষেক শর্মা (Abhishek Sharma), তাতে থমকে দাঁড়ানো ছাড়া উপায় ছিল না নিউজিল্যান্ডের (New Zealand) ক্রিকেটারদের। ম্যাচশেষে তাই হাসিমুখেই তাঁর ব্যাট ঘিরে ধরলেন মিচেল স্যান্টনার (Mitchell Santner), ডেভন কনওয়ে (Devon Conway) আর জ্যাকব ডাফি (Jacob Duffy)। ব্যাটে সত্যিই কোনও ‘স্প্রিং’আছে নাকি—কৌতুকপূর্ণ মুহূর্তের ভিডিওই আপাতত সমাজমাধ্যমে ভাইরাল।

১৪ বলে ফিফটি, তারপর ব্যাট-পরীক্ষা

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক মুহূর্তের জন্যও দম নেওয়ার সুযোগ দেননি অভিষেক। খেলেন অপরাজিত ৬৮ রানের ইনিংস, মাত্র ২০ বলে। এর মধ্যে হাফসেঞ্চুরি আসে ১৪ বলে—ভারতীয় টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। আর এহেন বিধ্বংসী ইনিংসের পরই মজার দৃশ্য। কিউয়ি খেলোয়াড়দের হাসতে হাসতে ব্যাট হাতে নিয়ে ঘোরানো, ওজন দেখা—সব মিলিয়ে যেন পুরনো দিনের ‘স্প্রিং ব্যাট’ গল্পেরই আধুনিকতম সংস্করণ!

পন্টিংয়ের ‘স্প্রিং ব্যাট’স্মৃতি

নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে গতরাতের দৃশ্য আলাদা স্মৃতি বয়ে এনেছে। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে রিকি পন্টিংয়ের (Ricky Ponting) ১৪০* রানের পর স্কুলে, পাড়ায় পাড়ায় ছড়িয়েছিল ‘স্প্রিং লাগানো ব্যাটে’র গুজব। সোশ্যাল মিডিয়া ছাড়াই লোকশ্রুতির মতো এই অদ্ভুত তত্ত্ব বিস্তার নেয় কীভাবে, ভাবলে আজও অবাক হতে হয়। অভিষেকের ব্যাট ঘিরে নিউজিল্যান্ডের কৌতুকপূর্ণ কৌতূহল সেই পুরনো অনুভূতিকে আরও একবার তাজা করে দিল।

রেকর্ড শুধু এক ইনিংসের নয়

গতরাতের তাণ্ডব কোনও একদিনের ঘটনা নয়। টি-২০-তে অভিষেক ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিধ্বংসী ওপেনার হিসেবে। ৩৬ ম্যাচে তাঁর রান ১২৬৭, গড় প্রায় ৪০, স্ট্রাইক রেট ১৯৫-এর কাছাকাছি। আইপিএলে ট্রাভিস হেডের (Travis Head) সঙ্গে ওপেনে নেমে যেভাবে বোলারদের ধ্বংস করেছিলেন, আন্তর্জাতিক মঞ্চেও বজায় রেখেছেন সেই ধারাবাহিকতা।

সতীর্থরা মুগ্ধ, প্রতিপক্ষ সাবধান

নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার মার্ক চ্যাপম্যান (Mark Chapman) ম্যাচের পর স্পষ্টই জানান, অভিষেকের ব্যাটিং শুধু শক্তির খেলা নয়, পিছনে রয়েছে পরিষ্কার চিন্তাভাবনা। তাঁর কথায়, ‘ও যেভাবে ছক্কা মারছে, সেটা আলাদা করে নজর কাড়ে। বোঝা যায়, খুব ভেবেচিন্তেই খেলছে।’

প্রসঙ্গত, ভারত এই ম্যাচ জিতে সিরিজে ৩-০ লিড নিয়েছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ২৬ বলে ৫৭ রানের সঙ্গে অভিষেকের তাণ্ডব মিলিয়ে মাত্র ১০ ওভারেই খেল খতম—১৫০ প্লাস লক্ষ্য তাড়া করার অন্যতম দ্রুত ও বিরল নজির।


```