Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বড় শাস্তির মুখে সিদরা আমিন! কী এমন নিয়ম ভেঙেছেন পাকিস্তানি ব্যাটার?

আইসিসি নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধের সর্বনিম্ন শাস্তি হচ্ছে ‘অফিশিয়াল রিপ্রিম্যান্ড’। সর্বোচ্চ: ম্যাচ ফির অর্ধেক কেটে নেওয়া এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট যোগ করা।

বড় শাস্তির মুখে সিদরা আমিন! কী এমন নিয়ম ভেঙেছেন পাকিস্তানি ব্যাটার?

সিদরা আমিন

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 October 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: একদিকে দুরন্ত ইনিংস, অন্যদিকে শাস্তির খাঁড়া, দিনের শেষে দলের পরাজয়! একই ম্যাচে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হলেন পাকিস্তানের (Pakistan) ব্যাটার সিদরা আমিন (Sidra Amin)। রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ভারতের (India) বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচে ৮১ রানের লড়াকু ইনিংস খেলেও রাগের বশে নিয়মভঙ্গের অভিযোগে বিদ্ধ হলেন। সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) তাঁকে ‘তিরস্কার’ (reprimand) ও এক ডিমেরিট পয়েন্টের শাস্তি বেঁধে দিয়েছে।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৪০তম ওভারে। স্নেহ রানার (Sneh Rana) বলে আউট হওয়ার পর ক্ষোভ লুকোতে না পেরে হাতের ব্যাট সজোরে আছাড় মারেন সিদরা। আইসিসি-র নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ব্যাট, পোশাক বা মাঠের সরঞ্জাম আঘাত করা ‘আনুষ্ঠানিক অসদাচরণ’ হিসেবে ধরা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় সিদরাকে দোষী সাব্যস্ত করা হয় কোড অব কনডাক্টের (Code of Conduct) আর্টিকেল ২.২ ধারা অনুযায়ী—যা খেলোয়াড়দের জন্য নির্ধারিত শৃঙ্খলা-বিধির প্রথম স্তরের (Level 1) অপরাধের অন্তর্গত।

আইসিসি-র বিবৃতিতে জানানো হয়েছে, ‘৪০তম ওভারে আউট হওয়ার পর সিদরা নিজের ব্যাট দিয়ে জোরে পিচে আঘাত করেন। এটা মাঠের সরঞ্জাম ব্যবহারের অপব্যবহার। তাই তাঁকে আনুষ্ঠানিক তিরস্কার ও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে!’ সর্বোচ্চ শাস্তি হতে পারত ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও দুই ডিমেরিট পয়েন্ট। তবে যেহেতু এটি সিদরার গত ২৪ মাসে প্রথম অপরাধ, তাই হালকা শাস্তিতে ছাড় পেলেন। ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজ (Shandré Fritz) এই সাজার প্রস্তাব দেন, যা সিদরা বিনা আপত্তিতে মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অভিযোগ তোলেন অন-ফিল্ড আম্পায়ার লরেন আজেনব্যাগ (Lauren Agenbag) ও নিমালি পেরেরা (Nimali Perera), তৃতীয় আম্পায়ার কেরিন ক্লাস্টে (Kerrin Klaaste) এবং চতুর্থ আম্পায়ার কিম কটন (Kim Cotton)।

প্রসঙ্গত, আইসিসি নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধের সর্বনিম্ন শাস্তি হচ্ছে ‘অফিশিয়াল রিপ্রিম্যান্ড’। সর্বোচ্চ: ম্যাচ ফির অর্ধেক কেটে নেওয়া এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট যোগ করা।


```