Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

Shubhman Gill: রিহ্যাব শেষ, টি-২০ সিরিজের আগে স্কোয়াডে যোগ দিলেন শুভমান

গিলের ফেরা মানে ওপেনিং কম্বিনেশন আরও জোরদার হবে। যা নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার কাছে ইতিবাচক খবর।

Shubhman Gill: রিহ্যাব শেষ, টি-২০ সিরিজের আগে স্কোয়াডে যোগ দিলেন শুভমান

শুভমান গিল

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 December 2025 14:04

দ্য ওয়াল ব্যুরো: চোট সেরেছে। রিহ্যাবের পালাও চুকেছে। আর তাই দলের সঙ্গে যোগ দিলেন শুভমান গিল (Shubman Gill)। রবিবার (৭ ডিসেম্বর) কটকে টিম ইন্ডিয়ার শিবিরে দেখা যায় ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এবং টি-২০-তে সহ-অধিনায়ক শুভমানকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরুর আগে তাঁর কামব্যাক এই মুহূর্তে দলকে অক্সিজেন জোগাবে।

ইডেন গার্ডেনসে প্রথম টেস্টে ব্যাট করতে গিয়েই ঘাড়ে চোট পান শুভমান। পরের দিন হাসপাতাল থেকে ছাড়া পেলেও অস্বস্তি পুরোপুরি যায়নি। ফলে টেস্ট সিরিজের বাকি ম্যাচ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যেতে হয়। গলার ডানদিকে টান ধরা ও স্নায়ুজনিত ব্যথা কমার বদলে বেড়ে চলে। শুভমানকে পাঠানো হয় বেঙ্গালুরুর বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে (BCCI COE), রিহ্যাবের জন্য।

সেখানে ধাপে ধাপে ব্যাটিং ড্রিল, ফিল্ডিং ও গ্রাউন্ড কন্ডিশনিং—সব মিলিয়ে কয়েক দফা পরীক্ষা পেরিয়ে তবেই ‘ফুললি ফিট’ বলে ঘোষণা করেছে মেডিক্যাল টিম। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অনুমোদিত রিপোর্ট বলছে—শুভমান ফিটনেসের সমস্ত মানদণ্ডে সফলভাবে উত্তীর্ণ। ব্যথা এবং নড়াচড়ার সমস্যা পুরোপুরি কেটে গিয়েছে, ম্যাচ খেলার ক্ষেত্রে কোনও ঝুঁকি নেই।

রবিবার দলের বাসে গিলকে ওপেনিং পার্টনার অভিষেক শর্মার (Abhishek Sharma) পাশে বসে থাকতে দেখা গিয়েছে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে বোঝাই যাচ্ছে—টি-২০ সিরিজের প্রস্তুতিতে তিনি পুরোপুরি ঢুকে পড়েছেন।

শুভমানকে ছাড়া ভারতের টপ অর্ডার টেস্টে কার্যত নির্বিষ। দক্ষিণ আফ্রিকা (South Africa) ইডেন-জয়কে কাজে লাগিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়। গিলের অনুপস্থিতিতে কোচ গৌতম গম্ভীরও প্রকাশ্যে স্বীকার করেছেন—শুভমানের মতো দক্ষ, অভিজ্ঞ ব্যাটারের বিকল্প কাউকে পাওয়া যায়নি। এরপর ওয়ানডে-তেও বসে থাকতে হয়েছে তাঁকে। যদিও তাতে খুব একটা অসুবিধে হয়নি। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত।

এখন ফোকাস পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে। চলতি বছর এই ফরম্যাটে এখনও কোনও সিরিজ হারেনি টিম ইন্ডিয়া, অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে দল ধারাবাহিকভাবে ভাল খেলছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল জেতে ভারত। পরে সেই বছরই অ্যাওয়ে সিরিজও হাতে আসে। বারাবাটি স্টেডিয়ামে ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। গিলের ফেরা মানে ওপেনিং কম্বিনেশন আরও জোরদার হবে। যা নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার কাছে ইতিবাচক খবর।


```