Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শুভমান, জেমাইমা না বৈভব? এ বছর গুগলে সবচেয়ে বেশি খোঁজ চলেছে কার?

ভারতের সর্বাধিক খোঁজা ইভেন্ট তালিকার এক নম্বর—আইপিএল। দ্বিতীয় স্থানে গুগল জেমিনি। 

শুভমান, জেমাইমা না বৈভব? এ বছর গুগলে সবচেয়ে বেশি খোঁজ চলেছে কার?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 December 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছর রেকর্ড শুধু ব্যাটে ভাঙেননি বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), ভেঙেছেন গুগল–সার্চের চার্টও। মাত্র ১৪ বছর বয়সেই ভারতের সবচেয়ে বেশি খোঁজা মুখ—এমন কৃতিত্ব তাঁকে ঘিরে তৈরি হওয়া আলোচনা ও উন্মাদনার প্রকৃত ছবি। এই বছর গুগল ট্রেন্ডস–এর ‘ইয়ার ইন সার্চ’তালিকায় প্রথম স্থানে যে নামটা উঠে এসেছে, তা কোনও বলিউড তারকা বা বড় রাজনীতিবিদের নয়—এক কিশোর বাঁ–হাতি ব্যাটারের।

বৈভবের উত্থান নিছক প্রতিভার হঠাৎ ঝলক নয়, যেন চোখের সামনে তৈরি হওয়া এক যুগান্তকারী ক্রিকেট–কাহিনি। ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক। আইপিএলে দেশের কনিষ্ঠতম টি–২০ সেঞ্চুরিয়ান। রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১—১১ ছক্কা, ৭ চার। আর এই সবের মধ্যেই ১৪ বছরের মাথায় দেশের সবচেয়ে আলোচিত ক্রিকেটার হয়ে ওঠা।

শুধু আইপিএল নয়, ভারত ‘এ’ দলের হয়েও দাপিয়ে খেলেছেন বৈভব। যুবদের এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৩২ বলে শতরান—১৫ ছক্কা, ১১ চার—বয়সকে ভুল প্রমাণ করা এক ইনিংস! সদ্য ঘরোয়া ক্রিকেটে বিহারের হয়ে মুস্তাক আলি ট্রফিতে অপরাজিত ১০৮—আরও এক রেকর্ড। রঞ্জিতে দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সি সহ–অধিনায়কও তিনি।

গুগলের তালিকায় ক্রিকেটারদের দাপট

২০২৫-এর ট্রেন্ডিং সার্চে স্পষ্ট—দেশজুড়ে এ বছর ক্রিকেটই ছিল প্রধান আলোচনার কেন্দ্র। বৈভবের পরেই জায়গা পেয়েছেন আরও এক তরুণ প্রতিভা—প্রিয়াংশ আর্য। পাঞ্জাব কিংস ও দিল্লির হয়ে খেলা এই ব্যাটার নজর কেড়েছেন ধারাবাহিক পারফরম্যান্সে। তৃতীয় স্থানে অভিষেক শর্মা। যিনি এ বছর উঠে এসেছেন আইসিসি টি–২০ ব্যাটিং তালিকার এক নম্বরে।

চমক আরও আছে। গুন্টুরের ২১ বছরের শেখ রশিদ ঢুকে পড়েছেন প্রথম পাঁচে। মেয়েদের বিশ্বকাপজয়ী দলে থাকা জেমাইমা রদ্রিগেজ ও স্মৃতি মান্ধানা জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে। তালিকায় আছেন—অভিজ্ঞ করুণ নায়ার, ভারতের অনূর্ধ্ব–১৯ অধিনায়ক আয়ুষ মাত্রে, উর্বিল প্যাটেল ও স্পিনার বর্ণেশ পুথুর। অদ্ভুত হলেও সত্যি—গুগলের টপ ১০ সার্চড ব্যক্তিত্বে সকলেই ক্রিকেটার।

ট্রেন্ডিং ইভেন্টেও ক্রিকেট শীর্ষে

ভারতের সর্বাধিক খোঁজা ইভেন্ট তালিকার এক নম্বর—আইপিএল। দ্বিতীয় স্থানে গুগল জেমিনি। এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও প্রো–কাবাডি প্রথম পাঁচে। মহিলা বিশ্বকাপও দেশের সপ্তম সর্বাধিক খোঁজা বিষয়—অন্যতম আলোচিত ক্রীড়া–ইভেন্ট। এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে বিতর্ক খোঁজার হিড়িক বাড়িয়ে দেয়। প্রাক–ম্যাচ হ্যান্ডশেক না হওয়া, পোস্ট–ম্যাচ হ্যান্ডশেক বয়কট, পাকিস্তানি খেলোয়াড়দের প্ররোচনামূলক সেলিব্রেশন—সব মিলিয়ে টুর্নামেন্ট ভরা ছিল উত্তেজনায়।


```