Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Vaibhav Suryavanshi: রঙ্গমঞ্চ ইডেন! বয়স ১৫ ছোঁয়ার আগেই তিন নম্বর টি-২০ সেঞ্চুরি বৈভবের

লাগাতার দুরন্ত পারফরম্যান্সের জেরে ভবিষ্যতে তাঁকে আরও সামনের সারিতে দেখার প্রত্যাশা তৈরি হচ্ছে। কলকাতার ইডেনে যে পরিণত ব্যাটিং তিনি উপহার দিলেন, তা সেই সম্ভাবনাকেই আরও উজ্জ্বল করল।

Vaibhav Suryavanshi: রঙ্গমঞ্চ ইডেন! বয়স ১৫ ছোঁয়ার আগেই তিন নম্বর টি-২০ সেঞ্চুরি বৈভবের

বৈভব সূর্যবংশী

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 December 2025 13:55

দ্য ওয়াল ব্যুরো: মঞ্চ সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ভেন্যু: ইডেন গার্ডেন্স। আজ, মঙ্গলবার, সেই কলকাতার ময়দানেই আরও এক রেকর্ডের জন্ম দিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৪ বছর বয়সে প্রথমবার দেশের পয়লা নম্বর ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে শতরান করলেন তিনি। ৫৭ বলে পেরোলেন তিন অঙ্ক। ইনিংস শেষ করলেন অপরাজিত ১০৮* রানে (৬১ বলে), যেখানে ছিল সাতটি ছক্কা আর সাতটি চার। আর এই বৈভব-ঝড়ের সুবাদেই বিহার তুলল ২০ ওভারে ১৭৬/৩।

ইনিংসের গোড়ায় দল পড়ে যায় চাপে। ৬ ওভারেই ৩১/২বিপিন সৌরভ (Bipin Saurabh) ও পীযুষ কুমার সিং (Piyush Kumar Singh) পরপর সাজঘরে ফেরায় কোণঠাসা বিহার। সেই অবস্থায় বৈভবকে সঙ্গ দেন আকাশ রাজ (Aakash Raj)। দু’জনে মিলে ৭০ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। পিচ ধীর, শট খেলা সহজ ছিল না। তা সত্ত্বেও একাধারে ইনিংস ধরে রীখে রান তোলার চ্যালেঞ্জদুটোই সামলেছেন বৈভব। স্পিনার বিকি ওসওয়াল (Vicky Ostwal) ও জলজ সাক্সেনাকে (Jalaj Saxena) যথেষ্ট সম্মান দিয়ে খেলেছেন। উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতি বুঝে খেলাতারপর অর্ধশতরান পেরোলেই গতি বাড়ানো… এই পরিণত ব্যাটিং বয়সের তুলনায় অবিশ্বাস্য! টিমের মোট রানের অর্ধেকের বেশি এসেছে বৈভবের ব্যাট থেকে।

টি-২০ সেঞ্চুরি যদিও এই প্রথম নয়। বরং, বয়স ১৫ পেরোনোর আগে তাঁর নামের পাশে ইতিমধ্যে জমা তিন-তিনটি শতরান। এর মধ্যে একটি আইপিএল-এ (IPL), রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে৩৮ বলে সেঞ্চুরি, যা টুর্নামেন্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। সেই ইনিংসের সুবাদেই হন আইপিএল-এর সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ওই মরসুমে মোট রান ছিল ২৫২, স্ট্রাইক রেট ২০৬-এর বেশি।

ধারাবাহিকতা বজায় রেখে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে থেকেও নজর কাড়েন বৈভব। অস্ট্রেলিয়ার (Australia U19) বিরুদ্ধে ৭৮ বলে সেঞ্চুরিএখনও পর্যন্ত ভারতের দ্রুততম অনূর্ধ্ব-১৯ টেস্ট শতক। শুধু তাই নয়, যুবদের এশিয়া কাপে (Rising Stars Asia Cup) দুবাইয়ের ময়দানে বৈভব করেন ৩২ বলে সেঞ্চুরি। গোটা টুর্নামেন্টে মোট রান ২৩৯, গড় প্রায় ৬০, আর স্ট্রাইক রেট ২৪৩।

রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মাত্র ১২ বছর বয়সে আত্মপ্রকাশ। এরপর জাতীয় স্তরে আলোচিত হয়ে ওঠা বৈভব সূর্যবংশীকে নিয়ে তাই উচ্ছ্বাসও বাড়ছে। লাগাতার দুরন্ত পারফরম্যান্সের জেরে ভবিষ্যতে তাঁকে আরও সামনের সারিতে দেখার প্রত্যাশা তৈরি হচ্ছে। কলকাতার ইডেনে যে পরিণত ব্যাটিং তিনি উপহার দিলেন, তা সেই সম্ভাবনাকেই আরও উজ্জ্বল করল।


```