Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

টেস্ট থেকে বিরতি চান, বিসিসিআইকে চিঠি শ্রেয়সের, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে গুঞ্জন চরমে!

প্রতিভা নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু লাগাতার শারীরিক সমস্যা দেখা দিলে টেস্ট দলে ভবিষ্যৎ কতটা স্থায়ী, সেটা নিয়েই জল্পনা ঘনিয়েছে।

টেস্ট থেকে বিরতি চান, বিসিসিআইকে চিঠি শ্রেয়সের, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে গুঞ্জন চরমে!

শ্রেয়স আইয়ার

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 September 2025 12:52

দ্য ওয়াল ব্যুরো: আবারও আলোচনার কেন্দ্রে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। একদিকে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরও এশিয়া কাপে জায়গা হয়নি। অন্যদিকে হঠাৎই ছন্দে ফেরার সুযোগ হাতছাড়া। নিজেই জানালেন, আপাতত টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চান। কারণ পুরনো শারীরিক সমস্যা—পিঠের ব্যথা।

বিসিসিআইকে (BCCI) লেখা এক চিঠিতে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটার পরিষ্কার জানিয়েছেন, লাল বলের ক্রিকেট থেকে ‘ব্রেক’ নিচ্ছেন তিনি। যুক্তি: দীর্ঘদিন ধরেই পিঠের সমস্যা বাড়ছে, ক্লান্তি গ্রাস করছে শরীর। চার দিনের বেশি মাঠে টানা খেলা সম্ভব নয়। এই অবস্থায় টেস্ট বা ফার্স্ট ক্লাস ম্যাচে নামাটা বেশ ঝুঁকির। তাই ফিজিও এবং ট্রেনারদের পরামর্শ মেনে পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে চান।

আসলে ঘটনার সূত্রপাত ‘ইন্ডিয়া এ’ (India A) সিরিজে। অস্ট্রেলিয়ার (Australia A) বিরুদ্ধে চলতি চার দিনের ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন শ্রেয়স। কিন্তু দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগেই সরে দাঁড়ান। দায়িত্ব তুলে দেওয়া হয় ধ্রুব জুরেলের (Dhruv Jurel) কাঁধে। তখনই গুঞ্জন দানা বাঁধে। পরে জানা যায়, নির্বাচকদের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত। চেয়ারম্যান অজিত আগরকরও (Ajit Agarkar) নাকি বিষয়টি খতিয়ে অনুমোদন দিয়েছেন।

সূত্রের খবর, শ্রেয়স নির্বাচকদের জানিয়েছেন—শরীর এই মুহূর্তে টেস্টের চাপ নিতে অপারগ। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) খেলার মধ্যে বিশ্রাম নিতেন। কিন্তু জাতীয় দলে সেটা সম্ভব নয়। দীর্ঘ ফরম্যাটের খেলায় বিরামের সুযোগ নেই। তাই বিরতিই একমাত্র উপায়।

বোর্ডের এক কর্তা নাম গোপন রেখে বলেন, ‘শ্রেয়স স্পষ্ট জানিয়েছে, ও লাল বলের ক্রিকেট থেকে আপাতত বিরতি নিচ্ছে। এতে অন্তত নির্বাচকদের ধারণা পরিষ্কার হল। এখনই টেস্টে ওর প্রত্যাবর্তনের প্রশ্ন নেই। তবে শরীর সায় দিলে ভবিষ্যতে ফিরতে পারে!’

এর ফলে সবচেয়ে বড় ধাক্কা আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে। যা শুরু হচ্ছে ২ অক্টোবর থেকে। দু’টি টেস্টের খেলা। সেখানে শ্রেয়সকে মিডল অর্ডারের ভরসা হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু তাঁর অনুপস্থিতিতে নির্বাচকদের আবারও নতুন মুখ বা বিকল্প খুঁজতে হবে।

প্রসঙ্গত, এটাই প্রথম নয়। শ্রেয়সের পিঠের সমস্যা বহুবার তাঁকে মাঠের বাইরে রেখেছে। গত বছর ইংল্যান্ড সিরিজও খেলতে পারেননি। এমনকি বিতর্কেও জড়িয়েছিল তাঁর নাম। মুম্বই রঞ্জি দলের হয়ে খেলার ডাক পেয়েও নাকি নামতে চাওনি। তখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসক নীতিন প্যাটেল রিপোর্টে জানান, শ্রেয়সের নতুন কোনও চোট নেই। অথচ ক্রিকেটার নিজে বলে দেন, পিঠে ব্যথা!

এইসব ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—শ্রেয়স কি পাকাপাকিভাবে টেস্ট থেকে সরে আসছেন? তাঁর ফোকাস কি পুরোপুরি সাদা বলের ক্রিকেটে (White-ball cricket)? আইপিএলে পাঞ্জাব কিংসের (Punjab Kings) নেতৃত্বে ব্যাট হাতে দুর্দান্ত ছাপ রেখেছেন। আক্রমণাত্মক মেজাজে খেলে কুড়িয়েছেন প্রশংসা। তাই অনেকের মতে, এশিয়া কাপে বাদ পড়া অন্যায্য ছিল। কিন্তু এখন বোর্ডের চিঠি লিখে টেস্ট থেকে বিরতি নেওয়ায় আরেকবার নতুন করে বিতর্ক ছড়াল।

আপাতত ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণা বাকি। নির্বাচকরা কাকে জায়গা দেন, আর শ্রেয়স কতদিন বাইরে থাকেন—সেই নিয়েই ক্রিকেট মহলে জোর চর্চা। প্রতিভা নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু লাগাতার শারীরিক সমস্যা দেখা দিলে টেস্ট দলে ভবিষ্যৎ কতটা স্থায়ী, সেটা নিয়েই জল্পনা ঘনিয়েছে।


```