Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ম্যাচের কয়েক ঘণ্টা আগে ছাড়লেন অধিনায়কত্ব, চাইলেন বিশ্রাম! শ্রেয়সকে ঘিরে ফের ঘটনার ঘনঘটা

ভারতীয় দলের পরের লাল বলের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ২ অক্টোবর থেকে। তার আগেই দল নির্বাচন। তাই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন—শ্রেয়সের এই বিরতি সাময়িক না দীর্ঘমেয়াদি? নাকি জুরেলকে অধিনায়ক করে নতুন করে পরীক্ষায় নামলেন নির্বাচকরা?

ম্যাচের কয়েক ঘণ্টা আগে ছাড়লেন অধিনায়কত্ব, চাইলেন বিশ্রাম! শ্রেয়সকে ঘিরে ফের ঘটনার ঘনঘটা

শ্রেয়স আইয়ার

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 September 2025 11:35

দ্য ওয়াল ব্যুরো: তিনি দলের অধিনায়ক। বিপুল শোরগোল তুলে নেতৃত্ব হাতে তুলে নেন। আইপিএলে (IPL) দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও টি-২০ ফর্ম্যাটের এশিয়া কাপে (Asia Cup) জায়গা জোটেনি।

সেই শ্রেয়স আইয়ার ফের একবার নতুন করে চর্চায়। অস্ট্রেলিয়া ‘এ’-র (Australia A) বিরুদ্ধে দ্বিতীয় চারদিনের ম্যাচে নামার কথা ছিল ভারত ‘এ’ দলের (India A)। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে অধিনায়কত্ব ছেড়ে দিলেন শ্রেয়স। শুধু তাই নয়, ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন বলে খবর। কার্যত আপৎকালীন পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ ধ্রুব জুরেলকে (Dhruv Jurel)।

বোর্ড সূত্রে খবর, ব্যক্তিগত কারণ দর্শিয়ে বিশ্রাম চেয়েছেন শ্রেয়স। তা মঞ্জুরও করা হয়েছে। টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটার আপাতত মুম্বইয়ে। নির্বাচকদের জানিয়েছেন, এই ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে এর জন্য আপাতত শাস্তি বা শো-কজ জাতীয় কোনওকিছুর সম্ভাবনা নেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্যও নির্বাচনের আলোচনায় থাকবেন। অন্তত, এখনও পর্যন্ত তেমনটাই জানা গিয়েছে।

প্রথম ম্যাচে অবশ্য ব্যাট হাতে ছন্দে দেখা যায়নি। প্রথম ইনিংসে মাত্র ৮ আর পরেরটায় ১৩ রান করেন। সন্দেহজনক আম্পায়ারিংয়ের শিকারও হন তিনি। অধিনায়কের ব্যর্থতা সত্ত্বেও দল ভালো লড়াই দিয়েছিল। অস্ট্রেলিয়ার ৫৩২ রানের জবাবে ভারত ‘এ’ টিম তোলে ৫৩১।

প্রসঙ্গত, আইয়ার শেষবার জাতীয় দলে ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়ানডে ফরম্যাটে এখনও গুরুত্বপূর্ণ ব্যাটার। শোনা যাচ্ছে রোহিত শর্মা অবসর নিলে তাঁকেই দলনেতা করা হতে পারে। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে জায়গা পাকা করতে ব্যর্থ। যে কারণে ইংল্যান্ড সফরে টিমে ঠাঁই জোটেনি। এশিয়া কাপেও বাদ পড়তে হয়েছে৷

ভারতীয় দলের পরের লাল বলের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ২ অক্টোবর থেকে। তার আগেই দল নির্বাচন। তাই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন—শ্রেয়সের এই বিরতি সাময়িক না দীর্ঘমেয়াদি? নাকি জুরেলকে অধিনায়ক করে নতুন করে পরীক্ষায় নামলেন নির্বাচকরা?


```