Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অধিনায়ক শ্রেয়সের ব্যর্থতার দিনে জুরেলের দুরন্ত শতক, অস্ট্রেলিয়া এ দলকে জবাব দিচ্ছে ভারত

ম্যাচের তৃতীয় দিনে ভারত প্রথম  ইনিংসে ৪ উইকেটে ৪০৩ রান করেছে। তবে তারা এখনও ১২৯ রানে পিছিয়ে রয়েছে। 

অধিনায়ক শ্রেয়সের ব্যর্থতার দিনে জুরেলের দুরন্ত শতক, অস্ট্রেলিয়া এ দলকে জবাব দিচ্ছে ভারত

ধ্রুব জুরেল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 18 September 2025 19:38

দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ের একানা স্টেডিয়ামে চলছে অস্ট্রেলিয়া এ এবং ভারত এ (India A vs Australia A) দলের মধ্যে প্রথম বেসরকারি টেস্ট। বৃহস্পতিবার, ম্যাচের তৃতীয় দিনে ভারত প্রথম  ইনিংসে ৪ উইকেটে ৪০৩ রান করেছে। তবে তারা এখনও ১২৯ রানে পিছিয়ে রয়েছে। অস্ট্রেলিয়া এ তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছিল ৫৩২ রানে ছয় উইকেট হারিয়ে

এক উইকেট হারিয়ে ১১৬ রানে তৃতীয় দিনে খেলা শুরু করেছিল ভারতীয় এ দলগতকালই অভিমন্যু ঈশ্বরণের (৪৪ রান) উইকেট হারিয়েছিল ভারত। এদিন নারায়ণ জগদীসান ৬৪ এবং সাই সুদর্শন ৭৩ রান করে আউট হন। ৫ নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক শ্রেয়স আইয়ার মাত্র ৮ রান করতে পারেন। এরপর দেবদত্ত পাডিক্কাল উইকেটরক্ষক ধ্রুব জুরেলের (Dhruv Jurel) সঙ্গে ইনিংসের দায়িত্ব নেন। দুজনের অপরাজিত জুটিতে এখন পর্যন্ত উঠেছে ১৮৭ রান। পাডিক্কাল ৮৬ এবং জুরেল ১১৩ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়া এ দলের আটজন খেলোয়াড় বোলিং করেছে। ফাস্ট বোলার জেভিয়ার বার্টলেট, কোরি রোকিওলি, লিয়াম স্কট এবং কুপার কনলি একটি করে উইকেট নিয়েছেন। ফার্গাস ও'নিল, টড মারফি, ক্যাম্পবেল কেলেওয়ে এবং নাথান ম্যাকসুইনি উইকেটশূন্য ছিলেন।

ম্যাচের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া এ তাদের প্রথম ইনিংস ৫৩২/৬ এ ডিক্লেয়ার করে। ওপেনার স্যাম কনস্টাস ও উইকেটরক্ষক-ব্যাটার জশ ফিলিপ সেঞ্চুরি করেন। ভারত এ দলের স্পিনার হর্ষ দুবে তিনটি উইকেট নেন।


```