Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সাদা বলের ক্রিকেটে আগামী অধিনায়ক হতে পারেন 'ব্রাত্য' শ্রেয়স! মানলেন বোর্ডের শীর্ষ আধিকারিক

চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy) দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। নিন্দুকদের মুখে ঝামা ঘষে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়েছেন। 

সাদা বলের ক্রিকেটে আগামী অধিনায়ক হতে পারেন 'ব্রাত্য' শ্রেয়স! মানলেন বোর্ডের শীর্ষ আধিকারিক

শ্রেয়স আইয়ার

শেষ আপডেট: 8 June 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: তিনি টেস্ট ক্রিকেটে ব্রাত্য। অধিনায়কত্ব তো বটেই, আসন্ন ইংল্যান্ড সিরিজে (England Tour) দলেও সুযোগ পাননি।

গত বছর আইপিএল (IPL) জেতেন, কেকেআরের (KKR) নেতৃত্বে ছিলেন। তবু শুনতে হয়—আসল ‘মাস্টারমাইন্ড’ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি স্রেফ কুর্সিতে বসা নেতা। দল পরিচালনায় কোনও ভূমিকাই নেই!

চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy) দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। নিন্দুকদের মুখে ঝামা ঘষে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়েছেন। পাশপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে পা রেখেছেন পাঞ্জাব কিংসে (PBKS)। আর নতুন শিবিরে যোগ দিয়েই দলকে তুলেছেন ফাইনালে। ১১ বছরে প্রথম বার!

এরপরেও ইংল্যান্ড সিরিজে অধিনায়কত্ব কেন—দলেই জায়গা জোটেনি শ্রেয়সের। প্রধান নির্বাচক অজিত আগারকর সাফ জানান, পাঞ্জাব কিংসের অধিনায়ককে তাঁরা টেস্ট ক্রিকেটের জন্য ঠিক উপযুক্ত বলে মনে করছেন না। কোচ গম্ভীর আবার মুখে কুলুপ এঁটে বিতর্ক এড়াতে বলে দেন, যা বলার নির্বাচকরা বলতে পারবেন। তিনি নিমিত্তমাত্র, নির্বাচক নন!

যদিও সূত্রের খবর, টেস্টে দরজা বন্ধ থাকলেও ভাগ্য খুলতে চলেছে ওয়ান ডে-তে। দলের আগামী অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন শ্রেয়স। কবে হবেন বা আদৌ এক্ষুনি হবেন কি না, সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও বিসিসিআইয়ের এক আধিকারিক ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, শ্রেয়স আইয়ারকে এড়িয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না!

এমনিতে ভারতীয় ক্রিকেট দলে তিন ফর্ম্যাটে এখন তিন অধিনায়ক। ওয়ান ডে-তে রোহিত শর্মা, টি-২০-তে সূর্যকুমার যাদব এবং টেস্টের দায়িত্ব সামলাচ্ছেন শুভমান গিল। এটা জলের মতো পরিষ্কার, এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না। শেষমেশ লাল বল ও সাদা বল—দুই ফর্ম্যাটে দুই অধিনায়কের রণকৌশল মেনেই এগতে হবে। সূর্যকুমার যাদব টি-২০-তে প্রথম একাদশে জায়গা পাকা করেছেন ঠিকই। কিন্তু একদিনের ক্রিকেটে ধারাবাহিক নন।

সেক্ষেত্রে পাঞ্জাবের নেতৃত্বের দায়িত্ব দুর্দান্ত সামলে এবং ব্যাট হাতেও দারুণ পারফর্ম করে এগিয়ে শ্রেয়স আইয়ার। আর এটা শুধু গুঞ্জন বা জল্পনা নয়। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার মতে, বোর্ডের এক শীর্ষ কর্তা, যিনি দল বাছাইয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন, সাফ স্বীকার করেছেন, শ্রেয়স ভাবী অধিনায়কের (Future Captain) দৌড়ে রয়েছেন। তাঁর কথায়, ‘শ্রেয়স এখন জাতীয় দলের হয়ে শুধুমাত্র ওয়ান ডে খেলে। কিন্তু আইপিএলের পর তাকে টি-২০ তো বটেই, টেস্ট থেকেও ব্রাত্য রাখা যাবে না। ও সরকারিভাবে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হওয়ার রেসে সামিল হয়েছে।‘

রোহিত আনুষ্ঠানিকভাবে ওয়ান ডে থেকে অবসর নেননি ঠিকই। কিন্তু তারুণ্যকে সামনে রেখে যেভাবে এগতে চাইছে টিম ইন্ডিয়া, তাতে আগামী দিনে তাঁকে সরিয়ে নতুন অধিনায়ক বেছে নিতেই পারেন অজিত আগারকর অ্যান্ড কোং।

প্রশ্ন দুটো। সেই কাজ কবে হবে? এবং সেক্ষেত্রে কি আদৌ শিকে ছিঁড়বে শ্রেয়সের?


```