Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

ট্রফি জেতালেই শ্রেয়সের নামে রাস্তা পাকা! পাঞ্জাব অধিনায়ককে পঞ্চপাণ্ডবের অভিনব প্রস্তাব

সবার সমস্ত সংশয় ও প্রশ্নকে এক ঝটকায় দূর করে দলকে শুধু প্লে-অফ নয়—কোয়ালিফায়ারের বাধা ডিঙিয়ে ফাইনালে তুলেছেন। আর তারপরই শ্রেয়সের নামের আগে জুড়ে গেছে মোক্ষম বিশেষণ: ‘সরপঞ্চ’!

ট্রফি জেতালেই শ্রেয়সের নামে রাস্তা পাকা! পাঞ্জাব অধিনায়ককে পঞ্চপাণ্ডবের অভিনব প্রস্তাব

শ্রেয়স আইয়ার

শেষ আপডেট: 3 June 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: তিনি পাঞ্জাবের (PBKS) নতুন ‘সরপঞ্চ’! দলের মুখিয়া, তরুণ ব্রিগেডের প্রধান। সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন। রান করেন। সময়ে বোলার বদলান, যারা উইকেট তুলে টিমকে লড়াইয়ে ফিরিয়ে আনে।

প্রথম মরশুমে পাঞ্জাব কিংসের কুর্সিতে বসেই দলের ভোল বদলে দিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত বছর আইপিএল (IPL) জিতিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। পরের মরশুমে সফল দল ছেড়ে নতুন কোনও শিবিরে যোগ দেবেন, তাও এমন টিম, যারা আইপিএল জেতেনি, ১১ বছর আগে শেষবার আইপিএলের প্লে-অফে উঠেছে—শ্রেয়সের সিদ্ধান্তে একইসঙ্গে বিচলিত ও বিস্মিত হন অনুরাগীরা।

কিন্তু সবার সমস্ত সংশয় ও প্রশ্নকে এক ঝটকায় দূর করে দলকে শুধু প্লে-অফ নয়—কোয়ালিফায়ারের বাধা ডিঙিয়ে ফাইনালে তুলেছেন। আর তারপরই শ্রেয়সের নামের আগে জুড়ে গেছে মোক্ষম বিশেষণ: ‘সরপঞ্চ’!

এই নিয়েই পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা দলের অধিনায়কের কাছে প্রশ্ন রাখেন। সওয়াল ছিল: ‘তোমায় তো আজকাল সবাই ‘সরপঞ্চ সাব’ বলে ডাকে। এই উপাধি পেয়ে কেমন লাগছে?’

হাসিমুখে ঠাট্টার ছলে প্রশ্ন। জবাবটাও সহাস্যে রাখেন শ্রেয়স আইয়ার। বলেন, ‘সত্যি বলতে আমার কোনও আন্দাজই নেই। জানি না, নামটা কে দিয়েছে। তবে এটা যে টিম ম্যানেজমেন্টের কারও কীর্তি—সে বিষয়ে নিশ্চিত!’

নাম নিয়ে কোনও বিড়ম্বনা? কোনও অস্বস্তি? কিছুটা লাজুক মুখে শ্রেয়স বলেন, ‘একটা ঘটনা বেশ মনে আছে। প্র্যাকটিস শেষ করে ইনোভা চড়ে মাঠ থেকে ফিরছি। ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়ায়। এমন সময় পাশে অন্য একটা গাড়িতে পাঁচ জন ছেলে আমায় দেখতে পায়। কাচ নামিয়ে মুখ বাড়িয়ে সকলে প্রায় সমস্বরে বলে ওঠে, ‘সরপঞ্চ সাব, এ বছর জিতিয়ে দাও। এখানকার একটা রাস্তায় তোমার নাম জুড়ে দেব!’

আমদাবাদে শ্রেয়স পাঞ্জাবকে ট্রফি জেতাতে পারেন কি না সেটা আজ রাতে বোঝা যাবে। আর দল প্রথমবার আইপিএল জিতলে ‘পঞ্চপাণ্ডব’ তাঁদের কথা কতটা রাখছেন, তা জানা যাবে কয়েক দিন বাদে।


```