Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Shefali Verma: কীভাবে প্রেরণা জুগিয়েছেন সচিন? বিশ্বকাপ জিতে জানিয়ে দিলেন শেফালি

২১ বছর ২৭৯ দিন বয়সে বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে ম্যাচসেরা হওয়ার হিসেবে শেফালিই এখন সবচেয়ে কমবয়সী ক্রিকেটার—পুরুষ বা মহিলা, দুই বিভাগেই।

Shefali Verma: কীভাবে প্রেরণা জুগিয়েছেন সচিন? বিশ্বকাপ জিতে জানিয়ে দিলেন শেফালি

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 November 2025 16:36

দ্য ওয়াল ব্যুরো: ২১ বছর বয়সি শেফালি বর্মা (Shafali Verma) আর তাঁর সহযোদ্ধারা যা করে দেখালেন, তা ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় খুলে দিল। নবি মুম্বইয়ের (Navi Mumbai) ডিওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ৮৭ রানের ইনিংস খেলে ভারতকে প্রথমবারের মতো মহিলা ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন করলেন। ম্যাচের সেরা (Player of the Match) নির্বাচিত হয়েছেন শেফালি। আর সেই জয়ের পরই জানালেন, প্রেরণার কথা... তাঁর নাম সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

শেফালির কথায়, ‘খেলা শুরুর আগে থেকেই মনে হচ্ছিল, ঈশ্বর আমাকে আজ কিছু বড় করার জন্যই পাঠিয়েছেন। কিন্তু যখন দেখলাম সচিন স্যার গ্যালারিতে বসে, তখন মনে হল—এটাই আমার সুযোগ। ওঁকে দেখেই যেন নতুন এনার্জি চলে এল ভেতরে।’

ভারতের এই তরুণ ওপেনার আরও বলেন, ‘আমি সচিন স্যারের সঙ্গে নিয়মিত কথা বলি। উনি সবসময় বলেন, নিজের খেলার ওপর বিশ্বাস রাখো। ওঁর কাছ থেকে পাওয়া এই আত্মবিশ্বাসই আজ কাজে দিয়েছে। ওঁকে মাঠে দেখে যে অনুপ্রেরণা পেয়েছি, সেটা কথায় বোঝানো যাবে না।’

শেফালির খেলা শুধু পরিসংখ্যানেই নয়, গুরুত্বেও তাৎপর্যপূর্ণ! ২০১৭ সালের ফাইনালে পুনম রাউতের (Punam Raut) করা ৮৬ রানের রেকর্ড ভেঙে দিলেন তিনি। ৮৭ রানের সেই ইনিংসের পাশপাশি বল হাতে নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেটও। ভারতের ইনিংসের শুরুটা গড়েছিলেন তিনি ও স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) মিলে। প্রথম ১০ ওভারেই স্কোর ৬৪/০—দলের ভিত মজবুত করে দেন দুই ওপেনার। এরপর মান্ধানা আউট হলেও শেফালি ঠান্ডা মাথায় ইনিংস গড়েছেন, রান তুলেছেন শৃঙ্খলা আর আত্মবিশ্বাসে ভর করে।

ফাইনালের পর সাংবাদিক সম্মেলনে শেফালি বলেন, ‘চাপ থাকলেও বিশ্বাস ছিল নিজের উপর। সিনিয়ররা—স্মৃতি দিদি, হরমন দিদি—সবাই বলছিলেন নিজের খেলা খেলতে। এই কথাটাই আমাকে শান্ত রাখে। আমার মাথা পরিষ্কার ছিল, প্ল্যান ঠিক মতো কাজে লাগাতে পেরেছি!’ ২১ বছর ২৭৯ দিন বয়সে বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে ম্যাচসেরা হওয়ার হিসেবে শেফালিই এখন সবচেয়ে কমবয়সী ক্রিকেটার—পুরুষ বা মহিলা, দুই বিভাগেই।


```