Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মরণ-বাঁচন টেস্টের আগে সাতদিন বিশ্রামের পরও কোন যুক্তিতে বুমরাহকে বসানো হল? সওয়াল শাস্ত্রীর

কোচ গম্ভীরই সবকিছুর মূলে? নাম না করলেও তাঁকে ইঙ্গিত করে সওয়াল ছুড়েছেন রবি। 

মরণ-বাঁচন টেস্টের আগে সাতদিন বিশ্রামের পরও কোন যুক্তিতে বুমরাহকে বসানো হল? সওয়াল শাস্ত্রীর

রবি শাস্ত্রী

শেষ আপডেট: 2 July 2025 17:35

দ্য ওয়াল ব্যুরো: একদিক দিয়ে সিরিজের মরণ-বাঁচন টেস্ট। আর সেই ম্যাচেই দলের পয়লা নম্বর বোলারকে ছাড়া খেলতে নামছে ভারতীয় দল। বাকিদের মতো বিষয়টা হজম হয়নি রবি শাস্ত্রীর। ক্ষোভ উগরে দিয়েছেন টিম ম্যানেজমেন্টের উপর। নিশানায় কোচ গৌতম গম্ভীরও।

ম্যাচ শুরুর আগে টসে হেরে অধিনায়ক শুভমান গিল জানিয়ে দেন, প্রথম একাদশে বুমরাহকে রাখা হয়নি। কারণ হিসেবে চর্চিত ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’কে সামনে টেনেছেন। আর এখানেই প্রশ্ন তুলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন খেলোয়াড় তথা কোচ রবি শাস্ত্রী। তাঁর কথায়, ‘দুনিয়ার এক নম্বর ফাস্ট বোলার তোমার দলে আর তাঁকেই কিনা সাতদিনের বিশ্রামের পর বসিয়ে রাখছ! এটা মেনে নেওয়া সত্যি কঠিন।’

কোচ গম্ভীরই সবকিছুর মূলে? নাম না করলেও তাঁকে ইঙ্গিত করে সওয়াল ছুড়েছেন রবি। বলেছেন, ‘যদি আপনি ভারতীয় দলের সাম্প্রতিক ফর্ম দেখেন, তাহলে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে পরাজয়, অস্ট্রেলিয়ার কাছেও হারতে হয়েছে। এখানেও প্রথম ম্যাচে হার। অবশ্যই জয়ের রাস্তায় ফিরতে চাইবে দল।’ অর্থাৎ, শুধু টিমকে জেতাতে নয়, নিজের গদি বাঁচাতেও যে এই টেস্ট গম্ভীরের কাছে গুরুত্বপূর্ণ লড়াই, মেনে নিয়েছেন রবি শাস্ত্রী।

এজবাস্টনে টসে হেরে অধিনায়ক শুভমান গিল জানিয়ে দিয়েছেন দলের এক নম্বর পেসার খেলছেন না। বদলে আকাশ দীপ মাঠে নামবেন। অন্যদিকে টস জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস।

এমনিতেই বাজবলের তত্ত্ব মেনে চতুর্থ ইনিংসে রান তাড়া করতে পছন্দ করে ইংরেজরা। প্রথম টেস্টে ৩৭১ রানের বিশাল টার্গেটও কার্যত সহজেই তুলে নেয়। পাঁচ উইকেট ফেলেছিল ভারত। বল হাতে দ্বিতীয় ইনিংসে ছাপ ফেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। খালি হাতে ফিরতে হয়।

যদিও ভারতকে ব্যাট করতে পাঠানোর জন্য বাজবল নয়, আবহাওয়াকে সামনে টেনেছেন বেন স্টোকস। বলেছেন, ‘আকাশের অবস্থা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। গত সপ্তাহে খুব ভাল খেলেছি। আমরা আত্মবিশ্বাসী। সিরিজ যত এগোবে, এই পরিবেশের সঙ্গে আমরা তত ভালভাবে মানিয়ে নিতে পারব!’

অন্যদিকে শুভমানের বক্তব্য, টসে জিতলে তিনিও ফিল্ডিং করতেন। টিম ইন্ডিয়ার অধিনায়কের কথায়, ‘যদি উইকেটে কিছু থেকে থাকে, সেটা প্রথম দিনে। আমরা তিনটে বদল করেছি। নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর ও আকাশ দীপ এসেছে। বুমরাহ নেই। ওয়ার্কলোড ম্যানেজের জন্যই এই সিদ্ধান্ত।’

আজ দিনের শুরুতেই জানা গিয়েছিল, দ্বিতীয় টেস্টে বাদ পড়তে চলেছেন সাই সুদর্শন। তাঁর জায়গায় দলে আসবেন ওয়াশিংটন সুন্দর। যিনি ব্যাটিংয়ের পাশপাশি স্পিন বোলিংয়েও সিদ্ধহস্ত। এমনিতেই লোয়ার অর্ডারের ভরাডুবির মাশুল গুনেছে টিম ইন্ডিয়া। হুড়মুড়িয়ে উইকেট পড়ার জেরে পাঁচটি শতরানেও লিডস টেস্ট জিততে পারেনি ভারত। পাঁচ উইকেটে জয় হাসিল করেন বেন স্টোকসরা।

গৌতম গম্ভীরের মাথাব্যথা বাড়িয়েছে অলরাউন্ডারদের পারফরম্যান্স। না রবীন্দ্র জাদেজা না শার্দূল ঠাকুর—কেউই ব্যাটে-বলে সেভাবে ছাপ ফেলতে পারেননি। এই সমস্যার সমাধানে ওয়াশিংটনে আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ঘটনাচক্রে যিনি কোচ গৌতম গম্ভীরের প্রিয় পাত্রও বটে!

যদিও সুদর্শনের বাদ নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কীভাবে একজন তরুণ ব্যাটসম্যানকে অভিষেক টেস্টের একটিমাত্র সুযোগ কাজে না লাগাতে পারার জেরে বসে যেতে হয়—এই সওয়াল দল সামগ্রিকভাবে পারফর্ম না করলে জোরালোভাবে সামনে আসতে পারে।


```