Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

Eng vs Ind: ‘আমি কোচ হলে বুমরাহকে খেলাতাম’, ইচ্ছের সপক্ষে কী যুক্তি শোনালেন অশ্বিন?

অশ্বিনের যুক্তি, বুমরাহ খেললে ভারতের ম্যাচ জেতার সুযোগ থাকবে। সেক্ষেত্রে সিরিজে সমতা ফিরবে। তখন তৃতীয় টেস্টের জন্য বাদ দেওয়া যেতে পারে।

Eng vs Ind: ‘আমি কোচ হলে বুমরাহকে খেলাতাম’, ইচ্ছের সপক্ষে কী যুক্তি শোনালেন অশ্বিন?

অশ্বিন ও বুমরাহ

শেষ আপডেট: 1 July 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো: জসপ্রীত বুমরাহকে দ্বিতীয় টেস্টে খেলানোর সপক্ষে জোরদার সওয়াল তুললেন রবিচন্দ্র অশ্বিন। ওয়ার্কলোডের তত্ত্বকে সম্মান জানিয়েও তাঁর যুক্তি, এজবাস্টনে বুমরাহর নামা উচিত। নয়তো সিরিজে কামব্যাক করা দুষ্কর হয়ে পড়বে।

নিজের ইউটিউব চ্যানেলে ভারতের প্রস্তুতি এবং বিশেষ করে বুমরাহকে খেলানো-না খেলানো নিয়ে বলতে গিয়ে অশ্বিনের মন্তব্য, ‘যদি বুমরাহ নিজে খেলতে চায়, তাহলে আমি ওকে নামানোর পক্ষে। কোচ হলে এমনটাই চাইতাম। এই খেলায় বুমরাহ বড় ফ্যাক্টর। আমরা এক ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে। এই নিয়ে আগে কথা হয়েছে। বুমরাহ নিজেও সিদ্ধান্ত নিয়েছে যে, ও মোট তিনটি টেস্ট খেলবে। এটাই ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে উপযুক্ত। কিন্তু আমি বলব, ১০ দিন অতিরিক্ত পাওয়াটা বোনাস। তাই বুমরাহর এজবাস্টন টেস্টের জন্য তৈরি হয়ে যাওয়া উচিত।’

অশ্বিনের যুক্তি, বুমরাহ খেললে ভারতের ম্যাচ জেতার সুযোগ থাকবে। সেক্ষেত্রে সিরিজে সমতা ফিরবে। তখন তৃতীয় টেস্টের জন্য বাদ দেওয়া যেতে পারে। কিন্তু বুমরাহর না খেলার জেরে যদি ভারত হেরে যায়, তখন ঘুরে দাঁড়ানো অসম্ভব।

বোলারের চোখ দিয়ে দেখতে গিয়েও একই সওয়াল অশ্বিনের। বলেন, ‘যদি আমি বুমরাহ হতাম, তখনও অন্য কিছু বলতাম না। ও বড় বোলার, মহাতারকা। কেন খেলছে? ম্যাচ জিততে, সিরিজ জিততে। অর্থহীন ম্যাচ খেলার কী মানে? এর কোনও অর্থই নেই!’

ম্যাচের আগে সোমবারও নেট সেশনে গা ঘামাতে দেখা গিয়েছে বুমরাহকে। নামবেন কি না ঠিক হয়নি। বিকল্প কে—সেই প্রশ্নও দানা বেঁধেছে। সর্বশেষ খবরে, এগিয়ে আকাশ দীপ। বুমরাহ না খেললে বিকল্প বিহারের এই ডানহাতি পেসার।


```