Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দরকার মাত্র ২২ রান, তবু বুমরাহর ভয়ে জাদেজাকে টার্গেট করে তড়িঘড়ি ম্যাচ জেতে ইংল্যান্ড!

শনিবার ট্রেনিং সেশনে প্র্যাকটিসে নামেন বুমরাহ। ছিলেন স্বাভাবিক ছন্দে। কোনও রকম অস্বস্তি দেখা যায়নি। 

দরকার মাত্র ২২ রান, তবু বুমরাহর ভয়ে জাদেজাকে টার্গেট করে তড়িঘড়ি ম্যাচ জেতে ইংল্যান্ড!

জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 30 June 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: জিততে গেলে দরকার মাত্র ২২ রান। তখনও ৫ উইকেট রয়েছে। তবু রয়েসয়ে খেলার ‘ঝুঁকি’ নেয়নি ইংল্যান্ড। ক্রিজে জেমি স্মিথ। জমে গিয়েছেন। নতুন বল হাতে রবীন্দ্র জাদেজা। ওই ওভারে চালিয়ে খেলে রান তুলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় টিম ইংল্যান্ড। পরের ওভারে গেম সেট! ৫ উইকেটে সিরিজের প্রথম টেস্ট পকেটে পুরে ফেলেন বেন স্টোকসরা।

দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে দোসরা জুলাই। এবার ভেন্যু এজবাস্টন। তার আগে একটি সাক্ষাৎকারে জেমি স্মিথ জানিয়ে দিলেন জয়ের কাছাকাছি পৌঁছেও স্রেফ জসপ্রীত বুমরাহর জন্য তাঁরা আক্রমণাত্মক খেলার পথ বেছে নেন। যদি নতুন বল হাতে ফের উদয় হন, হুড়মুড়িয়ে উইকেট পড়ে যায়, তাহলে ২২ রানের টার্গেট মুহূর্তে পর্বতপ্রমাণ ঠেকতে পারে। তাই জাদেজাকে টার্গেট করে তড়িঘড়ি রান তুলে ফেলেন।

স্মিথের কথায়, ‘কী হতে পারে সেটা বলা যায় না। দলের টেলএন্ডারদের উপর আমার আস্থা আছে। কিন্তু দুটো ভাল বলে দু’উইকেট পড়া মানেই আটজন প্যাভিলিয়নে। এর অর্থ চাপ ফিরে আসা।’

এই কারণেই কি ‘ক্যালকুলেটেড রিস্ক’ নেয় ইংল্যান্ড শিবির? স্মিথের বক্তব্য, ‘আমি জানতাম নতুন বল আসছে। সেই সময় দুটো ছক্কা মারা মানে মোড় ঘুরিয়ে দেওয়া। নতুন বল একদিকে যেমন উইকেট তোলে, অন্যদিকে স্কোরিং রেটও বাড়তে পারে। তাই আমায় ঝুঁকি নিতেই হত।’

এই পরিস্থিতিতে ইংরেজদের মূর্তিমান আতঙ্ক জসপ্রীত বুমরাহ কি নামবেন এজবাস্টনে? খেলবেন দ্বিতীয় টেস্ট? প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া ধরাশায়ী হওয়ার পর এই নিয়ে সংশয় আর জল্পনা দানা বেঁধেছিল সমর্থকদের মনে। অতিসম্প্রতি চাউর হয়, দু’নম্বর ম্যাচে খেলতে দেখা যাবে না বুমরাহকে। কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। চিকিৎসকদের কথামাফিক তিনি নাকি স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন। এই খবরে সিলমোহর না দিলেও কোচ গৌতম গম্ভীর জানান, টিম ম্যানেজমেন্ট আগের অবস্থানেই অনড়—চলতি সিরিজের পাঁচটি টেস্ট খেলবেন না দলের এক নম্বর পেসার। সবচেয়ে বেশি তিনটি টেস্ট খেলতে পারেন, এর বেশি নয়! কিন্তু বাকি কোন দুটি টেস্ট? সওয়ালের জবাবে মুখে কুলুপ আঁটেন গম্ভীর। একইভাবে নিরুত্তর শুভমান গিলও।

যদিও শনিবার ট্রেনিং সেশনে প্র্যাকটিসে নামেন বুমরাহ। ছিলেন স্বাভাবিক ছন্দে। কোনও রকম অস্বস্তি দেখা যায়নি। শুক্রবার প্রস্তুতি বন্ধ থাকার পর গত পরশু দলের অধিকাংশ সদস্য হাজির হন। তখনই বল করতে দেখা যায় বুমরাহকে। অন্তত আধ ঘণ্টা প্র্যাকটিস করেন। তারপর ফিরে যান।

এই সূত্রে প্রশ্ন জমতে শুরু করেছে—তবে কি দোসরা জুলাইয়ের এজবাস্টন ম্যাচে জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন বুমরাহ? শনিবারের নেট সেশন ‘ঐচ্ছিক’ ছিল, টিমের চার ‘শতকবীর’—শুভমান গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ছাড়া সবাই যোগ দেন। সেখানে বুমরাহ চাইলেই বিরতি নিতে পারতেন। কিন্তু নেননি। তাই জল্পনা ও গুঞ্জন আরও জোরালো হয়েছে।


```