Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

Eng vs Ind: ‘বুমরাহ একা হাতে কতগুলো ফাটল মেরামত করবে?’ সিরাজদের বিঁধে প্রশ্ন অশ্বিনের

শুধুমাত্র উইকেট তোলাই নয়, তারকা বোলারের পাশাপাশি বিপক্ষ শিবিরের রান নিয়ন্ত্রণেও যে বাকিদের এগিয়ে আসতে হয়, সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অশ্বিন। একেই তিনি ‘মর্কেল রোল’ বলেছেন। 

Eng vs Ind: ‘বুমরাহ একা হাতে কতগুলো ফাটল মেরামত করবে?’ সিরাজদের বিঁধে প্রশ্ন অশ্বিনের

আর অশ্বিন ও সিরাজ

শেষ আপডেট: 27 June 2025 10:57

দ্য ওয়াল ব্যুরো: শুধুমাত্র জসপ্রীত বুমরাহর কাঁধে ভর দিয়ে থাকলে চলবে না। বাকিদেরও দায়িত্ব নিতে হবে। অকাতরে রান বিলিয়ে দিলে বিপদ, তাতে বুমরাহর চাপ আরও বাড়বে।

আগামী টেস্ট, যা দোসরা জুলাই এজবাস্টনে শুরু হতে চলেছে, সেখানে বল হাতে জসপ্রীত বুমরাহকে ছুটতে দেখা যাবে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন দলের এক নম্বর পেসার। বদলি কে? তাই নিয়ে এখনও সমাধানে পৌঁছয়নি টিম ম্যানেজমেন্ট। যদিও বিশেষজ্ঞদের মতে, দুই বিকল্প অর্শদীপ ও আকাশদীপের মধ্যে প্রথমজনের পাল্লা ভারী।

যদিও সেক্ষেত্রে তুলনায় অভিজ্ঞ সিরাজের ঘাড়ে আরও দায়িত্ব পড়তে চলেছে। তিনিই বুমরাহর অবর্তমানে বোলিং ইউনিটের প্রধান বোলার। কিন্তু কীভাবে ছন্দে ফিরবেন সিরাজ? হেডিংলেতে প্রথম ইনিংসে ২৭ ওভার বল করে ১২২ রান দিয়েছেন। দু’উইকেট নিলেও ইকোনমি রেট চারের উপর! যা টেস্টের নিরিখে মোটেও স্বস্তিদায়ক নয়। দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজন ছিল। জিততে গেলে স্টোকসদের ৩৭১ রান তুলতে হত। নিজেও ঘুরে দাঁড়াতে পারতেন। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেন সিরাজ। ১৪ ওভার বল করে ৫১ রান দেন। কোনও উইকেট জোটেনি।

আর এই নিয়েই সরাসরি পেসারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলের পডকাস্টে একটি আলোচনায় তিনি বলেন, ‘আমার সিরাজের কাছে একটাই প্রশ্ন… দয়া করে রান দেওয়ার গতি আটকাবে? তোমায় উইকেট তুলতে হবে না। কিন্তু ওভারপিছু ৪-৫ রান করে দেওয়া বন্ধ করবে? যদি এভাবে রান খরচ হয়, তাহলে বুমরাহকে ফের ডেকে পাঠাতে হবে। এভাবে একা হাতে আর কত ফাটল মেরামত করবে ও?’

যদিও শুধু সিরাজ নন। আরেক পেসার প্রসিদ্ধ কৃষ্ণও হাত খুলে রান দিয়েছেন। ইকোনমি রেট ৬.৪০। ৩ উইকেট নিলেও এই পরিসংখ্যান মোটেও স্বস্তিতে রাখবে না ভারতীয় শিবিরকে। যদিও তাঁকে কিছুটা হলেও ছাড় দিয়েছেন অশ্বিন। তাঁর কথায়, ‘প্রসিদ্ধ প্রথমবারের জন্য নেমেছে। অনভিজ্ঞ। তাই সিরাজকেই দায়িত্ব বুঝে নিতে হবে। মনে আছে, মর্নি মর্কেলের (দক্ষিণ আফ্রিকার সিমার, এখন ভারতীয় দলের বোলিং কোচ) কথা? কীভাবে ২০ ওভারে ৪৩ রানে ২ উইকেট তুলে নিত? এই ভূমিকাই ওকে পালন করতে হবে।’

শুধুমাত্র উইকেট তোলাই নয়, তারকা বোলারের পাশাপাশি বিপক্ষ শিবিরের রান নিয়ন্ত্রণেও যে বাকিদের এগিয়ে আসতে হয়, সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অশ্বিন। একেই তিনি ‘মর্কেল রোল’ বলেছেন। তাঁর জমানায় ইশান্ত শর্মা রান আটকে রেখে প্রতিপক্ষদের চাপে রাখতেন। প্রসিদ্ধ ও বিশেষ করে সিরাজকে এই কাজ বুঝে নিতে হবে—নিদান অশ্বিনের।


```