Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?

Eng vs Ind: লিডসের প্রথম একাদশেই আস্থা রাখছেন গম্ভীর, এজবাস্টনে রদবদলের সম্ভাবনা ক্ষীণ

দোসরা জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে। তার আগে বেশ কিছু সঙ্গত প্রশ্নের জবাব খুঁজতে হবে গম্ভীর ও তাঁর সহকারীদের।

Eng vs Ind: লিডসের প্রথম একাদশেই আস্থা রাখছেন গম্ভীর, এজবাস্টনে রদবদলের সম্ভাবনা ক্ষীণ

টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 26 June 2025 12:46

দ্য ওয়াল ব্যুরো: হারটা যত না ‘বিপর্যয়’, তার চাইতে অনেক বেশি ‘অপ্রত্যাশিত’। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের সুদীর্ঘ ইতিহাসে এর আগে পাঁচজন ব্যাটসম্যানের সেঞ্চুরির পর কোনও টিম পরাজিত হয়নি।

শুধু তাই নয়। দুই ইনিংস মিলিয়ে ভারতীয় দল তোলে ৮৩৫ রান। দুই ইনিংসে জোড়া শতরান হাঁকান ঋষভ পন্থ। তবু খালি হাতে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথম টেস্টে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে সিরিজে এগিয়ে বেন স্টোকস বাহিনী।

দোসরা জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে। তার আগে বেশ কিছু সঙ্গত প্রশ্নের জবাব খুঁজতে হবে গম্ভীর ও তাঁর সহকারীদের। প্রথম সওয়ালই হচ্ছে: জসপ্রীত বুমরাহকে কি মাঠে নামতে দেখা যাবে? দেখা গেলে তাঁর ডেপুটি কাড়া হবেন? প্রসিদ্ধ কৃষ্ণ, যিনি গুটিকয় উইকেট নিলেও দেদার রান বিলিয়েছেন এবং মহম্মদ সিরাজ, যিনি লাইন-লেন্থ খুঁজে পেতেই একটার পর একটা সেশন লাগিয়ে দেন, তাঁদের উপরেই কি ফের একবার আস্থা রাখা হবে? রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে রান পাননি, বল হাতেও নির্বিষ। তিনিও জায়গা পাবেন? নাকি কুলদীপকে খেলানো হবে?

এমন একাধিক প্রশ্নের কিছু সওয়াল দিয়েছেন গৌতম গম্ভীর। টিমবাসে চড়ে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যদিও লিডস টেস্টের প্রথম একাদশে নামা খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। জবাবে এটা সাফ: দ্বিতীয় টেস্টে খুব একটা বদল দেখার সম্ভাবনা নেই বললেই চলে। না জাদেজা, না সিরাজ, না প্রসিদ্ধ—কারও বোলিংয়ে এতটুকু খুঁত খুঁজে পাননি গম্ভীর! অন্তত সাংবাদিকদের সামনে মুখে কুলুপ এঁটেছেন। যুক্তি খাড়া করে বলেছেন, ‘বুমরাহ ও সিরাজকে বাদ দিলে আমাদের বোলিং আক্রমণে তেমন একটা অভিজ্ঞতা নেই। প্রসিদ্ধ খুব ভাল বল করেছে, গুরুত্বপূর্ণ উইকেটও পেয়েছে। যেভাবে পিচের বাউন্সকে কাজে লাগিয়ে অন্য কিছু করার চেষ্টা চালায়, তাতে আগামি দিনে উন্নত মানের টেস্ট বোলার হয়ে উঠতে পারে।’

কিন্তু তার জন্য তরুণ পেসারের পাশে দাঁড়ানো জরুরি বলে মনে করেছেন গম্ভীর। তাঁর কথায়, ‘আমাদের উচিত ওকে সময় দেওয়া। আগে আমাদের দলে চারজন পেস বোলার থাকত যাদের চল্লিশের বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। ওয়ান ডে বা টি-২০-তে খুব একটা প্রভাব না ফেললেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায় খেলতে গেলে অভিজ্ঞতা সত্যি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।’

আর এই সূত্রেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শার্দূল ঠাকুরের নির্বাচন। তিনি ব্যাট হাতে রান পাননি। মাত্র ১৬ ওভার বল করেছেন। উইকেট নিয়েছেন দুটি। যতই গম্ভীর বোলার-অলরাউন্ডারের পাশে দাঁড়িয়ে বলুন না কেন—শার্দূলের তোলা উইকেট ‘গুরুত্বপূর্ণ’ ছিল, তাতে টিম নির্বাচনের খামতি ও দলের ব্যলান্সের অভাব ঢাকা যাচ্ছে না। রান যতই উঠুক না কেন, বল হাতে প্রতিপক্ষকে চাপে রেখে উইকেট না তুললে লড়াই জেতা অসম্ভব। একথা মেনে নিয়ে গম্ভীরের সংযোজন, ‘যদি হাজার রানও ওঠে, জয় নিশ্চিত—এটা বলা যায় না। জিততে গেলে ২০ উইকেট তুলতেই হবে। যদিও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের এজবাস্টনের পরিস্থিতি খতিয়ে দেখতে হবে।’


```