Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাঁধভাঙা উচ্ছ্বাসে চোনা ফেলে দিলেন শাস্ত্রী! শিশুসুলভ ‘ভুলে’ নিশানায় ধারাভাষ্যকার

মাঠে যখন জয়ের আবহ, খেলোয়াড়রা ট্রফি জয়ের আনন্দে মেতে উঠেছেন, উল্লাসে মুখর স্টেডিয়াম—তখন এক-দু’লাইনের স্মরণীয় উচ্চারণই পারত সাফল্যের তার-কে সপ্তকে বেঁধে দিতে। ভারতীয় সমর্থকদের দুর্ভাগ্য, গতকাল সেটা শোনা যায়নি। 

বাঁধভাঙা উচ্ছ্বাসে চোনা ফেলে দিলেন শাস্ত্রী! শিশুসুলভ ‘ভুলে’ নিশানায় ধারাভাষ্যকার

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 March 2026 13:27

দ্য ওয়াল ব্যুরো: এগারো-র ওয়ানডে বিশ্বকাপজয়ের জয়সূচক শট হাঁকিয়েছিলেন ধোনি৷ বিশাল ছক্কা! আর সেই সাফল্যের মুহূর্ত আর সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসকে দ্বিগুণিত করেছিল বক্সে বসা রবি শাস্ত্রীর এপিক কমেন্ট্রি: ‘ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল!' টিম ইন্ডিয়ার দ্বিতীয়বার একদিনের ক্রিকেট বিশ্বকাপ হাতের তোলার স্মৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে এই এক লাইনের সংলাপ!

গতরাতে ধারাভাষ্যকারের মাইক হাতে প্যানেলে বসে যদিও ফিরে দেখা স্মৃতিকে উসকে দেওয়ার বদলে উচ্ছ্বাসে দু'ফোঁটা চোনা ফেলে দিলেন শাস্ত্রী। করলেন এমন ভুল, যা শিশুসুলভ, অন্তত তাঁর মতো অভিজ্ঞ ধারাভাষ্যকারের থেকে অপ্রত্যাশিত!

শেষ উইকেটে বড় ভুল

রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ফাইনালে নিউজিল্যান্ড-কে (New Zealand) হারিয়ে ভারত (India) জেতে টি–২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। শেষ উইকেট পড়তেই স্টেডিয়াম জুড়ে শুরু হয় উল্লাস। বক্সে মাইক্রোফোন ছিল ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর (Ravi Shastri) হাতে। কিন্তু সেই তখনই তিনি ভুল করে বলে বসেন—‘নবম উইকেটের পতন!’ আসলে সেটিই ছিল ম্যাচের শেষ, কিউয়িদের গোটা টিম অল আউট। ভারতের বিশ্বজয়ের মুহূর্ত ঘোষণা করার সময় তালেগোলে গুলিয়ে ফেলেন শাস্ত্রী।

বিষয়টি এড়িয়ে যায়নি। খেলা শেষ হওয়ার পরই এই ভুল নজরে পড়ে দর্শকদের। টিভি সম্প্রচার দেখছিলেন কয়েক কোটি মানুষ। তাই মুহূর্তের মধ্যে ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

সমালোচনার ঝড়

বিভ্রান্তি সামনে আসতে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বক্তব্য, এমন ঐতিহাসিক মুহূর্তে এমন ভুল অপ্রত্যাশিত। কেউ কেউ মন্তব্য করেন, ভারতীয় ক্রিকেটের এত বড় সাফল্যের দিনে কমেন্ট্রিতে আরও নাটকীয়তা থাকা উচিত ছিল। তুলনাও টানা হয় অন্য ধারাভাষ্যকারদের সঙ্গে—যেমন, ইয়ন বিশপ (Ian Bishop) বা ইয়ন স্মিথ (Ian Smith)—যাঁরা বড় ম্যাচের মুহূর্তকে আলাদা মাত্রা দিতে পারেন। যেখানে শাস্ত্রী ছেলেমানুষি ভুলে আসল আনন্দটাই দিলেন মাটি করে!

সমাজমাধ্যমে একাধিক পোস্টে ওই বিশেষ মুহূর্তের প্রতিক্রিয়া নিয়ে কটাক্ষ ভেসে আসে। লক্ষাধিক ভিউ জমে যায় অল্প সময়ের মধ্যে। অনেকেই মজা করে লেখেন, টসের সময়ই শাস্ত্রী সব শক্তি খরচ করে ফেলেছিলেন, তাই এমন বুদ্ধিনাশ!

এগারোর স্মৃতির সঙ্গে তুলনা

এই ঘটনার পর আবার সামনে এসেছে শাস্ত্রীর সবচেয়ে বিখ্যাত ধারাভাষ্য। ২০১১ বিশ্বকাপ (ICC Cricket World Cup 2011) ফাইনালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জয়সূচক ছক্কা মারার মুহূর্তে তাঁর সেই লাইন (‘Dhoni finishes it off in style!’) আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে। সেই কিংবদন্তি মন্তব্যের সঙ্গে এবারের ভুলের তুলনা টেনে অনেকেই একমত, দুই কমেন্ট্রির ফারাক আকাশ–পাতাল। একদিকে ইতিহাস হয়ে থাকা লাইন, অন্যদিকে ঐতিহাসিক ভুল। মাঠে যখন জয়ের আবহ, খেলোয়াড়রা ট্রফি জয়ের আনন্দে মেতে উঠেছেন, উল্লাসে মুখর স্টেডিয়াম—তখন এক-দু’লাইনের স্মরণীয় উচ্চারণই পারত সাফল্যের তার-কে সপ্তকে বেঁধে দিতে। ভারতীয় সমর্থকদের দুর্ভাগ্য, গতকাল সেটা শোনা যায়নি। 


```